ভ্রমণ প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল Google

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 10 সেপ্টেম্বর 2018 16:21 IST

 

ভ্রমণ প্রেমীদের জন্য নতুন অ্যাপ লঞ্চ করল Google। কোম্পানির নিজস্ব স্টার্ট আপ কোম্পানি Area 120 নতুন এই অ্যাপ লঞ্চ করেছে। এই অ্যাপ এর নাম Touring Bird। জনপ্রিয় টুরিস্ট প্লেসের প্রধান আকর্ষনগুলি পাওয়া যাবে এই অ্যাপে।

Google এর পরীক্ষামূলক ওয়ার্কশপের নাম Area 120। আপাতত এই অ্যাপ থেকে সারা বিশ্বের 20টি জনপ্রিয় শহরের প্রধাণ আকর্ষনগুলি দেখে নিতে পারবেন ট্রাভেলাররা। এই তালিকায় রয়েছে নতুন দিল্লি, প্রাগ, চিকাগো, আমস্ট্রারডাম, বার্সেলোনা, বার্লিন ও লাস ভেগাসের মতো শহরগুলি। আগামী কয়েক মাসের মধ্যেই আরও নতুন অনেক শহর এই তালিকায় যোগ হবে বলে জানানো হয়েছে।

“এই শহরগুলির মধ্যে একটি সিলেক্ট করলে সেই শহরের জনপ্রিয় আকর্ষণ, টুর দাম সহ দেখতে পারবেন। স্থানীয়রা এই সব জায়গাতে ঘুরে বেড়ানোর টোটকা দেবেন আপনাকে।” বলে ঈক বিবৃতিতে জানিয়েছে Touring Bird।

এই অ্যাপ এর মধ্যেই "build-your-own package" নামে একটি ফিচার রয়েছে। এই ফিচার ব্যবহার করে অ্যাপ ব্যবহারকারী নিজস্ব ভ্রমণের দাম বিভিন্নভাবীএ তুলনা করতে পারবেন। এখান থেকে নিজীর টুর বুক বা বাতুল করা যাবে।

“আমরা একটি ছোট্ট দল। এই দলে সবাই ভ্রমণকে আরও জনপ্রিয় করে তুলতে চাই। আমাদের সবারই কোম্পানিতে ট্রাভেল প্রোডাক্ট বানানোর অভিজ্ঞতা রয়েছে।” বলে জানিয়েছে Touring Bird।

আপাতত ডেস্কটপ ও মোবাইল গ্রাহকরা সারা বিশ্ব থেকে ইংরাজী ভাষায় এই অ্যাপ ব্যবহার করতে পারবেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Touring Bird, Google, Area 120
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus Nord 6 বিশাল 9,000mAh ব্যাটারির সাথে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা প্রসেসর ও ফিচার্স
  2. BSNL মাত্র 1 টাকার রিচার্জ প্ল্যান ফিরিয়ে আনল, এক মাস আনলিমিটেড কলিং ও দৈনিক 2GB ডেটা সম্পূর্ণ ফ্রি-তে
  3. Vivo X300 FE আগামী মাসে ভারতে লঞ্চ হবে, ক্যামেরা, ফিচার্স, ডিজাইন মুগ্ধ করবে
  4. 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি সহ Realme Narzo 100 Lite 5G সস্তায় 14 এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে
  5. 2,000 টাকা ছাড়ে Redmi Note 15 SE 5G ফোনের সেল শুরু, মিলছে নো-কস্ট EMI অফার
  6. Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
  7. Oppo F33 Pro আসছে এপ্রিলে, লঞ্চের আগেই দাম ফাঁস, থাকবে 50MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  8. 7,999 টাকায় 128GB স্টোরেজ, 50MP ক্যামেরা, ও 120Hz ডিসপ্লে একমাত্র এই ফোনে, কোথায় পাবেন দেখুন
  9. Redmi A7 Pro 5G ভারতে এপ্রিল 13 লঞ্চ হচ্ছে, পাওয়ার ও স্টাইলে বাজার কাঁপানোর দাবি!
  10. 6,000 টাকার বিশাল ডিসকাউন্টের সাথে শুরু হল iQOO 15 Apex Edition ফোনের সেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.