উৎসবের মরসুমকে আরো সাজিয়ে তুলতে Whatsapp-নিতে এলো নতুন নিউ ইয়ার থিমের স্টিকার

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 23 ডিসেম্বর 2024 12:57 IST
হাইলাইট
  • Whatsapp-এ ভিডিও কলের জন্য নিউ ইয়ার থিমের ব্যাকগ্রাউন্ড এবং ফিল্টার যো
  • এখন পার্টি ইমোজি রিঅ্যাকশনের সঙ্গে কনফেটি অ্যানিমেশন দেখা যায়
  • নতুন New Year's Eve স্টিকার প্যাক এবং Avatar স্টিকারগুলির উন্মোচন করা হ

নতুন বছরের থিমযুক্ত উপাদানগুলি হোয়াটসঅ্যাপে রোল আউট করা হয়েছে৷

Photo Credit: WhatsApp

নতুন বছর আসার আগেই Whatsapp নিয়ে এসেছে কিছু নতুন মজার ফিচার, যেগুলি কল করা বা টেক্সট করার ক্ষেত্রে আরো উন্নতমানের অভিজ্ঞতা প্রদান করবে। এটি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে। কিছু সময়ের জন্য WhatsApp ব্যবহারকারীরা ভিডিও কলের সময় নিউ ইয়ার থিম যুক্ত নতুন কলিং এফেক্টের মজা নিয়ে পারবে। এছাড়াও এই উৎসবের মরশুমের আনন্দ বজায় রাখতে এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মটি নতুন অ্যানিমেশন এবং স্টিকার প্যাকও বের করেছে। উল্লেখযোগ্যভাবে Meta প্ল্যাটফর্মের মালিকাধীন ইন্সটাগ্রাম সম্প্রতি সীমিত সময়ের জন্য 2024 সালের কোলাজ করার ফিচারটি নিয়ে এসেছে।

Whatsapp-এতে নতুন ফিচার:

Whatsapp-এর মতে ব্যবহারকারীরা এখন নতুন বছরের উৎসব উৎযাপনের জন্য উৎসবের ব্যাকগ্রাউন্ড ফিল্টার এবং এফেক্ট ব্যবহার করে এই ছুটির দিনগুলিতে ভিডিও কল করতে পারবে। এছাড়াও একটি নতুন এ্যানিমেটেড প্রতিক্রিয়ার স্টিকার নিয়ে এসেছে। যখন কেউ কোনো ম্যাসেজের প্রতিক্রিয়া স্বরূপ পার্টির ইমোজি দেবে, তখন এই আনন্দমূলক অ্যানিমেশনটি যে পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে উভয়ের কাছেই দেখা যাবে।

Advertisement

এছাড়াও এই ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্লাটফর্মটি নতুন স্টিকারও নিয়ে এসেছে। New Year's Eve (NYV)-এর জন্য একটি স্টিকার প্যাক বানানো হয়েছে, এমনকি নতুন বছরের থিমের সাথে সামঞ্জস্য রেখে Avatar-স্টিকারও দেওয়া হয়েছে। Whatsapp-এর মতে এই ফিচারগুলি দারুন মধ্যম যার দ্বারা যেকোনো রকম ছুটির দিনগুলিতে একে অপরের কাছে মজার সাথে শুভেচ্ছা পাঠানো যাবে।

এই কিছু সপ্তাহেই Whatsapp-এর আরও অন্যান্য সংযোজনের সাথে এই বৈশিষ্ট্যগুলিও যুক্ত হয়েছে। যেমন-এর আগের সপ্তাহে ভিডিও কলের জন্য কুকুরের বাচ্চার কান, জলের নিচ এবং ক্যারাওকে মাইক্রোফোন সহ আরো অনেক এফেক্ট রোলআউট করেছে। ব্যবহারকারীরা এখন মোট 10টি এফেক্ট ব্যবহার করতে পারবে।

এছাড়াও, ব্যবহারকারীরা এখন গ্রুপে নির্দিষ্ট অংশগ্রহণকারীদের জন্য কল নির্বাচন করতে পারবেন, যা পুরো চ্যাটে কোনো বাধা সৃষ্টি করবে না।

Advertisement

অন্যান্য নতুন ফিচার:

এর আগে WhatsApp-এর মধ্যে টাইপ করা দেখানোর জন্য একটি ফিচার এনেছিল। এখন একক বা গ্রুপ চ্যাটে কেউ টাইপ করলে তার প্রোফাইল ছবি সহ একটি সংকেত দেখা যাবে।

সম্প্রতি এটিতে অন্য একটি ফিচারও যোগ করা হয়েছে, ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট। এটির নাম থেকেই বোঝা যাচ্ছে যে, কোনো ব্যবহারকারীরা ভয়েস মেসেজ পাঠালে সেটি ভয়েস ট্রান্সক্রিপশনের মাধ্যমে টেক্সটের রূপে পৌঁছাবে। তবে উল্লেখযোগ্য ভাবে একটি বিষয় মনে রাখা উচিত যিনি ভয়েস পাঠাচ্ছেন তিনি টেক্সট দেখতে পাবেন না, যাকে পাঠাচ্ছেন তিনি দেখতে পাবেন। নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি নিশ্চিতভাবে দাবি করেছেন যে, এই ট্রান্সক্রিপ্টগুলি ডিভাইসের মধ্যেই তৈরি হয় তাই বহির্ভূত কেউ এই বিষয়বস্তুগুলি শুনতে বা পড়তে পারবে না।

Advertisement
 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, WhatsApp Update, WhatsApp New Features
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. AI বাড়াচ্ছে সাইবার হামলার ঝুঁকি, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে অনলাইনে সুরক্ষিত থাকার উপায় জানুন
  2. Apple-এর প্রথম ফোল্ডেবল আইফোনের খামতি মেটাতে আসছে iPhone Duo 2
  3. 36,999 টাকার দুর্দান্ত Samsung ফোন 24,999 টাকায় কেনার সুযোগ, অফার বারবার আসবে না
  4. Airtel ফ্রি-তে YouTube Premium দিচ্ছে, বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখুন ইউটিউবে
  5. Oppo Reno 17 সিরিজ ভারতে লঞ্চের আগেই প্রসেসর ফাঁস, Snapdragon ও Dimensity দুটোই থাকছে
  6. Oppo আনল অত্যাধুনিক 10,000mAh পাওয়ার ব্যাঙ্ক, একসঙ্গে তিনটি ডিভাইস চার্জ হবে
  7. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  8. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  9. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  10. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.