Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো

Vivo S60 মডেলে সুপারফাস্ট 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে।

Vivo S60 শক্তিশালী 7,200mAh ব্যাটারি ও 90W চার্জিং সহ আসছে, লঞ্চের আগেই ফিচার্স জানাল ভিভো

Photo Credit: Vivo

Vivo S60 will succeed the Vivo S50 (pictured)

হাইলাইট
  • Vivo S60 বড় 7,200mAh ব্যাটারির সাথে আসছে
  • এটি 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে
  • Vivo এখনও লঞ্চের তারিখ ঘোষণা করেনি
বিজ্ঞাপন

Vivo S60 সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপের অধীনে Vivo S60, Vivo S60e, ও Vivo S60 Pro Mini বাজারে আসতে পারে। স্ট্যান্ডার্ড S60 মডেলের পিছনের প্যানেলের ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এখন নতুন টিজার থেকে এই স্মার্টফোনের সামনের অংশের ছবি, ব্যাটারি ক্ষমতা, চার্জিং স্পিড, ও সিকিউরিটি ফিচার সম্পর্কে তথ্য পাওয়া গিয়েছে। ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে আপকামিং Vivo S60 পূর্বসূরী S50-এর তুলনায় বড় আপডেট পাচ্ছে। তবে চার্জিং সাপোর্ট অপরিবর্তিত থাকতে চলেছে। আরও জানা গিয়েছে, আসন্ন ফোনটি তার প্রাইস রেঞ্জে প্রথম ফোন হবে, যা 3D ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অফার করবে।

Vivo S60 বড় 7,200mAh ব্যাটারির সঙ্গে আসছে

ভিভোর প্রোডাক্ট ম্যানেজার জানিয়েছেন, ভিভো এস60 শক্তিশালী 7,200 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে আসবে, যা গত বছরের এস50 মডেলের তুলনায় 700mAh বেশি। এই ব্লু ওশান ব্যাটারি 90 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। প্রসঙ্গত, পূর্বসূরী মডেলে 6,500mAh ব্যাটারি ও 90W ওয়্যার্ড (তারযুক্ত) ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

টিজার ইমেজ অনুসারে, Vivo S60 লাইনআপে ফ্ল্যাট ডিসপ্লে এবং 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ভিভো দাবি করছে, এই সেন্সর 0.1 সেকেন্ডের মধ্যে ফোন আনলক করতে সক্ষম হবে। এমনকি মাত্র 1 সেকেন্ড সময় লাগবে ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করতে। ডিভাইসের অন্যান্য কনফার্মড ফিচার্সের মধ্যে থাকছে ইনফ্রারেড সেন্সর, ডুয়াল স্টেরিও স্পিকার, X-Axis লিনিয়ার মোটর, এবং IP68 + IP69 স্তরের ওয়াটার ও ডাস্ট প্রোটেকশন রেটিং।

লেটেস্ট রিপোর্টে দাবি করা হয়েছে যে, Vivo S60-এর সামনে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে থাকতে পারে, যার সঙ্গে 1.5K রেজোলিউশন সাপোর্ট মিলবে। ডিভাইসটি ফ্ল্যাগশিপ স্তরের Snapdragon 8s Gen 3 প্রসেসরে রান করবে। এতে ম্যাগনেটিক অ্যাক্সেসরিজ লাগানো যেতে পারে বলে জল্পনা শোনা যাচ্ছে।

ডিজাইনের কথা বললে, ফোনের পিছনেও ফ্ল্যাট প্যানেল দেখা যাচ্ছে, যেখানে কোম্পানি ইউনিবডি কোল্ড কার্ভড গ্লাস নকশা প্রয়োগ করার কথা জানিয়েছে। এর ট্রিপল ক্যামেরা সিস্টেমের মধ্যে একটি Sony IMX8 সিরিজের পেরিস্কোপ টেলিফটো লেন্স ব্যবহার হতে পারে। ফোনটি সাদা রঙে দেখা গেলেও, ব্যাক প্যানেলে হালকা নীল আভা লক্ষ্য করা যাচ্ছে।

Vivo S60 সাদা এবং গোলাপী সহ একাধিক কালার অপশনে লঞ্চ হতে পারে। এতে ফ্ল্যাট সিলভার ফ্রেম দেওয়া হয়েছে, যা লুকসকে আরও প্রিমিয়াম করে তুলেছে। ডান দিকে একজোড়া অ্যান্টেনা ব্যান্ড দেখা যাচ্ছে৷ আশা করা যায় যে, সংস্থা খুব শীঘ্রই লঞ্চের তারিখ এবং অন্যান্য স্পেসিফিকেশন ঘোষণা করবে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »