এবার Instagram Stories থেকে শপিং করতে পারবেন গ্রাহকরা

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 16 অগাস্ট 2018 14:03 IST
হাইলাইট
  • এবার থেকে ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যাবে
  • শুরুতে কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড বিক্রি শুরু করবে
  • স্টোরির উপরে একটি স্টিকার দেখা যাবে

এবার থেকে ইন্সটাগ্রাম স্টোরির মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করা যাবে। আগে ইন্সটাগ্রামে পোস্ট করে অ্যাপ থেকে না বেরিয়ে প্রোডাক্ট কেনা যেত এই ফটো শেয়ারিং অ্যাপ থেকে। এবার থেকে স্টোরির উপরে একটি স্টিকার দেখা যাবে। সেখানেই থাকবে একটি শপিং ব্যাগ আইকন। সেই আইকনে ট্যাপ করেই অ্যাপ থেকেই জিনিস কিনতে পারবেন গ্রাহকরা। অনেক দিন ধরেই শপিং এর মাধ্যমে লাভের চেষ্টা করছে ইন্সটাগ্রাম। 2016 সালের আগস্ট মাসে স্ন্যাপচ্যাট থেকে অনুপ্রানিত হতে ইন্সটাগ্রাম স্টোরি ফিচার লঞ্চ করে এই ফটো শেয়ারিং অ্যাপ। আর শুরু থেকেই ব্যাবসায়ীদের মন জয় করেছিল এই ফিচার।
 
শুরুতে Adidas, Aritzia ও Louis Vuitton এর মতো কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির বিক্রি শুরু হবে। খুব শিঘ্রই সাধারন ব্যবহারকারীদের কাছে এই ফিচার পৌঁছে যাবে। সেখানে ছবির উপরে একটি শপিং ব্যাগ আইকন থাকবে। এই আইকনে ট্যাপ করলেই প্রোডাক্টের সব ডিটেলস পেয়ে যাবেন গ্রাহকরা।

এক ব্লগ পোস্টে ইন্সটাগ্রাম জানিয়েছে “আজ থেকে আমরা শপিংকে নিউজ ফিডের বাইরে নিয়ে যাচ্ছি।”
 
সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে গ্রাহকরা ইন্সটাগ্রামে নিজেদের পছন্দের ব্র্যান্ডের লেটেস্ট প্রোডাক্ট সম্প্ররকে ওয়াকিবহাল থাকতে ইন্সটাগ্রাম স্টোরি ব্যবহার করেন। এর সাথেই অন্য ব্র্যান্ডের প্রডাক্টের সাথে তুলনার জন্যেও ইন্সটাগ্রাম স্টোরি ব্যবহার করেন গ্রাহকরা। আর এই কারনেই নতুন এই শপিং ফিচার লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের এই কোম্পানি। ইন্সটাগ্রাম জানিয়েছে স্টোরিকে সবথেকে ভালোভাবে ব্যাবহার করেছে এই ব্র্যান্ডগুলি। ইন্সটাগ্রাম স্টোরিতে সবথেকে বেশিবার ভিউ হওয়া স্টোরি সবকটি এসেছে জনপ্রিয় ব্র্যান্ডগুলি থেকে।
 
 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Instagram Stories, Instagram
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.