Oppo Watch 5 হার্ট রেট এবং রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ, ঘুমের হিসাব রাখা, ও মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাক করতে সক্ষম।
Photo Credit: Oppo
Oppo Watch 5 offers continuous heart rate and blood oxygen monitoring
Oppo Watch 5 লঞ্চ হয়ে গেল। এই স্মার্টওয়াচে 1.85 ইঞ্চি AMOLED ডিসপ্লে, কনট্যাক্টলেস পেমেন্ট সাপোর্ট, অ্যারোস্পেস-গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, এবং 10 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ আছে। এতে হার্ট রেট এবং রক্তে অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ, ঘুমের হিসাব রাখা এবং মহিলাদের মেনস্ট্রুয়াল সাইকেল ট্র্যাকার-সহ একাধিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিংয়ের সুবিধা আছে। ঘড়িটি একশোর বেশি স্পোর্টস মোড সাপোর্ট করে, যার মধ্যে রয়েছে হাঁটা, দৌড়নো, সাইক্লিং, সুইমিং, ব্যাডমিন্টন, ও টেবিল টেনিস। ইউজাররা 3,000+ ওয়াচ ফেস থেকে নিছের পছন্দমতো অপশন বেছে নিতে পারবে। এতে 5ATM, IP68, ও IP69 রেটিং আছে।
ওপ্পো ওয়াচ 5 স্মার্টওয়াচে 1.85 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে, যার চারপাশে সরু বেজেল দেখা যাবে। ঘরের ভিতরে ও বাইরে ব্যবহারের জন্য এতে বিভিন্ন ব্রাইটনেস লেভেল আছে। এটি 600 নিট থেকে শুরু করে সর্বোচ্চ 3,000 নিট ব্রাইটনেস অফার করে। এতে স্কোয়ার ডায়াল রয়েছে। স্ট্র্যাপ ছাড়া স্মার্টওয়াচটি 9.2 মিমি পুরু এবং ওজন প্রায় 25 গ্রাম।
Oppo Watch 5 রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে এবং হার্টের ছন্দে অনিয়ম দেখা দিলে, তা শনাক্ত করতে পারে। ঘড়িতে থাকা 24 ঘন্টা ফিজিক্যাল এবং মেন্টাল ওয়েলবিইং অ্যাসেসমেন্ট ফিচার সারাদিন ধরে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে। সংস্থার দাবি, স্বাস্থ্য সংক্রান্ত এই ফিচারগুলি বিভিন্ন চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে।
স্মার্টওয়াচটির অন্যতম বিশেষত্ব হল ফ্যাটম্যাক্স মোড। ফিচারটি ব্যবহারকারীর ফিটনেস ও অ্যাক্টিভিটি ডেটা বিশ্লেষণ করে একটি পার্সোনোলাইজড হার্ট রেট রেঞ্জ নির্ধারণ করে। ফলে শরীরের চর্বি কম করার জন্য আদর্শ হার্ট রেট জোনে থেকে ব্যায়াম করার সুবিধা পাওয়া যাবে।
এছাড়াও, ব্যায়ামের পর শরীরচর্চার প্রভাব, হৃদযন্ত্রের কর্মক্ষমতা, এবং শরীরের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে প্রয়োজনীয় সময় সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় ঘড়িটি। এতে ColorOS Watch 17 অপারেটিং সিস্টেম আছে। এটি Android 10 বা তার পরবর্তী ভার্সন এবং iOS 16 বা তার পরবর্তী ভার্সনে চলা ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে।
স্মার্টওয়াচটিতে মেসেজ নোটিফিকেশন দেখা, কল করা, ও রিসিভ করা, ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহারের সুবিধা রয়েছে। এতে 351mAh ব্যাটারি রয়েছে। সংস্থা দাবি করছে, এটি সর্বোচ্চ 10 দিন ব্যবহার করা যাবে। আবার স্ট্যান্ডার্ড মোডে 7 দিন ও অলওয়েজ অন ডিসপ্লে চালু রাখলে 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারবে।
Oppo Watch 5 লঞ্চ হয়েছে 899 ইউয়ানে (প্রায় 12,700 টাকা)। এটি আগামী 20 নভেম্বর থেকে চাইনিজ মার্কেটে উপলব্ধ হবে। ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চের বিষয়ে কিছু জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999