Upi Payments

Upi Payments - ख़बरें

  • Paytm-এর বড় চমক, UPI পেমেন্টে আর লাগবে না পিন, কার্ড ছাড়াই টাকা দেবে ATM
    Paytm অ্যাপের মাধ্যমে পিন ছাড়াই UPI-তে টাকা পাঠানো যাবে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা ফেস আইডি (মুখ দেখিয়ে) দিয়ে যে কোনও ইউপিআই আইডি-তে টাকা ট্রান্সফার করা যাবে। এছাড়াও, কার্ডলেস ATM উইথড্রলের সুবিধা এনেছে সংস্থা। অর্থাৎ এটিএমে ডেবিট কার্ড না ঢুকিয়েই টাকা তুলতে পারবে গ্রাহকরা। ডেবিট কার্ড সঙ্গে রাখতে হবে না। সরাসরি পেটিএম অ্যাপে স্ক্যান করেই টাকা তোলা যাবে।
  • PhonePe আনল বায়োমেট্রিক ফিচার, মুখ দেখালে বা আঙুলের ছাপে হবে পেমেন্ট, UPI পিন মনে রাখতে হবে না
    নতুন ব্যবস্থায় ফোনপে ব্যবহারকারীরা স্মার্টফোনের নেটিভ সিকিউরিটি, যেমন ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকনশিগনের মাধ্যমে টাকা পাঠাতে পারবে। আলো কম থাকা কিংবা সেন্সরজনিত সমস্যার কারণে বায়োমেট্রিক কাজ না করলে, আগের মতোই পিন টাইপ করে পেমেন্ট করা যাবে। ভিড়ভাট্টা জায়গাতেও নিরাপদ লেনদেন করা যাবে এতে শোল্ডার সার্ফিং বা পিন ফাঁস হওয়ার ঝুঁকিও কমবে৷ শুধু নিরাপত্তা নয়, লেনদেনের সফলতার হারও বাড়বে। কারণ ভুল পিন দেওয়া বা ভুলে যাওয়ার সমস্যা থাকবে না।
  • Amazon Pay: পিন ছাড়াই হবে সমস্ত UPI পেমেন্ট, টাকা পাঠানো আরও সহজ করল অ্যামাজন
    Amazon Pay গ্রাহকরা চাইলে ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) এবং ফেসিয়াল রিকগনিশন (মুখ দেখিয়েই)-এর মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবে। বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচিতদের UPI আইডিতে টাকা পাঠানো, মার্চেন্ট পেমেন্ট, এবং ব্যালেন্স চেক করা সহ একাধিক কাজ করা যাবে।
  • Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
    পেটিএম, গুগল পে, ফোনপে-তে যে সব সুবিধা পাওয়া যায়৷ যেমন UPI নম্বরে টাকা পাঠানো, অনলাইন রিচার্জ, সাবস্ক্রিপশনের জন্য অটো-পে — সবকিছুই উপলব্ধ হবে Zoho Pay অ্যাপে। এটি আরাত্তাই মেজেসিং প্ল্যাটফর্মে যুক্ত হলে ব্যবহারকারীরা চ্যাটের ভিতরেই টাকা পাঠাতে পারবে বা পরিচিতদের কাছে টাকা চাইতে পারবে। আলাদা কোনও অ্যাপ খোলার প্রয়োজন পড়বে না।
  • পিন ভুলে গেলেও করা যাবে UPI পেমেন্ট, আজই ফোনপে, পেটিএম, গুগল পে-এর এই সেটিংস বদলে নিন
    বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করা খুবই সহজ। এটি গুগল পে, ফোনপে, পেটিএম, ও অন্যান্য ইউপিআই অ্যাপগুলিতে একইভাবে কাজ করে। প্রাথমিকভাবে বায়োমেট্রিক ফিচারের মাধ্যমে সর্বোচ্চ 5,000 টাকা পাঠানো যাবে। পরবর্তীতে এই সীমা পর্যালোচনা করে বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে।
  • পিন অতীত, আজ থেকে মুখ দেখালেই বা আঙুলের ছাপেই করা যাবে UPI পেমেন্ট
    আপনি যখনই বায়োমেট্রিক অপশন বেছে নেবেন, তখনই ফোনের ক্যামেরা ও আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানার সক্রিয় হয়ে যাবে। আপনার মুখ বা আঙুলের স্ক্যান করা তথ্য আধার ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় বা আপনার সঙ্গে মিলে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন সম্পন্ন হবে।
  • ভারতে লঞ্চ হল Xiaomi –র পেমেন্ট অ্যাপ Mi Pay
    লঞ্চ হয়েছে Xiaomi –র UPI বেসড পেমেন্ট অ্যাপ Mi Pay। সম্প্রতি ন্যশানাল পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার (NPCI) ছাড়পত্র পেয়েছে Xiaomi –র নতুন পেমেন্ট অ্যাপ। ICICI ব্যাঙ্কের সাথে হাত মিলিয়ে এই অ্যাপ কাজ করবে।
  • এবার ক্রেডিট কার্ড বিল জমা দিন Paytm অ্যাপ থেকে
    BHIM UPI এর মাধ্যমে এবার থেকে Paytmগ্রাহকরা নিজেদের Visa ক্রেডিট কার্ডের বিল জমা দিতে পারবেন। এর ফলেই UPI পেমেন্ট আরও প্রাসঙ্গিক করে তুললো Paytm।

Upi Payments - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »