এন্ড্রয়েডের জন্য জি মেল নিয়ে আসতে চলেছে নতুন 'স্নুজ' অপশন

বিজ্ঞাপন
NDTV Gadgets, আপডেট: 30 এপ্রিল 2018 11:30 IST
এন্ড্রয়েডের জন্য জি মেল নিয়ে আসতে চলেছে নতুন 'স্নুজ' অপশন, আসতে পারে কাস্টমাইজেবল সোয়াইপ অ্যাকশনও.বিগত পাঁচ বছরে প্রথমবার জি মেল নিয়ে এলো নতুন ডিজাইন. ডিজাইন ছাড়াও গুগল একগুচ্ছ নতুন ফিচার্স নিয়ে এসেছে এটির ওয়েব এবং মোবাইল ইন্টারফেসের জন্য যাতে আছে ইমেল শর্টকাট, রিপ্লাই নাজেস, স্মার্ট রিপ্লাই, নেটিভ অফলাইন মোডের মতো বৈশিষ্ট্য. তবে এদের মধ্যে সবথেকে বেশি নজর কেড়েছে এন্ড্রয়েডের জন্য তৈরি এর স্নুজ ফিচারটি.

জি মেল অ্যাপে এটি সর্বশেষ সংযোজন. এর মাধ্যমে আপনি যে ইমেল গুলিতে সঙ্গে সঙ্গে কাজ করতে পারছেন না সেগুলিকে স্নুজ করতে পারেন. ইমেল বডিতে ক্লিক করলে ওভারফ্লো মেনুতে 'মুভ টু' অপশন এর পরে 'স্নুজ' অপশনটি পাওয়া যাবে.

এন্ড্রয়েড পুলিশের রিপোর্ট অনুযায়ী জি মেল অ্যাপে আরো একটি নতুন ফিচার আসতে চলেছে যেটি ওয়েব এর জন্য আগে থেকেই ছিল. সেটি হলো 'মার্ক অনরিড ফ্রম হিয়ার' বৈশিষ্টটি. এছাড়াও জি মেল এর সোয়াইপ অপশনটিকেউ কাস্টমাইজ করার কথাও ভাবা হচ্ছে. এখন কেবলমাত্র 'ডিলিট' এবং 'আর্কাইভ' করার জন্য সোয়াইপ অপশন ব্যবহার করা হয় কিন্তু নতুন সংস্করণটি চালু হলে সেটি ডিলিট এবং আর্কাইভ করার সাথে সাথে 'মার্ক এস রিড' 'মুভ টু' এবং 'স্নুজ' করার জন্যও ব্যবহার করা যাবে. যদিও এটি স্পষ্ট নয় ঠিক কবে থেকে এই নতুন বৈশিষ্ট্য জি মেল-এ উপলব্ধ হবে.
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: GMail, Gmail Android app, Snooze
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.