সারা দেশের ফুডিদের জন্য দারুন খবর নিয়ে এল Foodpanda

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 সেপ্টেম্বর 2018 11:12 IST
হাইলাইট
  • 13 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করল Foodpanda
  • এতদিন সারা দেশের মোট 7 টি শহরে খাবার ডেলিভারি করত এই কোম্পানি
  • জয়পুর, চন্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর সহ একাধিক শহরে পরিষেবা শুরু হয়েছে

সারা দেশের ফুডিদের জন্য সুখবর নিয়ে এলো Foodpanda। সারা দেশে 13 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করল এই ফুড ডেলিভারি সার্ভিস। এতদিন সারা দেশের মোট 7 টি শহরে খাবার ডেলিভারি করত এই কোম্পানি। এর ফলেই এবার সারা দেশের মোট 20 টি শহরের গ্রাহক Foodpanda –র মাধ্যমে নিকটবর্তী রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন।

জয়পুর, চন্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর, আমেদাবাদ, নাসিক, নাগপুর, মাইসুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি, বিশাখাপত্তনম আর কোয়েম্বাটোরে সম্প্রতি পরিষেবা শুরু করেছে Foodpanda। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে এবার এই সব শহরের গ্রাহকরা সহজেই Foodpanda ব্যবহার করে নিকটবর্তী রেস্টুরেন্টের খাবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

Advertisement

“সারা দেশের মোট 20 টি শহরে পরিষেবা দিতে পেরে আমরা উত্তেজিত। খুব শিঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে আমাদের পরিষেবা। আমাদের লেটেস্ট টেকনোলজির জন্যই সারা দেশের ফুডিদের সবথেকে পছন্দের জায়গা হয়ে উঠেছে Foodpanda।” জানিয়েছেন কোম্পানির সিইও প্রনয় জিভ্রাজকা।

অক্টোবর মাসের আগেই মোট 60,000 ডেলিভারি পার্টনার যোগ করবে Foodpanda। ইতিমধ্যেই Foodpanda তে যোগ হয়েছে 10,000এর বেশি ডেলিভারি পার্টনার। সম্প্রতি সারা দেশের আটটি নতুন শহরে পরিষেবা শুরু করেছে Foodpanda –র প্রতিযোগি ফুড ডল্লিভারি অ্যাপ Swiggy

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Foodpanda
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.