NPCI and UPI apps now let users hide their personal mobile number
Photo Credit: Paytm
একটি সাদা কালো রঙের সাঙ্কেতিক ছবি, যার উপর দাঁড়িয়ে ডিজিটাল যুগের পেমেন্ট ব্যবস্থা। আমরা কথা বলছি QR কোড ও UPI সিস্টেমের। শহরের ঝাঁ চকচকে শপিং মল, রেস্টুরেন্ট থেকে শুরু করে পাড়ার পুরনো চায়ের দোকানে বিচরণ করছে UPI-এর স্টিকার। খুচরো নেই বা মানিব্যাগ বাড়ি রেখে এসেছেন? পকেট থেকে স্মার্টফোন বার করে QR ছবির সামনে ক্যামেরা তাক করে পিন দিলেই টাকা মেটানো কমপ্লিট। অনলাইনে পেমেন্ট করা আপাতদৃষ্টিতে খুব সুবিধার বলে মনে হয়। কিন্তু এই সুবিধার আড়ালে প্রাইভেসি বা গোপনীয়তা সংক্রান্ত বড় ঝুঁকি ফাঁদ পেতে থাকে।
অনেক সময় UPI-এর মাধ্যমে কোনও দোকানদার বা ব্যক্তিকে টাকা পাঠালে তারা প্রেরকের মোবাইল নম্বর জানতে পেরে যান। ফলে কোনও অসৎ উদ্দেশ্য থাকলে আপনার ফোনের নম্বর স্প্যাম কল, জালিয়াতি, এবং ব্যক্তিগত তথ্যের উপর নজরদারি চালানোর জন্য ব্যবহার হতে পারে।
বিশেষ করে খারাপ লোকেদের হাতে মহিলাদের ফোন নম্বর চলে গেলে সেটা উদ্বেগের বিষয়। তবে এখন এই বিষয় নিয়ে অহেতুক ভয় পাওয়ার কারণ নেই। কারণ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ও বিভিন্ন পেমেন্ট অ্যাপ এমন প্রাইভেসি ফিচার নিয়ে এসেছে, যার মাধ্যমে অপর প্রান্তের ব্যক্তির কাছে আপনার ফোন নম্বরের কোনও সংখ্যাই আর প্রকাশ পাবে না। অর্থাৎ, মোবাইল নম্বর শেয়ার না করেই নিরাপদে অনলাইনে লেনদেন সম্পন্ন করা যাবে। ফিচারটি চালু করার পদ্ধতি দেখে নিন।
ফোন নম্বর লুকানোর সবচেয়ে সহজ পদ্ধতি হল কাস্টম বা প্রাইভেট আইডি। Paytm ইউজাররা নম্বর না দেখাতে চাইলে প্রথমে প্রোফাইল আইকনে যেতে হবে। সেখানে UPI ও Payment Settings অপশন সিলেক্ট করতে হবে। তারপর Manage UPI ID-এর উপর ক্লিক করে পছন্দসই যে কোনও নাম বা আলফানিউমেরিক নম্বর দিয়ে কাস্টম আইডি বানাতে পারবেন। ফলে কেউ পার্সোনাল নম্বর জানতে পারবে না।
Google Pay ব্যবহারকারীরা নম্বর লুকোতে চাইলে প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে Manage UPI Number অপশনে গিয়ে নিজের ফোন নম্বর আনলিঙ্ক করতে হবে। এরপর ইচ্ছামতো যে কোনও বর্ণ দিয়ে আইডি বানানো যাবে। নতুন কাস্টম UPI ID তৈরি করার পর সেটিকে প্রাইমারি UPI আইডি হিসেবে অ্যাক্টিভেট করতে ভুলবেন না। একবার প্রাইমারি আইডি চালু হলে আপনার সমস্ত লেনদেন সেই আইডির মাধ্যমে সম্পন্ন হবে এবং নম্বর অন্য কেউ চাইলেও আর দেখতে পাবে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.