ট্রেনে, বাসে চড়ার সময় কাজে লাগবে Google Maps এর এই ফিচার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 28 নভেম্বর 2018 17:23 IST
হাইলাইট
  • বাস ও ট্রেনে সফরের সময় লাইভ লোকেশান শেয়ার করা যাবে
  • আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন
  • কখন গন্তব্যে পৌঁছাবে তা জানিয়ে দেবে Google Maps

Google Maps এর নতুন ফিচার ব্যবহার করে প্রিয়জনের সাথে বাস বা ট্রেনে চড়ার সময় লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন

বাস ও ট্রেনে সফরের সময় এবার Google Maps এর মাধ্যমে লাইভ লোকেশান শেয়ার করা যাবে। এর মাধ্যমেই কখন গন্তব্যে পৌঁছাবে তা জানিয়ে দেবে Google Maps। আগের লাইভ লোকেশানের সাথে এক্সটেনশানের মাধ্যমে নতুন এই ফিচার যোগ হয়েছে Google Maps এ। আপাতত শুধুমাত্র Android গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। তবে খুব শিঘ্রই এই ফিচার iOS ডিভাইসে পৌঁছে যাবে। নতুন এই ফিচার ব্যবহারের জন্য Android ডিভাইসে Google Maps অ্যাপ আপডেট করা বাধ্যতামূলক।

Google Maps এর নতুন ফিচার ব্যবহার করে প্রিয়জনের সাথে বাস বা ট্রেনে চড়ার সময় লাইভ লোকেশান শেয়ার করতে পারবেন। লাইভ কোকেশানের সাথেই আপনি কখন গন্তব্যে পৌঁছাবেন তা প্রিয়জনকে জানিয়ে দেবে Google Maps। Facebook Messenger বা WhatsApp এর মতো থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে লোকেশান শেয়ার করা যাবে। নতুন এই ফিচার ব্যবহারের জন্য Google Maps এর মধ্যে নেভিগেশান শুরু করে ডান দিকে নীচে ‘Share Trip' সিলেক্ট করতে হবে। এরপরে তালিকায় WhatsApp বা Messenger এর মতো অ্যাপ ব্যবহার করে প্রিওয়জনের সাথে তা শেয়ার করতে হবে।

এই বছর মার্চ মাসে Google Maps ব্যবহার করে লাইভ লোকেশান শেয়ার করার অপশান শুরু হয়েছিল। সেই ফিচারকেই আরও প্রসারিত করল নতুন এই আপডেট।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Maps, Google Maps for Android, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. মাত্র 10,999 টাকায় বাজারে এল Infinix Smart 20 HD, ফিচার অবাক করবে
  2. ভারতে আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200 মেগাপিক্সেল ক্যামেরার ফোন Oppo Find X10 Pro Max
  3. Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা ফোনের দাম বাড়ল, জানুন নতুন প্রাইস
  4. Vivo X Fold 6 ভারতে 200MP Zeiss ক্যামেরা ও প্রিমিয়াম ফিচার্স নিয়ে লঞ্চ হল
  5. Vivo V80 ও S2 FE এল ভারতে, 50MP সেলফি ক্যামেরা, 10,000mAh ব্যাটারি রয়েছে
  6. 17,000 টাকা সস্তায় Samsung Galaxy S25, Flipkart বিগ বিলিয়ন ডেজ সেলে বিশাল ছাড়ে Galaxy S25 FE-ও
  7. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  8. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  9. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  10. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.