নতুন আপডেটে Google Camera অ্যাপে যোগ হল Google Lens ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 27 জুন 2018 16:06 IST
হাইলাইট
  • Google camera version 5.2.025 এর মাধ্যমে Google Lens এর ফিচার এসেছে
  • নতুন এক আপডেটে Pixel ও Nexus ক্যামেরা অ্যাপ এ Google Lens এর ফিচার এলো
  • গত বছর I/O তে প্রথম বিশ্বের সামনে Google Lens নিয়ে এসেছিল Google

Photo Credit: Android Police

I/O 2018 এ Google জানিয়েছিল Google Lens এর ফিচার এবার ত্থেকে আর Google Assistant আর Google Photos এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আর তখন থেকেই Moto, Asus, OnePlus সহ একাধিক কোম্পানি নিজেদের ক্যামেরা অ্যাপ এ Google Lens এর ফিচার যোগ করেছে। কিন্তু এওতোদিন পর্যন্ত Pixel ও Nexus ডিভাইসে এই ধরনের কোন আপডেট দেখা যায়নি। আর এবার নতুন এক আপডেটে Pixel ও Nexus ও অন্যান্য Google ডিভাইসে ক্যামেরা অ্যাপ এ Google Lens এর ফিচার পৌঁছে গেল।

Google camera version 5.2.025 এর মাধ্যমে Google Lens এর ফিচার উপরে জানানো ডিভাইসগুলিতে পৌঁছে গিয়েছে। এই আপডেটের পর নেভিগেশান বারে Google Lens এর অপশান দেখা যাবে। এর উপরে ট্যাপ করলে ক্যামেরাটি আবার খুলে যাবে। আর এইবার ক্যামেরায় দেখা বস্তুকে অনলাইনে সার্চ করতে পারবেন। এমনকি ক্যামেরায় দেখা লেখা কপি ও ট্রান্সলেট করা যাবে। অ্যানড্রয়েড পুলিশ এ এক রিপোর্টে জানানো হয়েছে Nexus 6P ও সব পিক্সেল ফোনে নতুন এই ফিচার কাজ করছে। এই ক্যামেরায় সাপোর্ট করা সব ফোনেই এই আপডেটের পরে নিজে থেকে নতুন অপশান অ্যাকটিভেট হয়ে যাবে।

Advertisement

গত বছর I/O তে প্রথম বিশ্বের সামনে Google Lens নিয়ে এসেছিল Google। Google Lens  ব্যবহার করে ক্যামেরা থেকে স্ক্যান করে কোন বস্তু থেকে অনলাইনে সার্চ করা সম্ভব। যেমন ধরুন কোন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে Google Lens দিয়ে সেই রেস্টুরেন্টের দিকে তাক করলে Google Lens আপনাকে সেই রেস্টুরেন্টের মেনু সহ, দাম ও রিজার্ভেশানের সব তথ্য জানিয়ে দেবে। Google সার্চ, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, অগমেন্টেড রিয়ালিটি একসাথে মিলে এই কাজ করবে।

Google Lens এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এর স্মার্ট টেক্সট সিলেকশাল। অর্থাৎ Google Lens এর মাধ্যমে সাধারন জগতের লেখা কপি পেস্ট করতে পারবেন গ্রাহকরা। যেমন ধরুন আপনার সামনে পোস্টারে কোন লেখা রয়েছে। আপনি Google Lens দিয়ে সেই পোস্টারের দিকে তাক করলে স্ক্রিনে পোস্টারের উপরে লেখার উপরে ট্যাপ করে সেই লেখা নিজের ফোনে কপি করে নিতে পারেন।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google, Google Camera App, Google Lens
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  2. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  3. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  4. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  5. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  6. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  7. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  8. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  9. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
  10. পুজোর মুখে Google এর বড় ঘোষণা, রিওয়ার্ড বাড়ল Flex ক্রেডিট কার্ডে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.