বাড়িতেই রান্না হবে পিৎজা থেকে বিরিয়ানি, স্মার্ট কুকার নিয়ে আসছে Xiaomi

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 এপ্রিল 2019 14:32 IST
হাইলাইট
  • ভারতে আসছে Xiaomi ইনডাকশান কুকার আর স্মার্ট রাইস কুকার
  • দুটি কুকারেই স্মার্ট ফিচার থাকছে
  • এছাড়াও একটি স্মার্ট ওয়েট স্কেল লঞ্চ হতে পারে

Xiaomi Mijia ইনডাকশান কুকার

ভারতে একের পর এক প্রোডাক্ট লঞ্চ করছে Xiaomi। সম্প্রতি ভারতে কোম্পানির স্পোর্টস সু লঞ্চ হয়েছে। এবার ভারতে আসছে Xiaomi ইনডাকশান কুকার আর স্মার্ট রাইস কুকার। Xiaomi-র সাব ব্র্যান্ড Mijia –র হাত ধরে ভারতে আসছে এই দুটি প্রোডাক্ট। ইতিমধ্যেই চিনে এই দুটি ইলেকট্রিকাল অ্যাপলায়েন্স বিক্রি করে Xiaomi। ভারতে কবে কোম্পানির কুকার লঞ্চ হবে তা জানায়নি Xiaomi।

Xiaomi গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন সম্প্রতি ট্যুইটারে এই দুটি প্রোডাক্টের টিজার প্রকাশ করেছেন। এই টিজারে Mijia ব্র্যনাডের দুটি কুকার দেখা গিয়েছে। একটি Xiaomi Mijia Induction Cooker অন্যটি Mijia Smart Rice Cooker। টিজারে জানানো হয়েছে স্বাস্থ্যকর বার্গার, পাস্তা ও পিৎজা বাজানো যাবে এই কুকারে। মনে করা হচ্ছে ক্যালোরি মেপে এই কুকারে রান্না করা যাবে।

চিনে Mijia রাইস কুকারের দাম 599 ইউয়ান (প্রায় 6,100 টাকা)। কুকার প্লেটের দাম শুরু হচ্ছে 199 ইউয়ান থেকে (প্রায় 2,000 টাকা)। রাইস কুকারে রয়েছে একটি OLED ডিসপ্লে। স্মার্টফোনের সাথে কানেক্ট করে এই কুকারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে।

দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় Mijia ইনডাকশান কুকার। বেস ভেরিয়েন্টের দাম 299 ইউয়ান (প্রায় 3,000 টাকা)। লাঈ ভেরিয়েন্টের দাম 199 ইউয়ান (প্রায় 2,000 টাকা)। Mijia ইনডাকশান কুকারে রয়েছে একটি নচ ও একটি OLED ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল। তবে লাইট ভেরিয়েন্টে কোন OLED ডিসপ্লে ও স্মার্ট কন্ট্রোল থাকছে না।  

Advertisement

এছাড়াই ভারতে একটি স্মার্ট ওয়েট স্কেল নিয়ে আসছে চিনের কোম্পানিটি। তবে কবে ভারতে এই তিনটি প্রোডাক্ট লঞ্চ হবে তা জানাননি মনু।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.