অগাস্ট মাসেই 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 19 অগাস্ট 2019 15:07 IST
হাইলাইট
  • 29 অগাস্ট চিনে এক ইভেন্টে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ হবে
  • 70 ইঞ্চি টিভি লঞ্চ হবে
  • একই সাথে লঞ্চ হতে পারে Redmi Note 8

29 অগাস্ট Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ হবে

এতদিন গ্রাহকের হাতে কম দামে দুর্দান্ত স্মার্টফোন তুলে দিয়ে ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছিল Redmi। সম্প্রতি চিনে Redmi ব্র্যান্ডের অধীনে ল্যাপটপ লঞ্চ করেছিল Xiaomi। এবার আসছে স্মার্টটিভি। 29 অগাস্ট চিনে এক ইভেন্টে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি লঞ্চ হবে। ঐ দিন একটি 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে চিনের কোম্পানিটি। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর জানিয়েছেন Xiaomi প্রধান লেই জুন।

Weibo তে এক পোস্টে লেই জানিয়েছেন 29 অগাস্ট 70 ইঞ্চি স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi। একই ইভেন্টে লঞ্চ হতে পারে Redmi Note 8। তবে Redmi ব্র্যান্ডের প্রথম স্মার্ট টিভি সম্পর্কে অন্য কোন তথ্য জানা যায়নি। তবে আশা করা হচ্ছে 4K স্মার্ট টিভি লঞ্চ করবে Redmi।

Advertisement

এওদিন বাজারে 65 ইঞ্চি অথবা 75 ইঞ্চি স্মার্ট টিভি পাওয়া যেত। 70 ইঞ্চি ডিসপ্লের টিভি সম্প্রতি খুব বেশি লঞ্চ হয়নি। এছাড়াও বেশ জনপ্রিয় 32 ইঞ্চি, 43 ইঞ্চি আর 55 ইঞ্চি স্মার্ট টিভি। ভারত ছাড়া চিনে বেশ জনপ্রিয় এই টিভিগুলি। 29 অগাস্ট লঞ্চ ইভেন্টে Redmi TV, Redmi Note 8 ছাড়াও একাধিক নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে।

এতদিন কোম্পানি Mi ব্র্যান্ডের অধীনে একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করেছে Xiaomi। এই প্রথম অন্য পথে হেঁটে Redmi ব্র্যান্ডের অধীনে স্মার্ট টিভি লঞ্চ করতে চলেছে বেজিং এর কোম্পানিটি। সম্প্রতি লঞ্চ হয়েছিল Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K20 Pro। একই সাথে লঞ্চ হয়েছিল মিডরেঞ্জ Redmi K20।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Redmi TV, Patchwall
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio-র বড় চমক, 3 বছর রিচার্জ লাগবে না, নতুন আনলিমিটেড প্ল্যানের ঘোষণা
  2. GPT-6 Cyber: OpenAI-এর বড় চমক, প্রকাশ হল অসীম ক্ষমতাশালী AI মডেল
  3. লঞ্চের আগে Vivo V80 FE দেখা গেল গিকবেঞ্চে, থাকছে তিনটি 50MP Zeiss ক্যামেরা
  4. জল্পনা সত্যি করে OnePlus 16 ভারতে লঞ্চ হতে পারে, দামও প্রকাশ্যে এল
  5. AI-এর কারণে মেমরি চিপের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, ফোনের দাম 30 শতাংশ বাড়ার আশঙ্কা
  6. এবার মোবাইল টাওয়ার ছাড়াই কাজ করবে ফোন, TRAI-এর নতুন প্রস্তাব
  7. Vi আনল 35 টাকার রিচার্জ প্ল্যান, ডেটার সঙ্গে মিলবে প্রিমিয়াম OTT সাবস্ক্রিপশন
  8. Zomato: 40 কিমি দূর থেকেও খাবার ডেলিভারি, কলকাতা-সহ ছয়টি শহরে জোমাটোর নতুন পরিষেবা
  9. Samsung-এর ফ্লিপ ফোনে নজিরবিহীন অফার, বিক্রি হচ্ছে 42,300 টাকা ছাড়ে
  10. Vivo ভারতে X500 সিরিজের টিজার ছাড়ল, আসতে পারে তিনটি দুর্ধর্ষ ফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.