চলতি সপ্তাহে ভারতে আসছে Mi Band 3i

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 20 নভেম্বর 2019 10:13 IST
হাইলাইট
  • বৃহস্পতিবার লঞ্চ হবে Mi Band 3i
  • থাকছে স্লিপ ট্র্যাকিং
  • স্পেসিফিকেশন সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি

বৃহস্পতিবার ভারতে আসছে Mi Band 3i

আগামীকাল ভারতে নতুন ফিটনেস ব্যান্ড লঞ্চ করবে Xiaomi। 21 নভেম্বর ভারতে Mi Band 3i লঞ্চ করবে Xiaomi। ইতিমধ্যেই নতুন ফিটনেস ব্যান্ডের টিজার প্রকাশ করেছে বেজিংয়ের কোম্পানিটি। সেখানে নতুন ফিটনেস ব্যান্ডের ছবি দেখা গিয়েছে। ছবিতে Mi Band সিরিজের অন্যান্য ফিটনেস ট্র্যাকারের মতোই একটি পিলের আকারের মডিউল আর কালো স্ট্র্যাপ দেখা গিয়েছে।

Mi.com ওয়েবসাইটে Mi Band 3i টিজার প্রকাশ করেছে Xiaomi। সেখানে জানানো হয়েছে 21 নভেম্বর দুপুর 12 টায় ভারতে লঞ্চ হবে নতুন ফিটনেস ব্যান্ড। টিজারে ‘i' অক্ষরকে প্রাধান্য দেওয়া হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে Mi Band 3i নামে লঞ্চ হবে Xiaomi-র নতুন ফিটনেস ব্যান্ড।

Advertisement

যদিও Mi Band 3i ফিটনেস ব্যান্ডের ভিতরে কী থাকছে সেই বিষয়ে নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। তবে Mi Band 3 এর থেকে কিছু ফিচার কম করে তুলনামূলক কম দামে এই ফিটনেস ব্যান্ড লঞ্চ করতে পারে চিনের কোম্পানিটি। টুইটারে প্রকাশিত এক টিজারে Xiaomi জানিয়েছে Mi Band 3i ফিটনেস ব্যান্ডে স্লিপ ট্র্যাকিং ফিচার থাকছে। প্রসঙ্গত গত মাসে চিনে লঞ্চ হয়েছিল ফিচার প্যাকড Mi Band 4এ। এখনও ভারতে আসেনি কোম্পানির শেষ জেনারেশনের এই ফিটনেস ব্যান্ড।

1,500 টাকার আশেপাশে ভারতে Mi Band 3i লঞ্চ করতে পারে Xiaomi। এছাড়াও 1 ডিসেম্বর বেঙ্গালুরুতে RunWithMi ইভেন্ট আয়োজন করেছে Xiaomi। সেই অনুষ্ঠানের বিজেতাকে Mi Band 3i পুরস্কার দেবে কোম্পানি। RunWithMi সম্পর্কে বিস্তারে জানতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন:

এসে গেল Xiaomi Mi Watch: নতুন স্মার্টওয়াচের ফিচারগুলি দেখে নিন

Galaxy A সিরিজে নতুন এই ফোনগুলি নিয়ে আসছে Samsung

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Xiaomi, Xiaomi Mi Band 3i, Mi Band 3i
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  2. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  3. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  4. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  5. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  6. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  7. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  8. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  9. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
  10. Samsung-এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ ফোন Galaxy S26 FE লঞ্চ হল, ফিচারে ঠাসা, দাম কত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.