দেরিতে আসবে WhatsApp, আপাতত YouTube লঞ্চ হচ্ছে Jio Phone-এ

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 14 অগাস্ট 2018 19:40 IST
হাইলাইট
  • বুধবার Jio Phone এ আসতে চলেছে YouTube অ্যাপ
  • তবে এখনই WhatsApp ব্যবহার করা যাবে না
  • কন্ঠস্বরের মাধ্যমে YouTube থেকে ভিডিও খোঁজা যাবে

আপাতত WhatsApp ব্যবহার করতে পারবেন না Jio Phone গ্রাহকরা

বুধবার Jio Phone এ আসতে চলেছে YouTube অ্যাপ। তবে এখনই WhatsApp ব্যবহারের মজা থেকে বঞ্চিত থাকতে হবে Jio Phone ও Jio Phone 2 গ্রাহকদের। লঞ্চের সময় এই দুই ফোনে 15 অগাস্ট থেকে YouTube ও WhatsApp সাপোর্টের কথা ঘোষনা করেছিলেন মুকেশ আম্বানি। আপাতত শুধু YouTube অ্যাপ ব্যবহার করেই খুশি থাকতে হবে এই দুই ফিচার ফোনের গ্রাহকদের। তবে Jio Phone আর Jio Phone 2 তে WhatsApp লঞ্চ পিছিয়ে গেলেও কবে তা লঞ্চ হবে সেই বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। সম্প্রতি Jio Phone এর জন্য Google Assistant ও Google Maps লঞ্চ করেছে Google। এছাড়াও গত ফেব্রুয়ারী মাসে Jio Phone এ Facebook অ্যাপ লঞ্চ হয়েছিল।

আপাতত Jio Phone এ শুধুমাত্র Facebook অ্যাপ ডাউনলোড করা যাবে। বুধবার থেকে YouTube অ্যাপ ডাউনলোড করা যাবে ব্লে জানানো হয়েছে। তবে আপাতত WhatsApp ডাউনলোড করা যাবে না। Jio কে এই বিষয়ে প্রশ্ন করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত Jio-র তরফ থেকে কোন উত্তর পাওয়া যায়নি।

Advertisement

Jio Phone এ YouTube অ্যাপ ডাউনলোড করার জন্য ফোন থেকে Jio Store ওপেন করতে হবে। সেখানেই YouTube অ্যাপ দেখতে পাবেন গ্রাহকরা। কোম্পানি জানিয়েছে Android ও iOS এর মতোই Jio Phone এর YouTube অ্যাপ এ একই ধরনের অভিজ্ঞতা পেতে  চলেছেন গ্রাহকরা।

কন্ঠস্বরের মাধ্যমে YouTube থেকে ভিডিও খোঁজা যাবে। তবে WhatsApp ব্যবহারের জন্য কি-বোর্ড ব্যবহার করতে হবে গ্রাহককে। Jio দাবি করেছে WhatsApp  ও YouTube  ব্যবহারের সময় গ্রাহকরা Android ও iOS এর মতোই একই রকমের অভিজ্ঞতা পেতে চলেছেন।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, YouTube, Reliance Jio, Jio
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  2. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  3. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  4. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  5. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  6. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  7. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  8. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  9. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  10. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.