PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 ফেব্রুয়ারি 2026 11:28 IST
হাইলাইট
  • PhonePe বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবস্থা চালু করল
  • মুখ দেখিয়ে বা আঙুলের ছাপে UPI পেমেন্ট করা যাবে
  • ফিচারটি আপাতত Android স্মার্টফোনে এসেছে

PhonePe biometric authentication feature is currently available for android users

PhonePe Biometric Authentication: অনলাইনে টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে UPI নির্ভর হয়ে পড়েছে দেশের জনতা। ঝাঁ চকচকে শপিং মল, দামি রেস্তোরাঁ থেকে শুরু করে ফুটপাতে চায়ের ঠেক, অবাধে বিচরণ করছে সাদাকালো QR কোড। বর্তমানে 50 কোটির বেশি মানুষ ডিজিটাল পেমেন্ট ব্যবহার করে। আবার UPI লেনদেন করতে গিয়ে মাঝেমধ্যেই পিন ভুলে যান এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। তবে পিন মনে না থাকলে আর সমস্যা হবে না। কারণ PhonePe ইউপিআই লেনদেনে বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা মুখ দেখিয়ে বা আঙুলের ছাপে আর্থিক লেনদেন করতে পারবে।

PhonePe চালু করল বায়োমেট্রিক অথেন্টিকেশন

নতুন ব্যবস্থায় ফোনপে ব্যবহারকারীরা স্মার্টফোনের নেটিভ সিকিউরিটি, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকনশিগনের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। বর্তমানে পিন ছাড়া বায়োমেট্রিক অপশনে আর্থিক লেনদেনের ঊর্দ্ধসীমা 5,000 টাকা রাখা হয়েছে। আলো কম থাকা কিংবা সেন্সরজনিত সমস্যার কারণে বায়োমেট্রিক কাজ না করলে, আগের মতোই পিন টাইপ করে পেমেন্ট করা যাবে।

Advertisement

ফোনপে কর্তৃপক্ষ জানিয়েছে, বায়োমেট্রিক ফিচার ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তুলতে তৈরি করা হয়েছে। ভিড়ভাট্টা জায়গাতেও নিরাপদ লেনদেন করা যাবে  এতে শোল্ডার সার্ফিং বা পিন ফাঁস হওয়ার ঝুঁকিও কমবে৷ শুধু নিরাপত্তা নয়, লেনদেনের সফলতার হারও বাড়বে। কারণ ভুল পিন দেওয়া বা ভুলে যাওয়ার সমস্যা থাকবে না। এমনকি ইউপিআই অ্যাকাউন্টে ঢোকা হ্যাকারদের পক্ষে কঠিন হবে। পাশাপাশি লেনদেন হবে আরও বেশি সহজ এবং গতিশীল।

ফোনপে অ্যাপে বায়োমেট্রিক কীভাবে চালু করবেন?

  • প্রথমেই নিজের স্মার্টফোনে ফোন পে অ্যাপ খুলুন
  • প্রোফাইলে যান
  • ম্যানেজ পেমেন্টে ট্যাপ করুন
  • বায়োমেট্রিক পে আইকন চাপুন
  • এবার UPI পেমেন্টের জন্য নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করুন
  • ইউপিআই পিন ও বায়োমেট্রিক দিয়ে ওয়ান-টাইম সেটআপ নিশ্চিত করুন

PhonePe জানিয়েছে, বায়োমেট্রিক অথেন্টিকেশন ফিচারটি আপাতত Android ব্যবহারকারীদের জন্য উপলব্ধ। Android স্মার্টফোন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন উভয় সমর্থন করবে। সুবিধাটি iOS বা iPhone ইউজারদের জন্য খুব শীঘ্রই চালু করা হবে।

ফোনপে সংস্থার পেমেন্ট বিভাগের প্রধান দীপ আগরওয়াল বলেছেন, "আমাদের সর্বদা লক্ষ্য ছিল ডিজিটাল পেমেন্টকে ভারতীয়দের জন্য যতটা সম্ভব সহজ করা। বায়োমেট্রিক অথেন্টিকেশনের মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু করে আমরা সেই দিকেই অগ্রসর হলাম। এই ফিচার শুধু সময় বাঁচায় না, পাশাপাশি হার্ডওয়্যারর স্তরের সিকিউরিটি যোগ করে। আমাদের বিশ্বাস, ফোনপে সাধারণ সমস্যাগুলি দূর করে ডিজিটাল পেমেন্টকে সবার জন্য আরও নির্বিঘ্ন ও নিরাপদ করে তুলেছে।"

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Instagram-এর বড় পদক্ষেপ, মানুষ সেজে থাকা AI অ্যাকাউন্ট চিনতে পারবেন সহজে
  2. Android ব্যবহারকারীরা সাবধান, ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার ভর্তি অ্যাপ, সতর্ক করল সরকার
  3. Apple-এর নেতৃত্ব বদলের নতুন অধ্যায় শুরু, CEO টিম কুকের পর এবার ফিল সিলার
  4. বারবার দাম বাড়ার পর এবার 6,200 টাকা সস্তায় পাওয়া যাচ্ছে Nothing Phone 4a Pro
  5. UPI AutoPay: খুশির খবর, পুজোর আগে ইউপিআই অটোপে সিস্টেমে আসছে বড় সুবিধা
  6. আগস্ট 31-এর 50টি নতুন BGMI রিডিম কোড দেখুন, Dracostride জিতে নিন
  7. iPhone Ultra ভাঙলে মাথায় হাত! শুধু স্ক্রিন বদলাতেই 1 লাখের বেশি খরচ হতে পারে
  8. Samsung Galaxy S26 FE আসতেই 12,000 টাকা সস্তা হল Galaxy S25 FE
  9. বাস-ট্রেনে ব্লুটুথ অন রেখে গান শোনা কতটা নিরাপদ, ফোন হ্যাক হতে পারে কি?
  10. 5G-এর স্পিড এবং কভারেজ বাড়াতে বড় পদক্ষেপ, পুজোর আগেই চালু নতুন নিয়ম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.