লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জুলাই 2025 18:23 IST
হাইলাইট
  • CMF Buds 2 ও 2 Plus আজ লিমিটেড সেলে 2 ঘন্টার জন্য পাওয়া যাবে
  • CMF Buds 2 ও 2 Plus এর দাম যথাক্রমে 2,699 টাকা এবং 3,299 টাকা
  • সেল উইন্ডো ফ্লিপকার্টে সন্ধ্যা 6-8টা পর্যন্ত খোলা আছে

CMF Buds 2 এবং Buds 2 Plus একাধিক কালার অপশনে উপলব্ধ

Photo Credit: CMF

CMF Buds 2 সিরিজ গত এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল। নাথিং-এর সাব ব্র্যান্ডটি মোট তিনটি ইয়ারবাডস এ দেশে এনেছিল - CMF Buds 2a, Buds 2, এবং Buds 2 Plus। ইয়ারফোনগুলির মধ্যে প্রথমটির বিক্রি আগেই শুরু হয়ে গিয়েছে। কিন্তু Buds 2 ও Buds 2 Plus কবে পাওয়া যাবে, সেই বিষয়ে নিশ্চুপ ছিল কোম্পানি। তবে এখন, একটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম CMF Buds 2 এবং CMF Buds 2 Plus এর প্রথম সেলের ঘোষণা করেছে। এটি লিমিটেড পিরিয়ড সেল হিসেবেই অনুষ্ঠিত হচ্ছে, যা ইয়ারফোনটি কেনার জন্য ক্রেতাদের সামনে একটি শর্ট উইন্ডো খুলে দিয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus লিমিটেড সেল

ফ্লিপকার্টের একটি ব্যানার থেকে জানা গিয়েছে, আজ (জুলাই 22) ই-কমার্স প্ল্যাটফর্মটিতে ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 8টার মধ্যে CMF Buds 2 ও CMF Buds 2 Plus-এর লিমিটেড সেল চলবে। এটি দুই ঘন্টার একটি শপিং ইভেন্ট হবে। CMF Buds 2 এর দাম 2,699 টাকা। এটি ডার্ক গ্রে, লাইট গ্রীন, এবং অরেঞ্জ কালার অপশনে পাওয়া যাচ্ছে। অন্যদিকে, CMF Buds 2 Plus এর দাম 3,299 টাকা এবং এটি ব্লু ও লাইট গ্রে কালার অপশনে উপলব্ধ।

CMF Buds 2, CMF Buds 2 Plus স্পেসিফিকেশন

CMF Buds 2-এ Dirac Opteo টিউনিং এবং N52 ম্যাগনেট সহ 11 মিলিমিটার PMI ড্রাইভার রয়েছে। এই ইয়ারবাডসে 48 ডেসিবেল পর্যন্ত হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) সাপোর্ট আছে। অন্যদিকে, CMF Buds 2 Plus-এ LDAC ও হাই-রেস ওয়্যারলেস অডিও সার্টিফিকেশন সহ 12 মিলিমিটার LCP ড্রাইভার রয়েছে। সিএমএফ দাবি করেছে, এটি স্মার্ট অ্যাডাপ্টিভ মোড সহ 50 ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ কমাতে সক্ষম।

CMF Buds 2 সিরিজে জল ও ধুলো প্রতিরোধের জন্য IP55 রেটিং রয়েছে। কোম্পানির দাবি, CMF Buds 2 সাড়ে 13 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। এবং কেস সহ 56 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, CMF Buds 2 Plus একবার চার্জে 14 ঘন্টা পর্যন্ত এবং কেস ধরে সাড়ে 61 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে।

CMF Buds 2 এবং Buds 2 Plus উভয়ই উইন্ড নয়েজ রিডাকশন 3.0, আল্ট্রা বাস টেকনোলজি 2.0, স্পেশিয়াল অডিও, এবং কল নয়েজ রিডাকশনের মতো ফিচার্সের সাথে এসেছে। ইয়ারবাডগুলি 110 মিলিসেকেন্ড পর্যন্ত লো-লেটেন্সি মোড এবং ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি সমর্থন করে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  2. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  3. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  4. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
  5. iQOO Z11 Lite 5G সস্তায় 50MP Sony ক্যামেরা ও 6,500mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল ভারতে
  6. WhatsApp-এর নিরাপত্তা আরও মজবুত করতে নতুন ফিচার আসছে, সহজে হ্যাক হবে না অ্যাকাউন্ট
  7. Google অ্যাকাউন্টে এবার মুখ দেখিয়েই হবে লগ ইন, এল সেলফি ভিডিও ফিচার
  8. Vivo S2 স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল, দীর্ঘ 6 বছর পর ফিরছে বাজারে
  9. ভারতে ঘোষণা হল OnePlus N6x লঞ্চের তারিখ, প্রকাশ্যে নতুন বাজেট স্মার্টফোনের ফার্স্ট লুক
  10. Realme-এর জনপ্রিয় স্মার্টফোন সিরিজের লঞ্চ বাতিল হচ্ছে, রিপোর্টে চাঞ্চল্যকর দাবি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.