ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহককে EMI এর সুবিধা দেবে Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 17 সেপ্টেম্বর 2018 19:12 IST
হাইলাইট
  • এবার থেকে Amazon Pay EMI পেমেন্ট মেথডে Amazon থেকে জিনিস কেনা যাবে
  • গ্রাহক ডেবিট কার্ড কানেক্ট করে এই সুবিধা নিতে পারবেন
  • গেলে 8,000 টাকা বা তার বেশি কেনাকাটায় এই পেমেন্ট অপশান দেখতে পাবেন গ্রাহক

ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই লোণ পাবেন Amazon গ্রাহক।

নতুন Amazon অ্যাপ এ একটি ব্যানারে জানানো হয়েছে এবার থেকে Amazon Pay EMI পেমেন্ট মেথডে Amazon থেকে জিনিস কেনা যাবে। এর ফলে ডেবিট কার্ডের মাধ্যমে সহজেই লোণ পাবেন গ্রাহকরা। গ্রাহক ডেবিট কার্ড কানেক্ট করে এই সুবিধা নিতে পারবেন।  HDFC ব্যাঙ্ক,  ICICI ব্যাঙ্ক,  কানাড়া ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের গ্রাহকরা এই সুবিধা ব্যবহার করতে পরবেন।  3 মাস থেকে  12 মাসের  EMI অপশানে গ্রাহকরা এই লোন পাবেন।

আগে থেকে Amazon Pay EMI ব্যবহারে অনুমোদন মিলেছে কিছু গ্রাহকের। এই সুবিধা ব্যবহারের জন্য আপনাকে আধার নম্বর ও প্যান নম্বরের মাধ্যমে রেজিস্টার করতে হবে। আধার যে নম্বরে রেজিস্টার করা সেই নম্বরে আসা  OTP কনফার্ম করলে তবেই Amazon Pay EMI তে রেজিস্টার হবে গ্রাহক। এর পরে গ্রাহককে ডেবিট কার্ডের মাধ্যমে অটো পেমেন্ট অপশান চালু করতে হবে। অন্তত  8,000 টাকার কেনাকাটা করলে তবেই Amazon Pay EMI ব্যবহার করা যাবে। আপাতত শুধুমাত্র মোবাইল গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।

Advertisement

একবার রেজিস্টার করা হয়ে গেলে 8,000 টাকা বা তার বেশি কেনাকাটায় এই পেমেন্ট অপশান দেখতে পাবেন গ্রাহক। তবে সর্বোচ্চ কত টাকা লোণ পাওয়া যাবে তা  Amazon এর পরিবর্তে ঠিক করবে যে কোম্পানি লোণ দিচ্ছে শয়ে। জুয়েলারি, গিফট কার্ড, Amazon Pay টপ আপ ও Amazon গ্লোবাল স্টোরের প্রোডাক্টে এই সুবিধা পাওয়া যাবে না।

নতুন এই সহজ  EMI অপশানের ফলে ভারতের বাজেট সচেতন গ্রাহকের প্রিমিয়াম দামি জিনিস কেনা আরও সহজ হয়ে উঠবে। এর জন্য ক্রেডিট কার্ড থাকা আবশ্যিক নয়। ডেবিট কার্ডের মাধ্যমেই সহজ কিস্তিতে গ্রাহক  EMI এর সুবিধা নিতে পারবেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon Pay EMI, Amazon Pay, Amazon
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: লঞ্চ হল Apple-এর প্রথম ভাঁজ করা আইফোন, জেনে নিন দাম ও ফিচার্স
  2. লঞ্চ হল Apple Watch Series 12 এবং Watch Ultra 4, হার্ট রেট মাপবে প্রতি 5 সেকেন্ডে
  3. Apple উন্নত অডিও ফিচার্স ও ANC-এর সঙ্গে আনল বাজেট ফ্রেন্ডলি AirPods 5
  4. Apple বাজার কাঁপিয়ে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max লঞ্চ করল, ক্যামেরা থেকে প্রসেসরে চমকের ছড়াছড়ি
  5. ChatGPT এবার ছবি বানাবে আরও দ্রুত, নিজের মুখও থাকবে হুবহু, নয়া AI মডেল আনল OpenAI
  6. Muse AI: আপনি ঘুমিয়ে থাকলেও কাজ করে দেবে এআই, মানুষের ডিজিটাল সঙ্গী আনল মেটা
  7. Samsung-এর আগে শুরু হয়েছিল কাজ, 10 বছর পর আজ লঞ্চ হবে iPhone Duo
  8. আজ Apple-এর মেগা ইভেন্ট, দেখবেন কোথায়? কী কী গ্যাজেট লঞ্চ হচ্ছে জানুন
  9. ফের ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত সরকার! জেনে নিন কোন কোন অ্যাপ রয়েছে তালিকায়
  10. অ্যামাজন প্রাইম ডে ২০২০ সেল! মোবাইল ফোনে সম্ভাব্য ছাড় দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.