সারা দেশের ফুডিদের জন্য দারুন খবর নিয়ে এল Foodpanda

জয়পুর, চন্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর, আমেদাবাদ, নাসিক, নাগপুর, মাইসুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি, বিশাখাপত্তনম আর কোয়েম্বাটোরে সম্প্রতি পরিষেবা শুরু করেছে Foodpanda।

সারা দেশের ফুডিদের জন্য দারুন খবর নিয়ে এল Foodpanda
হাইলাইট
  • 13 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করল Foodpanda
  • এতদিন সারা দেশের মোট 7 টি শহরে খাবার ডেলিভারি করত এই কোম্পানি
  • জয়পুর, চন্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর সহ একাধিক শহরে পরিষেবা শুরু হয়েছে
বিজ্ঞাপন

সারা দেশের ফুডিদের জন্য সুখবর নিয়ে এলো Foodpanda। সারা দেশে 13 টি নতুন শহরে খাবার ডেলিভারি শুরু করল এই ফুড ডেলিভারি সার্ভিস। এতদিন সারা দেশের মোট 7 টি শহরে খাবার ডেলিভারি করত এই কোম্পানি। এর ফলেই এবার সারা দেশের মোট 20 টি শহরের গ্রাহক Foodpanda –র মাধ্যমে নিকটবর্তী রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করতে পারবেন।

জয়পুর, চন্ডীগড়, কানপুর, লখনোউ, ইন্দোর, আমেদাবাদ, নাসিক, নাগপুর, মাইসুরু, ভুবনেশ্বর, গুয়াহাটি, বিশাখাপত্তনম আর কোয়েম্বাটোরে সম্প্রতি পরিষেবা শুরু করেছে Foodpanda। এক বিবৃতিতে কোম্পানি জানিয়েছে এবার এই সব শহরের গ্রাহকরা সহজেই Foodpanda ব্যবহার করে নিকটবর্তী রেস্টুরেন্টের খাবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

“সারা দেশের মোট 20 টি শহরে পরিষেবা দিতে পেরে আমরা উত্তেজিত। খুব শিঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়বে আমাদের পরিষেবা। আমাদের লেটেস্ট টেকনোলজির জন্যই সারা দেশের ফুডিদের সবথেকে পছন্দের জায়গা হয়ে উঠেছে Foodpanda।” জানিয়েছেন কোম্পানির সিইও প্রনয় জিভ্রাজকা।

অক্টোবর মাসের আগেই মোট 60,000 ডেলিভারি পার্টনার যোগ করবে Foodpanda। ইতিমধ্যেই Foodpanda তে যোগ হয়েছে 10,000এর বেশি ডেলিভারি পার্টনার। সম্প্রতি সারা দেশের আটটি নতুন শহরে পরিষেবা শুরু করেছে Foodpanda –র প্রতিযোগি ফুড ডল্লিভারি অ্যাপ Swiggy।

 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  2. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  3. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  4. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
  5. Amazon Great Indian Festival Sale শুরু হল, 20,000-এর নিচে 5G ফোনে বড় ছাড়
  6. Amazon ও Flipkart-এর মেগা সেল শুরু, কোন ফোনের দাম সর্বাধিক কমল দেখুন
  7. 25,999 টাকায় 8,000mAh ব্যাটারি, OIS ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, শুরু Oppo K14 Plus 5G-এর সেল
  8. MacBook Neo ল্যাপটপের দাম 15,000 টাকা কমছে, Amazon দিচ্ছে সেরা অফার
  9. IMC 2026: জিওর নতুন চমক স্মার্ট AI চশমা, ফোন ছাড়াই করবে UPI পেমেন্ট
  10. Vivo Y32 বিশাল 8,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে বাংলাদেশে লঞ্চ হল
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »