WhatsApp কে টেক্কা দিতে জনপ্রিয় এই ফিচার নিয়ে এল Truecaller

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 18 অক্টোবর 2019 18:28 IST
হাইলাইট
  • Truecaller এ গ্রুপ চ্যাট করা যাবে
  • স্প্যাম দূরে রাখতে থাকছে বিশেষ ব্যবস্থা
  • অচেনা মানুষ নম্বর দেখতে পাবেন না

Truecaller এ যোগ হল গ্রুপ চ্যাট

সম্প্রতি ভিওআইপি কলিংয়ে কল ওয়েটিং সহ Truecaller -এ বিভিন্ন ফিচার যোগ হয়েছে। এবার গ্রুপ চ্যাটের ফিচার নিয়ে এল জনপ্রিয় এই অ্যাপ। এই গ্রুপ চ্যাটে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করা যাবে। আমন্ত্রণ জানালে তবেই এই গ্রুপে যোগ দিতে পারবেন Truecaller গ্রাহকরা। এর ফলে গ্রুপে অবাঞ্ছিত সদস্যের হাত থেকে রেহাই পাওয়া যাবে। Android ও iOS গ্রাহকরা Truecaller অ্যাপ থেকে নতুন এই গ্রুপ চ্যাট ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি এক প্রেস বিবৃতিতে Truecaller জানিয়েছে, কোন রকম স্প্যামিং ছাড়াই নতুন গ্রুপ চ্যাট ব্যবহার করা যাবে। স্প্যাম দূরে রাখতেই নতুন গ্রুপ চ্যাটে আমন্ত্রণ পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। এই পদ্ধতিতে গ্রুপে যোগ দেওয়ার আগে অ্যাডমিন ও নতুন সদস্য দুই জনের সম্মতি থাকা বাধ্যতামূলক।

Advertisement

এছাড়াও প্রাইভেসির জন্য গ্রুপ চ্যাটে বিশেষ ব্যবস্থা নিয়েছে Truecaller। কোন গ্রুপে যে সব সদস্যার নম্বর সেভ করা থাকবে শুধু সেই সদস্যদের নম্বর দেখা যাবে। এর ফলে গ্রুপে অচেনা সদস্যদের কাছে নম্বর পৌঁছে যাবে না। ফোন নম্বর সেভ না থাকলে সেই সদস্যের নম্বর দেখতে চাইলে উক্ত সদস্যের কাছে নম্বর শেয়ার করার অনুরোধ জানাতে হবে।

Truecaller এর দাবি নতুন এই গ্রুপ চ্যাট ফিচারে গ্রাহকের মোবাইল নম্বর সুরক্ষিত থাকবে। একই সাথে অযাচিত গ্রুপে যোগ দেওয়ার হাত থেকেও রেহাই মিলবে। ইতিমধ্যে Android ভার্সানে গ্রুপ চ্যাট ফিচার এসে গিয়েছে। ব্লগ পোস্টে কোম্পানি জানিয়েছে iOS ভার্সানেও পৌঁছে গিয়েছে এই ফিচার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: আজ অর্ডার করলে পরের বছর ডেলিভারি, রেকর্ড চাহিদা ফোল্ডিং আইফোনের
  2. ভিডিও বানিয়ে 2.85 লাখ টাকা আয়ের সুযোগ দিচ্ছে X, কোনও ভিউ লাগবে না
  3. Krafton লঞ্চ করল Battlin অ্যাপ, গেম খেলে 20 লাখ টাকা জেতার সুযোগ
  4. 2,000 টাকার কমে AMOLED ডিসপ্লে, ব্লুটুথ কলিং-সহ গুচ্ছের ফিচার্স, Amazon সেলে সেরা বাজেট স্মার্টওয়াচের লিস্ট
  5. Oppo ভারতের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা ফোন লঞ্চের ঘোষণা করল
  6. Apple এর প্রথম টাচস্ক্রিন MacBook আসতে পারে অক্টোবরে, লঞ্চের তারিখ ফাঁস
  7. Vi ডেটা ব্যালেন্স শেয়ারের সুবিধা চালু করল, নেট শেষ হলেও আর চিন্তা নেই
  8. Tecno Spark 50s 5G লঞ্চ হল 19,999 টাকায়, বাজেটে প্রিমিয়াম লুকস-ফিচার্স
  9. Samsung Galaxy F70 5G খুব সস্তায় দুর্ধর্ষ ফিচার্স নিয়ে আসছে, অষ্টমীতে লঞ্চ
  10. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.