Redmi K20 আর Redmi K20 Pro ফোনের জন্য গেমপ্যাড নিয়ে এল Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 অগাস্ট 2019 15:05 IST
হাইলাইট
  • শনিবার বিক্রি হবে নতুন এই গেমপ্যাড
  • এই গেম প্যাডের দাম 179 ইউয়ান
  • আপাতত চিনে এই গেমপ্যাড লঞ্চ হয়েছে

গেমপ্যাডের ভিতরে থাকছে 340 mAh ব্যাটারি

Photo Credit: Weibo / Redmi

মে মাসে চিনে লঞ্চ হয়েছিল Redmi K20 আর Redmi K20 Pro। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে এই স্মার্টফোন। এবার এই দুই  Redmi ফোনের জন্য ব্লুতুথ গেমপ্যাড নিয়ে এল বেজিং এর কোম্পানিটি। আপাতত চিনে এই গেমপ্যাড লঞ্চ হয়েছে।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন এই ব্লুটুথ গেমপ্যাড লঞ্চের ঘোষনা করেছে Xiaomi। চিনে এই গেমপ্যাডের দাম 179 ইউয়ান (প্রায় 1,800 টাকা)। তবে Redmi K20 আর Redmi K20 Pro গ্রাহকরা মাত্র 99 ইউয়ান (প্রায় 1,000 টাকা) দামে এই গেমপ্যাড কিনতে পারবেন। শনিবার চিনে বিক্রি হবে নতুন এই গেমপ্যাড। গত বছর কোম্পানির প্রথম গেমিং স্মার্টফোন Black Shark ফোন লঞ্চের সময়েও একই ধরনের গেমপ্যাড লঞ্চ করেছিল চিনের কোম্পানিটি।

Advertisement

Redmi K20 আর Redmi K20 Pro ফোনের বাঁ দিকে বাধিয়ে এই গেমপ্যাড ব্যবহার করা যাবে। থাকছে Bluetooth 4.2 কানেক্টিভিটি। গেমপ্যাডের ভিতরে থাকছে 340 mAh ব্যাটারি। গেম খেলার জন্য সব ধরনের বাটন ও জয়স্টিক থাকছে এই ডিভাইসে।

তবে ভারতে এই প্রোডাক্ট কবে লঞ্চ হবে জানা যায়নি। যেহেতু ইতিমধ্যেই ভারতে Redmi K20 আর Redmi K20 Pro লঞ্চ হয়েছে তাই শিঘ্রই ভারতে এই গেমপ্যাড লঞ্চ করতে পারে Xiaomi।

Redmi K20 আর Redmi K20 Pro ফোনে রয়েছে পপ-আপ ক্যামেরা, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ট্রিপল রিয়ার ক্যামেরা আর 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi K20, Redmi K20 Pro, Redmi K20 Gamepad
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Dyson CameraJet: এবার টুথব্রাশেও ক্যামেরা, দাঁতের ফাঁক খুঁজে নিজেই করবে পরিষ্কার
  2. 200MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল Poco F9 Pro ও F9 Ultra, 100W চার্জিং ও 185Hz ডিসপ্লের মতো দুর্ধর্ষ ফিচার্স
  3. 10,000mAh ব্যাটারির Redmi স্মার্টফোন ভারতে আসছে? জল্পনা বাড়াল টিজার
  4. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  5. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  6. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  7. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  8. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  9. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  10. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.