শীঘ্রই UPI পেমেন্ট আনছে Realme

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 29 এপ্রিল 2020 19:38 IST
হাইলাইট
  • Realme PaySa তে UPI পেমেন্ট হবে
  • এটাই কোম্পানির ডিজিটাল পেমেন্ট পরিষেবা
  • শীঘ্রই শুরু হয়ে যাবে

Realme PaySa দিয়ে ডিজিটাল পেমেন্ট করা যাবে

ডিজিটাল পেমেন্টের আসরে নামতে প্রস্তুত Realme। এবার Realme PaySa পরিষেবার মাধ্যমে UPI পেমেন্টের সুবিধা নিয়ে আসছে চিনের স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি। টুইটারে এই কথা জানিয়েছেন ভারতে কোম্পানির প্রধান মাধব শেঠ। Google Pay, Paytm, Mi Pay-র মতো ডিজিটাল পেমেন্ট পরিষেবার সঙ্গে সরাসরি টক্করে যাবে Realme PaySa।

সম্প্রতি ট্যুইটারে মাধব একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে Realme PaySa ব্যবহার করে UPI পেমেন্ট দেখা যাচ্ছে। এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে পেমেন্ট পরিষেবা নিয়ে আসতে চলেছে Realme।

যদিও কবে ডিজিটাল পরিষেবা শুরু হবে জানা যাবে। শেঠ জানিয়েছেন আপাতত পরীক্ষামূলক স্তরে রয়েছে এই পরিষেবা। তিনি বলেন, ‘শীঘ্রই' শুরু হবে Realme PaySa।

ব্যক্তিগত পেমেন্ট ছাড়াও ছোট ও মাঝারি ব্যবসায়ীদের পেমেন্টে কাজে লাগবে Realme PaySa। Oppo'র ফাইনানশিয়াল স্টার্টআপ FinShell-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতে ডিজিটাল পেমেন্ট পরিষেবা নিয়ে আসছে Realme। যদিও শুধুমাত্র Realme গ্রাহকদের মধ্যে এই পরিষেবা সীমাবদ্ধ থাকবে কি না জানা যায়নি।

Advertisement

শীঘ্রই ভারতে আসছে Xiaomi'র ল্যাপটপ

এক ঝলকে টেক দুনিয়ার সব খবর: দেখুন গ্যাজেট এক্সপ্রেস 

কোম্পানির প্রথম UPI পেমেন্টে 101 টাকা পেয়েছেন মাধব শেঠ। মঙ্গলবার 28 এপ্রিল বিকাল 5 টা 53 মিনিটে এই ট্রানজেকশন হয়েছে। কোম্পানির প্রথম পেমেন্টে ডয়েস ব্যাঙ্কের ভরুন শ্রীধর নামে এক ব্যক্তি অ্যাকাউন্ট থেকে মাধব প্রকাশ শেঠের অ্যাকাউন্টে 101 টাকা পৌঁছেছে।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Realme PaySa, Realme, Madhav Sheth
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  2. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  3. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  4. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  5. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  6. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  7. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  8. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  9. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  10. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.