Instagram -এ ফলোয়ার কমে যাচ্ছে? কারন জেনে নিন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 ফেব্রুয়ারি 2019 17:00 IST
হাইলাইট
  • হঠাৎ কিছু Instagram গ্রাহকের ফলোয়ার এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে
  • সোশ্যাল মিডিয়া কোম্পানিটি জানিয়েছে সার্ভারের সমস্যার জন্যই এই ঘটনা ঘটেছে
  • কিছু সেলিব্রিটির কয়েক মিলিয়ন ফলোয়ার কমেছে

সার্ভারের সমস্যার জন্যই গত 24 ঘন্টায় কিছু instagram গ্রাহকের ফলোয়ার এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে

গত 24 ঘণ্টায় হঠাৎ কিছু Instagram গ্রাহকের ফলোয়ার এক ধাক্কায়  অনেকটা কমে গিয়েছে। শুরুতে অনেকেই মনে করেছিলেন Instagram ফেক অ্যাকাউন্ট ব্লক করতে শুরু করায় কমছে ফলোয়ার। বৃহষ্পতিবার এক বিবৃতিতে সোশ্যাল মিডিয়া কোম্পানিটি জানিয়েছে সার্ভারের সমস্যার জন্যই গত 24 ঘন্টায় কিছু গ্রাহকের ফলোয়ার এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে।

বৃহস্পতিবার টুইটারে এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানিয়েছে, “ হঠাৎ কিছু গ্রাহক এক ধাক্কায় অনেক ফলোয়ার হারিয়েছেন।  আমরা এই বিষয়ে অবগত হয়েছি।  শীঘ্রই এই সমস্যার সমাধান করা যাবে বলে মনে করছি।”

সার্ভারে সমস্যার জন্য কিছু গ্রাহক যেমন কয়েক হাজার ফলোয়ার হারিয়েছেন।  অন্যদিকে এই সমস্যার কারণে কিছু সেলিব্রিটির কয়েক মিলিয়ন ফলোয়ার কমেছে। সার্ভারে সমস্যার জন্য সব থেকে বেশি ফলোয়ার হারিয়েছে সেলিনা গোমেজ,  আরিয়ানা গ্রান্ডের মতো জনপ্রিয় সেলিব্রিটিরা।

সব সোশ্যাল মিডিয়া কোম্পানি নিয়মিত ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করে।  সেই সময় এই ধরনের সেলিব্রিটিরা অনেক ফলোয়ার হারান।  যদিও এইবার নিজেদের ভুলের কথা স্বীকার করেছে Instagram ।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Instagram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.