TikTok কে ঘায়েল করতে এই অ্যাপ লঞ্চ করল Facebook

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 নভেম্বর 2018 16:42 IST
হাইলাইট
  • TikTok এর সাথে প্রতিযোগিতায় নতুনঅ্যাপ লঞ্চ করেছে Facebook
  • Lasso নামের এই অ্যাপে একাধিক ফিল্টার সহ ছোট ভিডিও পোস্ট করা যাবে
  • শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহার করা যাবে

নতুন ভিডিও অ্যাপ লঞ্চ করেছে Facebook। Lasso নামের এই অ্যাপে একাধিক ফিল্টার সহ ছোট ভিডিও পোস্ট করা যাবে। জনপ্রিয় ভিশিও অ্যাপ TikTok এর সাথে প্রতিযোগিতায় নতুন Lasso অ্যাপ লঞ্চ করেছে Facebook।

শনিবার এক টুইটে প্রোডাক্ট ম্যানেজার বোয়েন পান Lasso অ্যাপ লঞ্চের খবর প্রকাশ করেন। আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Advertisement

Lasso অ্যাপের মধ্যে রয়েছে আকর্ষনীয় সব ভিডিও এডিটিং টুল। এই অ্যাপ ব্যবহার করে গান বা ভিডিওর উপরে টেক্সট ব্যবহার করা যাবে। Android ও iOS গ্রাহকরা Lasso ডাউনলোড করতে পারবেন।

তবে এই অ্যাপের সব প্রোফাইল পাবলিক থাকবে। অর্থাৎ কোনভাবেই প্রোফাইলের পোস্ট সাধারন মানুষের থেকে লুকিয়ে রাখা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমিধ্যেই Snapchat ও YouTube এর কাছে ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে Facebook। হারানো জমি ফিরে পেতে আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে Lasso লঞ্চ করেছে Facebook।

মার্কিন যুক্তরাষ্ট্রের 69 শতাংশ তরুন তরুনী Snapchat ব্যবহার করেন। এছাড়াও 72 শতাংশ তরুন-তরুনী Instagram আর 85 শতাংশ তরুন-তরুনী Youtube ব্যবহার করেন।

Advertisement

নিজের Facebook বা Instagram অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপে লগ ইন করা যাবে। এছাড়াও Lasso র পোস্ট সরাসরি Facebook Stories এ শেয়ার করা যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Lasso, Facebook Lasso, TikTok
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
  2. Oppo Find X10 সিরিজ পুজোর সময় ভারতে লঞ্চ হবে, প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন?
  3. Android System Intelligence: ফোনে লুকিয়ে থাকা এই অ্যাপের কাজ কী, বন্ধ থাকলে স্মার্টফোন কি অচল হবে?
  4. 20,000 টাকা ছাড়ে 50MP কোয়াড রিয়ার ক্যামেরা ও 16GB র‍্যামের দুর্ধর্ষ Oppo ফোন, এখনই কেনার সুযোগ
  5. এক নয়, দুই নয়, তিনটে 200MP ক্যামেরা, বিশ্বরেকর্ড গড়তে চলেছে Oppo
  6. 10,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে Poco X8 Power 5G, সেপ্টেম্বর 4 লঞ্চ
  7. 7,900mAh ব্যাটারির সঙ্গে Redmi 17 5G সেপ্টেম্বর 3 ভারতে আসছে, থাকবে 50MP AI ক্যামেরা
  8. IP69 রেটিং-সহ Tecno Spark Go 3 Pro লঞ্চ হল 15,999 টাকায়, জলে ভিজলেও চিন্তা নেই
  9. আগস্ট শেষ হওয়ার আগেই ফের ধাক্কা, Realme একসঙ্গে পাঁচটি ফোনের দাম বাড়ালো
  10. 15,000 টাকার কমে Snapdragon 5G স্মার্টফোন আনছে ভারতীয় ব্র্যান্ড Mivi
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.