ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ

প্রথম Samsung AI স্মার্ট গ্লাস ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় লঞ্চ হতে পারে।

ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ

Photo Credit: Samsung

Samsung will reportedly launch its AI glasses in December

হাইলাইট
  • Samsung তাদের প্রথম AI স্মার্ট গ্লাস ডিসেম্বরে লঞ্চ করতে পারে
  • Intelligent Eyewear প্রথমে দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় আসতে পারে
  • স্মার্ট চশমটি Android XR প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি
বিজ্ঞাপন

Samsung স্মার্ট গ্লাস বাজারে আনার পরিকল্পনার কথা ঘোষণার এক বছরের বেশি সময় পর সেটি লঞ্চ করতে পারে। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্টটির প্রথম কৃত্রিম মেধা চালিত স্মার্ট চশমার নাম Intelligent Eyewear। নতুন রিপোর্ট বলছে, ওয়্যারেবল ডিভাইসটি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কোরিয়া এবং আমেরিকায় কেনার জন্য উপলব্ধ হবে। প্রাথমিক চাহিদা খতিয়ে দেখে পরবর্তী সময়ে আরও অন্যান্য দেশে স্মার্ট গ্লাস বিক্রি করতে পারে কোম্পানি। Samsung-এর প্রথম স্মার্ট গ্লাস Android XR  প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি। এতে Gemini এআই মডেলও যুক্ত থাকবে৷ এটি রিয়েল টাইম ট্রান্সলেশন ও ভয়েস নেভিগেশন অফার করবে বলে আশা করা হচ্ছে।

Samsung Intelligent Eyewear ডিসেম্বরে বাজারে আসছে

Chosun Biz-এর প্রতিবেদন অনুসারে, Samsung নিজেদের হোম মার্কেট দক্ষিণ কোরিয়া ও আমেরিকায় তাদের প্রথম এআই স্মার্ট গ্লাস লঞ্চের পরিকল্পনা করছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে দুই দেশে ডিভাইসটির বিক্রি শুরু হতে পারে। তবে এখনও দাম ঠিক করে উঠতে পারেনি সংস্থা। বর্তমানে স্যামসাংয়ের অন্দরমহলে এই নিয়ে আলোচনা চলছে।

রিপোর্টে আরও বলা হয়েছে, প্রথমে দুই দেশে বিক্রির সংখ্যা ও গ্রাহকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে অন্যান্য মার্কেটে ডিভাইসটি লঞ্চের সিদ্ধান্ত নেওয়া হবে। পূর্বে Galaxy XR হেডসেট বাজারে আনার ক্ষেত্রেও একই কৌশল অবলম্বন করেছিল তারা। এটি প্রথমে সাউথ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লঞ্চের পর ধাপে ধাপে অন্যান্য মার্কেটে আনা হয়েছিল।

উল্লেখ্য, স্যামসাং ইন্টেলিজেন্ট আইওয়ারে ক্যামেরা ও মাইক্রোফোন যুক্ত করা হয়েছে। ফলে স্মার্টফোন পকেট থেকে বের না করেই চারপাশের বা অন্য ব্যক্তির অনুবাদ করা অডিও কানে শোনা যাবে। আবার স্ক্রিনের দিকে না তাকিয়ে বা হাত ব্যবহার না করেই শুধু মুখের কথায় পথনির্দেশ পাওয়া যাবে।

এছাড়াও, স্যামসাংয়ের এআই স্মার্ট গ্লাস দিয়ে বিভিন্ন ডকুমেন্ট ও মিটিংয়ের দৃশ্য ক্যাপচার করা যাবে। পরে সেখান থেকে পাওয়া তথ্য স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে কানেক্টেড গ্যালাক্সি স্মার্টফোনের নোটস অ্যাপে সেভ হবে।

স্মার্ট চশমায় Snapdragon AR1 Gen 1 চিপসেট ব্যবহার হয়েছে। সংস্থার দাবি, একবার ফুল চার্জ করলে সর্বোচ্চ 9 ঘন্টা চলতে পারবে। ইন্টেলিজেন্ট আইওয়ার লঞ্চের মাধ্যমে সরাসরি Meta Ray Ban স্মার্ট গ্লাসের সঙ্গে প্রতিযোগিতায় নামছে স্যামসাং। উল্লেখ্য, Ray-Ban Meta Gen 3 ভারতে লঞ্চ হয়েছে সেপ্টেম্বরে। দাম 44,300 টাকা থেকে শুরু হচ্ছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ডিসেম্বরে আসছে Samsung-এর প্রথম AI স্মার্ট গ্লাস, চশমাতেই হবে ফোনের নানা কাজ
  2. Apple-এর ব্যবসায় নতুন রেকর্ড, ভারতে সর্বোচ্চ আয়ের নজির, আইফোন বেচেই 57.6 বিলিয়ন ডলার
  3. মাত্র 555 টাকায় 1 হাজার জিবি ডেটা অফার করছে Jio
  4. Samsung-এর ফ্ল্যাগশিপ Ultra মডেলের বাইরেও মিলবে প্রাইভেসি ডিসপ্লে ফিচার, দাবি রিপোর্টে
  5. দীপাবলির আগে Samsung ও Apple প্রিমিয়াম ফোনে মিলছে বড় অঙ্কের ছাড়
  6. Microsoft-এর নতুন AI সিস্টেম লাইভ ভিডিওতে বক্তার কথা ও মুখ বদলে দেবে
  7. Karbonn Rebel ও Rebel Pro খুব সস্তায় লঞ্চ হল, 64MP AI ক্যামেরা, 7,000mAh পর্যন্ত ব্যাটারি
  8. AI দিয়ে লেখার অভিযোগ এড়াতে বাক্য গঠন ও শব্দচয়ন বদলে ফেলছেন লেখকরা
  9. EPFO-র নয়া চমক, হোয়াটসঅ্যাপে Hi লিখে পাঠালেই দেখা যাবে PF ব্যালেন্স, পাসবুক, ও লেনদেনের তথ্য
  10. 2027 সালে বেশি স্মার্টফোন লঞ্চ করবে Nothing, শীঘ্রই দেখা যাবে প্রথম ঝলক
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »