বাংলা ভাষায় ইন্টারনেট ব্যবহার আরও সহজ করে দিল মুকেশের Jio

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 জানুয়ারী 2019 18:09 IST
হাইলাইট
  • নতুন ব্রাউজার অ্যাপ লঞ্চ করল Jio
  • আটটি ভারতীয় ভাষায় ব্রাউজিং করা যাবে
  • Google Play থেকে Jio Browser ডাউনলোড করা যাবে

সাধারন মানুষের হাতের মুঠোয় ইন্টারনেট পৌঁছে দিতে সফল হয়েছেন মুকেশ আম্বানি

নতুন ব্রাউজার অ্যাপ লঞ্চ করল Jio। হালকা পাতলা এই ব্রাউজার ব্যবহার করে জলদি ইন্টারনেট ব্যবহার করা যাবে। আপাতত Android ডিভাইসে Jio Browser ব্যবহার করা যাবে। আটটি ভারতীয় ভাষায় ব্রাউজিং করা যাবে। গোপনে ব্রাউজিং এর জন্য থাকছে ইনকগনিটো মোড। ডাউনলোড ম্যানেজার ও সোশ্যাল মিডিয়া শেয়ার ফিচার থাকছে এই ব্রাউজারে।

 

আরও পড়ুন: বছরের শুরুতেই তিনটি নতুন ফিচার যোগ হল WhatsApp এ

 

ব্রাউজারের অন্যান্য সব ফিচার থাকলেও Jio Browser এর প্রধান আকর্ষন আটটি প্রাদেশিক ভাষায় ইন্টারনেট ব্রাউজিং। বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, তামিল ও তেলেগু ভাষায় ইন্টারনেট ব্রাউজ করা যাবে। তবে এই ব্রাউজার ডাউনলোডের পরে শুরুতে ইংরাজি ভাষায় ব্যবহার করতে হবে।

তবে একবার ভাষা বদল করার পরে শুধু ইন্টারফেসের ভাষা বদল না করে খবর সহ সব ধরনের কনটেন্টের ভাষা বদলে যাবে। গুগল ও ফেসবুকের মতো ওয়েবসাইট নিজের ভাষায় ব্যবহার করতে পারবেন।

Advertisement

 

আরও পড়ুন: 48MP ক্যামেরা আর নতুন ডিসপ্লে সহ জানুয়ারিতে ভারতে আসছে Honor View 20

Jio Browser এ শুরু থেকেই কোম্পানির সব সার্ভিস বুকমার্ক করা থাকবে। সাথে থাকছে NDTV, Amazon.in এর মতো কিছু ওয়েবসাইট। পরে আলাদা করে বুকমার্ক সেভ করা সম্ভব।

Advertisement

 

আরও পড়ুন: নতুন রঙে বিক্রি শুরু হল Realme U1, সাথে বিনামূল্যে মিলছে Realme Buds

Advertisement

 

Google Play থেকে Jio Browser ডাউনলোড করা যাবে। Android 5.0 Lollipop বা তার বেশি ভার্সানে কাজ করবে এই অ্যাপ। Jio Browser এর সাইজ 4.8 MB।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Browser, Reliance Jio, Jio, JioBrowser
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.