BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে

BGMI Air কম স্টোরেজ, এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন, ও লো-পারফরম্যান্স বাজেট ফোনের জন্য আসছে।

BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে

Photo Credit: Krafton India

BGMI Air is arriving in India on December 10, 2026

হাইলাইট
  • BGMI Air ভারতে লঞ্চ হবে ডিসেম্বর 10
  • এটি BGMI-এর লাইট ভার্সন
  • BGMI Air মূলত বাজেট স্মার্টফোনে খেলার জন্য তৈরি হয়েছে
বিজ্ঞাপন

Krafton অবশেষে বহু প্রতীক্ষিত BGMI Air মোবাইল গেমের মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। এটি বিপুল জনপ্রিয় Battlegrounds Mobile India বা BGMI-এর লাইট ভার্সন। কম স্টোরেজ, লো-পারফরম্যান্স, ও এন্ট্রি-লেভেল স্পেসিফিকেশন রয়েছে এমন বাজেট ফোন ইউজারদের কথা মাথায় রেখে ব্যাটেল রয়্যাল গেমটির নতুন হালকা অ্যাপ তৈরি করা হচ্ছে। BGMI Air আগামী ডিসেম্বর 10 লঞ্চ হবে ভারতে। Google Play Store-এ অনলাইন ব্যাটেল রয়্যাল গেমটির প্রি-রেজিস্ট্রেশনের সংখ্যা 1.4 কোটির গন্ডি ছাড়িয়েছে। নভেম্বর 20 থেকে নভেম্বর 24 পর্যন্ত মুম্বই, দিল্লি, ও কলকাতায় গেমটির ক্লোজড বিটা টেস্টিং চলবে। সেখানে নির্বাচিত প্লেয়াররা আগেভাগে গেমটি খেলার সুযোগ পাবে এবং পাবলিক রিলিজের আগে ফিডব্যাক দিতে পারবে।

BGMI Air ভারতে লঞ্চ হবে ডিসেম্বর 10 

সাধারণ বিজিএমআইয়ের তুলনায় কম জায়গা ব্যবহার করবে বিজিএমআই লাইট। অ্যান্ড্রয়েড ডিভাইসে আসন্ন গেমের প্রাথমিক ডাউনলোড সাইজ হবে 1 জিবি। গেম চালানোর জন্য নূন্যতম হার্ডওয়্যার রিকোয়ারমেন্টও প্রকাশ করেছে ক্রাফটন ইন্ডিয়া। এটি খেলতে হলে অন্তত 1.5 জিবি র‍্যাম Adreno 306 জিপিউ বা তার চেয়ে উন্নত গ্রাফিক্স প্রয়োজন হবে।

গেম ডেভেলপার সংস্থা জানিয়েছে, প্রথম ম্যাচ খেলার আগে অতিরিক্ত কোনও প্যাকেজ ডাউনলোড করতে হবে না। অর্থাৎ অন্যান্য অনলাইন গেমের মতো অ্যাপ ইনস্টল করার পর আলাদা প্যাকেজ নামানোর প্রয়োজন হবে না। BGMI Air আগেকার অ্যাকাউন্ট ব্যবহার করেই খেলা যাবে।

প্লেয়ারদের নতুন করে আইডি তৈরির দরকার পড়বে না৷ তারা বর্তমান বিজিএমআই অ্যাকাউন্ট দিয়ে নতুন লাইট ভার্সনে লগ ইন করতে পারবে। সবথেকে বড় বিষয় হল বিজিএমআই ও বিজিএমআই লাইটের মধ্যে ক্রস-প্লে সাপোর্ট পাওয়া যাবে। সহজ ভাষায় বললে, দুই ভার্সন ব্যবহারকারীরা একসঙ্গে ম্যাচ খেলতে পারবে।

BGMI Air-এর-এর ক্লোজড বেটা টেস্টিংয়ে অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু করেছে ক্রাফটন। আগ্রহী খেলোয়াররা সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন জানাতে পারবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নভেম্বর 9। আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হওয়া চাই ও তাকে ভারতের বাসিন্দা হতে হবে।

প্লেয়ারদের টেস্টিংয়ে অংশ নিতে নিজেদের খরচে মুম্বই, দিল্লি অথবা কলকাতায় যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। বিজিএমআই লঞ্চের আগে গেমটির সম্পর্কে আরও তথ্য এবং রিওয়ার্ড প্রকাশ করবে বলে জানিয়েছে ক্রাফটন। সংস্থার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে এই সংক্রান্ত আপডেট দেওয়া হবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. ইনস্টাগ্রামকে টেক্কা দিতে আসতে পারে গুগলের নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Tamba
  2. BGMI Air নিয়ে অপেক্ষার অবসান, লঞ্চ এই তারিখে, 1.5GB র‍্যামের ফোনেই খেলা যাবে
  3. Jio মাত্র 15 টাকায় আনলিমিটেড 5G ডেটা প্যাক চালু করল, 24 ঘন্টা মেয়াদ
  4. কম র‍্যামের Windows PC-র স্পিড 40 শতাংশ দ্রুত করার দাবি Microsoft-এর
  5. চ্যাটজিপিটির বিকল্প তৈরির পথে ভারত? প্রকাশ হল তিনটি স্বদেশি AI মডেল
  6. Realme 17T 5G-এর ডিজাইন ফাঁস, আগের মতো সেলফি মিরর থাকছে না
  7. সবচেয়ে সস্তায় 10,000mAh ব্যাটারির ফোন, 8,000 টাকা ডিসকাউন্ট মিলছে
  8. 36,999 টাকার Samsung ফোনের দাম 24,499 টাকায় নেমে গেল, সস্তায় কেনার সুবর্ণ সুযোগ
  9. Motorola দিওয়ালির আগে দিচ্ছে বড় ডিসকাউন্ট, 12,999 টাকায় নয়া ফোন
  10. iPhone 18 কবে লঞ্চ হবে ও কেমন স্পেসিফিকেশন থাকবে জানা গেল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »