4K ডিসপ্লে সহ তিনটি নতুন স্মার্টটিভি নিয়ে এল Redmi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 26 মে 2020 19:11 IST
হাইলাইট
  • তিনটি টিভি নিয়ে এলেসেছে Redmi
  • থাকছে 4K ডিসপ্লে
  • চিনে লঞ্চ হয়েছে

স্মার্টটিভির দুনিয়ায় জমি শক্ত করতে একসঙ্গে তিনটি নতুন প্রোডাক্ট নিয়ে এল Xiaomi। মঙ্গলবার চিনে একসঙ্গে তিনটি নতুন স্মার্টটিভি লঞ্চ হয়েছে। Redmi ব্র্যান্ডের অধীনে এই প্রোডাক্টগুলি বাজারে এসেছে। Redmi Smart TV X50, Redmi Smart TV X55 ও Redmi Smart TV X65-তে  থাকছে 4K ডিসপমে ও ডলবি অডিও।

Redmi Smart TV X50, Redmi Smart TV X55 ও Redmi Smart TV X65-এর দাম

Redmi Smart TV X50'র দাম জানায়নি Xiaomi। 1,999 ইউয়ান (প্রায় 21,200 টাকা) থেকে কম দামে এই বাজেট স্মার্টটিভি বাজারে আসবে। Redmi Smart TV X55-এর দাম 2,299 ইউয়ান (প্রায় 24,400 টাকা)। সব শেষে Redmi Smart TV X65-এর দাম 3,299 ইউয়ান (প্রায় 35,500 টাকা)। ইতিমধ্যেই চিনে প্রি-অর্ডার শুরু হয়েছে।

Redmi Smart TV X50, Redmi Smart TV X55 ও Redmi Smart TV X65-এর স্পেসিফিকেশন

এই তিন টিভিতেই থাকছে মেটাল ফ্রেম। থাকছে 97 শতাংশ স্ক্রিন টু বডি রেশিও। রিমোট কন্ট্রোলে থাকছে ভয়েস কমান্ড।

এই তিন টিভিতেই 12.5W স্পিকার রয়েছে। টিভির ভিতরে রয়েছে দুটি Cortex-A73 কোর ও দুটি Cortex-A73 কোর সিপিইউ। সঙ্গে রয়েছে Mali-G51 জিপিইউ ও 2GB RAM ও 32GB স্টোরেজ।

কানেক্টিভিটির জন্য রয়েছে Wifi, Bluetooth 5.0, তিনটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি পোর্ট একটি ইথারনেট পোর্ট।

Advertisement

Redmi Smart TV X50-তে 50 ইঞ্চি ডিসপ্লে, Redmi Smart TV X55-এ 55 ইঞ্চি ডিসপ্লে ও Redmi Smart TV X65-এ 65 ইঞ্চি ডিসপ্লে থাকছে।

 
KEY SPECS
Display 55.00-inch
Dimensions 1230.4x719.33
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS
KEY SPECS
Display 65.00-inch
Dimensions 1449.6x840.7
Smart TV Yes
Resolution Standard 4K
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.