ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 32 একর জায়গার উপরে এই কারখানায় 850 জন কর্মী কোম্পানির স্মার্ট টিভি তৈরীতে ব্যস্ত থাকবেন। এই কারখানা থেকে মাসে 100,000 টিভি তৈরী হবে।

ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi

Photo Credit: Twitter/ Manu Kumar Jain

হাইলাইট
  • বৃহস্পতিবার ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi
  • অন্ধ্রপ্রদেশের তিরুপতির কারখানা থেকে তৈরী হবে কোম্পানির স্মার্টটিভি
  • 32 একর জায়গার উপরে এই কারখানায় 850 জন কর্মী কাজ করবেন
বিজ্ঞাপন

ভারতে স্মার্টফোন বাজারের দখল নেওয়ার পরে এবার ভারতে স্মার্ট টিভির বাজার পাখির চোখ করেছে চিনের জনপ্রিয় কোম্পানি Xiaomi। বৃহস্পতিবার ভারতে স্মার্টটিভি তৈরী শুরু করল চিনের কোম্পানিটি। নয়ডার ডিক্সন টেকনোলজিসের সাথে হাত মিলিয়ে ভারতে কোম্পানি MI TV সিরিজের স্মার্টটিভি তৈরী শুরু করল Xiaomi। অন্ধ্রপ্রদেশের তিরুপতির কারখানা থেকে তৈরী হবে কোম্পানির স্মার্টটিভিগুলি। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কারখানা উদ্বোধন করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে Xiaomi কে স্বাগত। ভারতে স্মার্ট টিভি বাজারে অন্যতম বড় নাম Xiaomi। তিরুপতির মতো একটি পবিত্র জায়গায় কারখানা তৈরীর জন্য Xiaomi কে ধন্যবাদ।”

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে 32 একর জায়গার উপরে এই কারখানায় 850 জন কর্মী কোম্পানির স্মার্ট টিভি তৈরীতে ব্যস্ত থাকবেন। এই কারখানা থেকে মাসে 100,000 টিভি তৈরী হবে। Xiaomi জানিয়েছে 2019 সালের শুরুতে এই কারখানা পূর্ণ শক্তিতে কাজ শুরু করবে।

“এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্ট টিভি ব্র্যান্ড Xiaomi। দেশের মধ্যে এই টিভি তৈরী করে ভারতমাসীর মন জয় করতে চাই আমরা। এর ফলে এই দেশে আরও বেশি মানুষ কোম্পানির স্মার্ট টিভি কেনার সুযোগ পাবেন।” বলে জানিয়েছেন ভারতে Xiaomi প্রধান মনু জৈন।

কোম্পানি জানিয়েছে ভারতে বিক্রি হওয়া মোট স্মার্ট টিভির 95 শতাংশ এই দেশেই তৈরী হবে। সম্প্রতি নতুন জেনারেশানের তিনটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করছে চিনের কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »