এসে গেল Xiaomi Mi Watch: নতুন স্মার্টওয়াচের ফিচারগুলি দেখে নিন

স্মার্টওয়াচের দুনিয়ায় প্রবেশ করল Xiaomi। মঙ্গলবার দিনে লঞ্চ হয়েছে নতুন Mi Watch।

এসে গেল Xiaomi Mi Watch: নতুন স্মার্টওয়াচের ফিচারগুলি দেখে নিন

Mi Watch এ থাকছে একটি AMOLED ডিসপ্লে

হাইলাইট
  • Xiaomi's Mi Watch এ থাকছে 44 মিমি ডায়াল
  • প্রিমিয়াম ভেরিয়েন্টে স্টেললেস স্টিক ফ্রেম ও স্ট্র্যাপ থাকবে
  • থাকছে Corning Gorilla Glass 3 এর সুরক্ষা
বিজ্ঞাপন

অবশেষে স্মার্টওয়াচের দুনিয়ায় প্রবেশ করল Xiaomi। মঙ্গলবার চিনে লঞ্চ হয়েছে নতুন Mi Watch। মঙ্গলবার একই ইভেন্ট থেকে লঞ্চ হয়েছে 108MP ক্যামেরার Mi CC9 Pro আর Mi TV 5 সিরিজ। Mi Watch এ থাকছে একটি 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। নতুন এই স্মার্টওয়াচের ডিজাইন অনেকটা Apple Watch এর মতো। 44 মিমি ডায়ালে পাওয়া যাবে নতুন Mi Watch। অ্যালুমিনিয়াম ফ্রেমের এই স্মার্টওয়াচে থাকছে ম্যাট ব্ল্যাক ফিনিশ। রাবার স্ট্র্যাপে পাওয়া যাবে  Mi Watch। এছাড়াও স্টেনলেস স্টিল স্ট্র্যাপে ও ফ্রেমে Mi Watch এর একটি প্রিমিয়াম ভেরিয়েন্ট লঞ্চ করেছে Xiaomi।

Mi Watch এর দাম

চিনে Mi Watch এর দাম 1,299 ইউয়ান (প্রায় 13,000 টাকা)। প্রিমিয়াম ভেরিয়েন্টে Mi Watch কিনতে 1,999 ইউয়ান (প্রায় 20,000 টাকা) খরচ হবে। 11 নভেম্বর থেকে চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু হবে। চিনের বাইরে কমে এই প্রোডাক্ট লঞ্চ হবে জানায়নি Xiaomi।

xiaomi mi watch front xiaomi

Mi Watch এ থাকছে1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে

Mi Watch স্পেসিফিকেশন

Mi Watch এ থাকছে 1.78 ইঞ্চি AMOLED ডিসপ্লে। স্মার্টওয়াচের ভিতরে থাকছে একটি Qualcomm Snapdragon Wear 3100 চিপসেট। ই-সিম এর মাধ্যমে থাকছে ডুয়াল সিম কানেক্টিভিটি। এছাড়াও থাকছে WiFi, Bluetooth, NFC। Mi Watch এ একটি 570 mAh ব্যাটারি ব্যবহার করেছে Xiaomi। কোম্পানির দামি এক চার্জে 36 ঘণ্টা চলবে নতুন Mi Watch।

Mi Watch এ চলবে MIUI স্কিন। স্মার্টওয়াচের জন্য বিশেষ MIUI স্কিন ডিজাইন করেছে Xaiomi। যা স্মার্টফোনের MIUI এর থেকে আলাদা। Mi Watch এ Google Wear OS এর উপরে MIUI স্কিন চলবে। এই স্মার্টওয়াচে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যাবে। থাকছে ডার্ক মোড। এছাড়াও থাকছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট।

আরও পড়ুন:

108MP ক্যামেরা সহ লঞ্চ হল Mi CC9 Pro, আর কী থাকছে?

চোখ ধাঁধানো ডিসপ্লে সহ দুটি নতুন স্মার্টটিভি লঞ্চ করল Xiaomi

লঞ্চের আগেই ফাঁস হল Samsung Galaxy A51 ফোনের স্পেসিফিকেশন

  • KEY SPECS
  • NEWS
Strap Colour Silver, Black, Grey, Blue
Display Size 44mm
Compatible OS Android, iOS
Strap Material Rubber
Dial Shape Square
Display Type AMOLED
Ideal For Unisex
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »