পুজোর মুখে জোড়া ধাক্কা, জোমাটোর পর খাবার অর্ডার করার খরচ বাড়াল Swiggy

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 3 সেপ্টেম্বর 2025 22:02 IST
হাইলাইট
  • Swiggy পুজোর মরসুমের আগে প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে
  • প্রতি অর্ডারে খরচ দাঁড়ালো 15 টাকা
  • Zomato প্ল্যাটফর্ম ফি 12 টাকা করে দিয়েছে

Swiggy পুজোর মুখে ফের প্ল্যাটফর্ম ফি বাড়াল

অনলাইনে খাবার অর্ডার করতে গেলে এবার গুনতে হবে বাড়তি খরচ। জোমাটোর দেখাদেখি নিজেদের প্ল্যাটফর্ম ফি ফের বাড়ানোর ঘোষণা করল Swiggy। গত তিন সপ্তাহে এই নিয়ে তিনবার প্ল্যাটফর্ম ফি-র নামে অতিরিক্ত চার্জ বসালো অ্যাপ-নির্ভর খাবার সরবরাহকারী সংস্থাটি। উৎসবের মরসুমে অতিরিক্ত আয়ের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসে প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে 14 টাকা করেছিল সুইগি, যদিও পরে সেটা 12 টাকায় কমিয়ে আনে তারা। কিন্তু পুজোর মুখে ফি-র অঙ্ক বৃদ্ধি করে 15 টাকা করা হয়েছে। অন্যদিকে, সংস্থাটির প্রতিদ্বন্দ্বী জোমাটোও আজ থেকে প্রতি অর্ডারে প্ল্যাটফর্ম ফি 12 টাকা ধার্য করেছে।।

অঙ্কটা সামান্য মনে হলেও শুধু প্ল্যাটফর্ম ফি থেকেই বিপুল মুনাফা ঘরে তুলবে সুইগি। বর্তমানে দৈনিক আনুমানিক 20 লাখ খাবারের অর্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেয় তারা। সেই হিসেবে ফি বৃদ্ধির ফলে তাদের দিনে আয় দাঁড়াচ্ছে প্রায় 3 কোটি টাকা। আগে যেখানে 12 টাকা ফি থাকার সময় 2.4 কোটি টাকা আয় হত। অর্থাৎ প্রায় প্রতিদিন 60 লাখ টাকার বেশি আয় হবে সুইগির। এই হারে হিসেব কষলে দেখা যাচ্ছে যে এক বছরে শুধু প্ল্যাটফর্ম ফি-র নামেই সংস্থার 216 কোটি টাকা আয় হবে।

Advertisement

2023 সালের এপ্রিলে সুইগিই প্রথম 2 টাকা প্ল্যাটফর্ম ফি চালু করেছিল। গত বছর জুলাইতে অঙ্কটা বাড়িয়ে 6 টাকা করা হয়, আবার মাস খানেকের মধ্যেই ফি পৌঁছে যায় 10 টাকায়। আর এখন সুইগিতে যে কোনও খাবার অর্ডার করতে গেলে 15 টাকা গুনতে হবে।।অন্যদিকে, সুইগির মতো 2023 সালে প্রথম প্ল্যাটফর্ম ফি চালু করেছিল । প্রথম বছর খরচ হত 3 টাকা। 2024 সালের জানুয়ারি মাসে সেটা 1 টাকা বাড়িয়ে 4 টাকা করা হয়। আর এখন প্রতি অর্ডারে 12 টাকা বাড়তি খরচ হচ্ছে।

বর্তমানে অনলাইনে খাবার ডেলিভারির জগতে জোমাটো ও সুইগির আধিপত্য। কিন্তু কমিশন-ফ্রি মডেল চালু করে দুই সংস্থার চিন্তার ভাঁজ বাড়িয়েছে র‍্যাপিডো। বাইক ট্যাক্সি পরিষেবার জন্য বেশি পরিচিত হলেও সম্প্রতি অনলাইনে খাদ্য সরবরাহের ব্যবসায় নেমেছে তারা। 'Ownly' নামের একটি অ্যাপ লঞ্চ করে বেঙ্গালুরুর বেশ কিছু পরিষেবা দিচ্ছে সংস্থা। জোমাটো এবং সুইগির উল্টো পথে হেঁটে রেস্তরাঁ বা হোটেল থেকে কমিশন না নিয়ে স্রেফ অর্ডার পিছু ফি ধার্য করা হচ্ছে। এর ফলে খাবারের দামে 15 শতাংশ সাশ্রয় করা যাচ্ছে বলে খবর সামনে এসেছে। 

ওনলি অ্যাপে 100 টাকার কম দামের অর্ডারের জন্য রেস্তোরাঁগুলি ডেলিভারির জন্য 10 টাকা দেয়, যেখানে গ্রাহকদের গুনতে হয় 20 টাকা। অর্ডারের দাম 100 টাকা থেকে 400 টাকার মধ্যে হলে ডেলিভারি খরচ বেড়ে 25 টাকা হবে, এবং তার মধ্যে জিএসটি যোগ হবে। সংস্থা জানিয়েছে, কোনওরকম প্ল্যাটফর্ম ফি, প্যাকেজ চার্জ, বা লুকানো খরচ নেওয়া হবে না। এর ফলে 100 টাকার মধ্যে ভাত ও ডিমের নানা পদ পাওয়া যাচ্ছে। তবে এই পরিষেবা অন্যান্য শহরে কবে চালু হবে, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Swiggy
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy F70 5G লঞ্চ হল, 20,000 টাকার মধ্যে অবিশ্বাস্য ফিচার্স
  2. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  3. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  4. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  5. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  6. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  7. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  8. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  9. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  10. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে,সপ্তমীতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.