Vivo S60 সিরিজের ক্যামেরা লেআউটের সঙ্গে iPhone 17 Pro লাইনআপের কিছুটা মিল রয়েছে।
Photo Credit: Vivo
Vivo S60 will feature a 7,200mAh battery with support for 90W fast charging
Vivo S60 সিরিজ মে 29 চীনে লঞ্চ হচ্ছে। Oppo Reno 16 লাইনআপের আগমনের দিনক্ষণ ঘোষণা হওয়ার একদিন পরেই ভিভো তাদের V সিরিজের নয়া মডেলের লঞ্চের দিনক্ষণ প্রকাশ করেছে। এই সিরিজে দুটি ফোন আসতে পারে: Vivo S60 এবং Vivo S60e। কোম্পানি প্রিমিয়াম ডিজাইন, ফটোগ্রাফি, ব্যাটারি ব্যাকআপ, এবং মাল্টিমিডিয়া ফিচার্সের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। Vivo S60 সিরিজ ভারতেও আসার কথা শোনা যাচ্ছে। কিন্তু এই দেশে ভিন্ন নামে বিক্রি হতে পারে। লাইনআপের প্রত্যেক মডেলে IP68 + IP69 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং থাকবে।
ডিজাইন ভিভো এস60 সিরিজের অন্যতম বড় ফোকাস বলে অনুমান করা হচ্ছে। কোম্পানি দাবি করছে, ব্যাক প্যানেলে একটি বিশেষ সিলভার হোয়াইট কালার ফিনিশ ব্যবহার হয়েছে, যা গ্রীষ্মের সময় সমুদ্রের প্রতিফলন থেকে অনুপ্রাণিত। ব্যাক প্যানেলটি বিভিন্ন কোণ থেকে আলাদা আলাদা লাইট প্যাটার্ন তৈরি করবে। ক্যামেরা লেআউটের সঙ্গে iPhone 17 Pro সিরিজের কিছুটা মিল রয়েছে।
Vivo S60 মডেলের ক্যামেরা সেটআপের মধ্যে একটি Sony-এর পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার করতে পারে। ফোনটি সাদা রঙে দেখা গেলেও, ব্যাক প্যানেলে হালকা নীল আভা আচ্ছে। ডিভাইসে বড় 7,200mAh ব্লু ওশান ব্যাটারির উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এটি 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, পূর্বসূরী S50 মডেলে 6,500mAh ব্যাটারি রয়েছে।
রিপোর্টে দাবি করা হয়েছে, Vivo S60 সিরিজের সামনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। ফোনটি তার প্রাইস রেঞ্জে প্রথম ফোন হবে, যা 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করবে। ভিভোর দাবি, এই সেন্সর 0.1 সেকেন্ডের মধ্যে ফোন আনলক করতে সক্ষম হবে। এমনকি মাত্র 1 সেকেন্ড সময় লাগবে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে।
প্রসঙ্গত, Vivo S সিরিজ প্রায় সাত বছর পর ভারতে প্রত্যাবর্তন করছে। যদিও সংস্থা বিষয়টি নিয়ে এখনও কিছু ঘোষণা করেনি, তবে Vivo S2 জুলাইয়ের মধ্যে বাজারে নিয়ে আসার পরিকল্পনার কথা জানা গিয়েছে। Vivo S1 ভারতে 2019 সালের আগস্টে লঞ্চ হয়েছিল। তখন বেস 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ অপশনের দাম 17,990 টাকা রাখা হয়েছিল।।
অন্য দিকে, 6 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম ছিল যথাক্রমে 18,990 টাকা ও 19,990 টাকা। অরিজিনাল Vivo S1 মডেলটিকে বাজেট সচেতন ক্রেতাদের লক্ষ্য করে আনা হয়েছিল। কিন্তু Vivo S2 ভিন্ন সেগমেন্টে আসছে। কারণ লেটেস্ট রিপোর্ট বলছে, দাম 45,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy S27 Series Tipped to Include New Pro Model; Galaxy S27 Ultra Said to Offer Hardware Upgrades