নতুন ফিচার যোগ হওয়ার পরিবর্তে Gmail অ্যাপ থেকে বাদ যাবে একাধিক ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 অগাস্ট 2018 11:38 IST
হাইলাইট
  • শিঘ্রই Android এর জন্য Gmail v8.8 লঞ্চ করার পরিকল্পনা করছে Google
  • একাধিক পুরোনো ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি
  • Inbox অ্যাপ থেকে একটি ফিচার নতুন Gmail অ্যাপ এ আসতে চলেছে

পরবর্তী আপডেটে নতুন ফিচার যোগ করার পরিবর্তে একাধিক পুরোনো ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Gmail।

 

শিঘ্রই Android এর জন্য Gmail v8.8 লঞ্চ করার পরিকল্পনা করছে Google। পরবর্তী আপডেটে নতুন ফিচার যোগ করার পরিবর্তে একাধিক পুরোনো ফিচার বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। নতুন এই আপডেটে ‘নাজ’ রিমাইন্ডার অপশান বাদ যেতে চলেছে। একই সাথে বাদ যাবে জলদি রিপ্লায় করার অপশানও। এর সাথেই কোম্পানির অন্য ইমেল ক্লায়েন্ট Inbox অ্যাপ থেকে একটি ফিচার নতুন Gmail অ্যাপ এ আসতে চলেছে।

সম্প্রতি নতুন এই ভার্সানের APK ফাইল ইন্টারনেটে পাওয়া গিয়েছে। তবে Google এর তরফ থেকে এই আপডেট সপর্কে এখনো কোন তথ্য জানানো হয়নি। আসুন আই আপডেটের খবর বিশদে দেখে নেওয়া যাক।

এই বছর শুরুতে Gmailএর নতুন ডিজাইন লঞ্চের সময় সামনে এসেছিল নাজেস ফিচার। এই ফিচারে গ্রাহক যে সব ইমেলের রিপ্লাই দেন নি সেই সম ইমেলের রিপ্লায় দেওয়ার কথা মনে করিয়ে দেবে Gmail। তবে এই ফিচার সেটিংস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে এই রিপোর্টে জানানো হয়েছে।

এর সাথেই নতুন আপডেটে জলদি রিপ্লাই করার ফিচার বাদ দেওয়া হয়েছে। Gmail অ্যাকাউন্ট থেকে ইমেল এলে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে স্মার্ট রিপ্লাই অপশান চালু হলেও Gmail ছাড়া অন্য কোন অ্যাকাউন্ট থেকে ইমেল এলে গ্রাহকের কাছে কুইক রেসপন্স অপশান আসে। এই রিপোর্টে জানানো হয়েছে নতুন আপডেটে এই কুইক রেসপন্স অপশান সরিয়ে নেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Gmail, Inbox
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.