মেসেজ ফরওয়ার্ডিং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে WhatsApp

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 জুলাই 2018 11:26 IST
হাইলাইট
  • মেসেজ ফরওয়ার্ডিং-এ রাশ টানতে চলেছে WhatsApp
  • ভারতে মেসেজ ফরওররাডিং এর লিমিট ইতিমধ্যেই টেস্ট করা শুরু হয়েছে
  • মিডিয়া মেসেজের পাশ থেকে কুইক ফরওয়ার্ড বাটন সরিয়ে নিতে চলেছে WhatsApp

 

ভারতে মেসেজ ফরওয়ার্ডিং-এ রাশ টানতে চলেছে WhatsApp। বৃহষ্পতিবার এই কথা জানিয়েছে কোম্পানি। সম্প্রতি WhatsApp এ ছড়ানো মেসেজ থেকে এই দেশে একাধিক আপ্রীতিকর ঘটনা ঘোতেছে। এর ফলে অনেক মানুষের প্রাণহানি হয়েছে। তাই মেসের ফরওয়ার্ড করে এই ঘটনা কমানোর চেষ্টা করছে WhatsApp।

Advertisement

একটি ব্লগ পোস্টে WhatsApp জানিয়েছে, ভারতে মেসেজ ফরওররাডিং এর লিমিট ইতিমধ্যেই টেস্ট করা শুরু হয়েছে। এর ফলে একসাথে পাঁচ জনের বেশি মানুষকে মেসেজ ফরওয়ার্ড করা যাবে না। একই সাথে মিডিয়া মেসেজের পাশ থেকে কুইক ফরওয়ার্ড বাটন সরিয়ে নিতে চলেছে WhatsApp। ভারতের বাইরে একসাথে কুড়ি জনকে একটি মেসেজ ফরওয়ার্ড করা সম্ভব।

সম্প্রতি ভারতের ইলেকট্রকিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক WhatsApp কে গণ হিংসা প্রতিরোধে কার্যকারী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল। অন্যথায় WhatsApp এর বিরুদ্ধে ভারতে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রক।

তবে শুধুমাত্র ভারতেই WhatsApp এর মাধ্যমে ভুয়ো খবর রটানোর কাজ চলছিল না। সম্প্রতি বিশ্বের অন্য প্রান্তেও WhatsApp এর মাধ্যমে ভুল খবর রটানোর কাজ চলছিল। সম্প্রতি ব্রাজিলে এমন ঘটনা হয়েছে। কিন্তু ভারতে এই কাজ অনেক সহজে করা সম্ভব। কারন ভারতের বেশিরভাগ WhatsApp ব্যবহারকারী সম্প্রতি ইন্টারনেট ব্যবহার শুরু করেছেন। এর ফলে WhatsApp এর মাধ্যমে ভুল খবর রটানো অনেক সহজ হয়েছে এই দেশে।

Advertisement

কোম্পানি জানিয়েছে ভারতের বিভিন্ন রাজনৈতিক দল কীভাবে WhatsApp ব্যবহার করে তা নিয়ে বিশেষ গবেষনা হয়েছে। সম্প্রতি কর্ণাটক নির্বাচনে কয়েকটি WhatsApp গ্রুপ থেকে বহু নম্বরে স্প্যামিং করা হয়। তবে বিজেপি ও কংগ্রেসের তরফে WhatsApp কে ভুল ভাবে ব্যবহারের কথা অস্বীকার করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: WhatsApp, Fake News, India
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.