Super Mario Run থেকে বিশাল লাভের মুখ দেখল Nintendo

এই রিপোর্টে জানানো হয়েছে গত দুই বছরে গ্রাহকরা Super Mario Run গেম এ মোট 6 কোটি মার্কিন ডলার খরচ করেছেন। এই আয়ের 77 শতাংশ App Store  থেকে এসেছে। আর বাকি 33 শতাংশ এসেছে Play Store থেকে।

Super Mario Run থেকে বিশাল লাভের মুখ দেখল Nintendo
হাইলাইট
  • লঞ্চের পরে গত দুই বছরে 6 কোটি মার্কিন ডলার আয় করেছে Super Mario Run
  • 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম iOS এ Super Mario Run গেমটি লঞ্চ হয়েছিল
  • এর ছয় মাস পরেই Google Play Store এ লঞ্চ হয় এই গেম
বিজ্ঞাপন

লঞ্চের পরে গত দুই বছরে 6 কোটি মার্কিন ডলার আয় করেছে Super Mario Run। সম্প্রতি এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে। এই আয়ের একটি বিশাল অংশ Apple App Store থেকে এসেছে। বাকি টাকা আয় হয়েছে Google Play Store থেকে। 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম iOS এ Super Mario Run গেমটি লঞ্চ হয়েছিল। এর ছয় মাস পরেই Google Play Store এ লঞ্চ হয় এই গেম। 


 এই রিপোর্টে জানানো হয়েছে গত দুই বছরে গ্রাহকরা Super Mario Run গেম এ মোট 6 কোটি মার্কিন ডলার খরচ করেছেন। এই আয়ের 77 শতাংশ App Store  থেকে এসেছে। আর বাকি 33 শতাংশ এসেছে Play Store থেকে। যদিও এই বছরের প্রথম তিন মাসে Play Store এর আয় বেড়ে 35 শতাংশ হয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে Super Mario Run গেমের অধিকাংশ গ্রাহক মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গেম খেলেছেন। জাপান থেকে এই গেমের মোট আয়ের 17 শতাংশ পেয়েছে Nintendo।


আগেই জানানো হয়েছে 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রথম iOS এ Super Mario Run গেমটি লঞ্চ হয়েছিল। লঞ্চের প্রথম চার দিনেই 4 কোটি ডাউনলোড হয়েছিল। জানুয়ারী মাসের শেষে Super Mario Run  এর মোট ডাউনলোড 7.8 কোটি। কিন্তু শুরুতে এই গ্রাহকদের টাকা দিতে সঠিক উপায় খুঁজে পাচ্ছিল না কোম্পানি। Nintendo মনে করে এই মোট গ্রাহকের মাত্র 5 শতাংশ টাকা দিয়ে এই গেম খেলেন। এপ্তিল মাসে কোম্পানি জানিয়েছিল Android ও iOS মিলে Super Mario Run এর সংখ্যা 15 কোটি ছাড়িয়ে গিয়েছে।
 

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »