5 নতুন ফিচারে WhatsApp সম্পুর্ণ পাল্টে যাচ্ছে, বড় পরিবর্তন আসছে 2026 সালেই

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 24 এপ্রিল 2026 11:50 IST
হাইলাইট
  • হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সন Plus কুড়িটি চ্যাট পিন করে রাখতে দেবে
  • ইউজারনেম ফিচারে চ্যাট শুরু করার জন্য আর ফোন নম্বর শেয়ার করতে হবে না
  • WhatsApp-এর আরও একটি আসন্ন গুরুত্বপূর্ণ ফিচার হল নয়েজ ক্যান্সেলেশন

WhatsApp Plus offers users access to exclusive stickers and customizable themes

Photo Credit: Unsplash/Shutter Speed

WhatsApp ছাড়া আমাদের ডিজিটাল জীবন প্রায় অচল বলা চলে। অনলাইনে চ্যাটিংয়ের জন্য এই অ্যাপের বিকল্প নেই। অফিসের সিরিয়াস কাজ হোক বা বন্ধুবান্ধবের সঙ্গে মজার আড্ডা, সবকিছুর সাক্ষী এই অ্যাপ। ইউজার ধরে রাখতে সর্বদা নতুন নতুন ফিচারের উপর কাজ করতেই থাকে মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। যেমন, গতকাল হোয়াটসঅ্যাপে মোবাইল নম্বর রিচার্জের সুবিধা যুক্ত হয়েছে। UPI, ডেবিট, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এছাড়াও, WhatsApp একাধিক ফিচার পরীক্ষা করছে, যেগুলি অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সম্পুর্ণ বদলে দেবে। এই প্রতিবেদনে হোয়াটসঅ্যাপের আসন্ন ফিচারগুলির হদিশ রইল।

WhatsApp আনছে পাঁচটি নতুন ফিচার

1. বিগত ক'সপ্তাহ ধরে আলোচনায় WhatsApp Plus, যা আসলে হোয়াটসঅ্যাপের প্রিমিয়াম ভার্সন। মূল অ্যাপ আগের মতোই সম্পুর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। কিন্তু অতিরিক্ত কিছু অর্থ ব্যয়ের মাধ্যমে প্লাস সাবস্ক্রিপশন একাধিক এক্সক্সুসিভ ফিচার্সের অ্যাক্সেস দেবে। রিপোর্ট অনুসারে, এটি কুড়িটি চ্যাট পিন করে রাখতে দেবে। যেখানে এখন মাত্র তিনটি করা যায়৷।

প্লাস ভার্সনে ব্যবহারকারীরা অ্যাপের ইন্টারফেসের রঙ পাল্টাতে পারবেন। 18টি নতুন কালার অপশনের মধ্যে থাকছে ভাইব্রান্ট ব্লু, রয়্যাল পার্পল, ফরেস্ট গ্রীন, ও পিঙ্কের মতো রঙ। সাবস্ক্রাইবাররা 10টি এক্সক্লুসিভ রিংটোন পাবেন, যাতে ইনকামিং কল সহজে চেনা যায়। এছাড়াও, স্টিকার স্টোরে যোগ হচ্ছে অ্যানিমেটেড স্টিকার প্যাক।

2. হোয়াটসঅ্যাপের আরও একটি আসন্ন গুরুত্বপূর্ণ ফিচার হল ইউজারনেম। এবার চ্যাট শুরু করার জন্য ফোন নম্বর শেয়ার করা বাধ্যতামূলক থাকবে না। প্রত্যেক ইউজার একটি ইউজারনেম সেট করে রাখতে পারবে, যা অন্যদের সঙ্গে শেয়ার করে চ্যাট করা যাবে। ইউজারনেম 3 থেকে 35 অক্ষরের মধ্যে হতে হবে৷ নামে অন্তত একটি অক্ষর থাকতে হবে৷ এতে শুধুমাত্র লোয়ারকেস লেটার, নম্বর, পিরিয়ড, ও আন্ডারস্কোর ব্যবহার করা যাবে৷

এছাড়াও, এটি ওয়েবসাইটের মতো দেখতে হওয়া চলবে না (যেমন www বা .com)। আবার সিকিউরিটির জন্য চার সংখ্যার একটি ইউজারনেম কী আসছে। এটি চালু করা থাকলে চ্যাট করার জন্য ইউজারনেম এবং চার ডিজিটের কোড দুটোই লাগবে। আর বন্ধ করা থাকলে শুধু ইউজারনেম জানা থাকলেই যে কেউ আপনাকে মেসেজ পাঠাতে পারবে।

3. WhatsApp একটি নতুন ফিচার নিয়ে পরীক্ষা করছে, যেখানে বিজনেস অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ নির্দিষ্ট সময় পর ব্যবহারকারীর মূল ইনবক্স থেকে সরে একটি আলাদা বিজনেস চ্যাট সেকশনে চলে যাবে। অনেক সময় বিভিন্ন পরিষেবায় সাইন আপ ও সাবস্ক্রিপশন নেওয়ার ফলে প্রমোশনাল মেসেজে ইনবক্স ভর্তি হয়ে যায়। ফলে দরকারি চ্যাট খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে৷ নতুন ফিচারে হোয়াটসঅ্যাপে বিজনেস অ্যাকাউন্টের চ্যাট আলাদা সেকশনে 24 ঘন্টা পর স্বয়ংক্রিয়ভাবে সরে যাবে। ফলে মেইন চ্যাট লিস্টে শুধুমাত্র গুরুত্বপূর্ণ এবং ব্যক্তিগত মেসেজ দৃশ্যমান থাকবে।

4. হোয়াটসঅ্যাপের এমন এক ফিচার নিয়ে আসছে, যার মাধ্যমে প্রোফাইলে ছবি না থাকলেও কনট্যাক্ট চিনতে অসুবিধায় পড়তে হবে না। যদি ইউজার ডিপি না রাখেন, তাহলেও অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সেই কনট্যাক্টের অ্যাড্রেস বুকে সেভ করা ছবি দেখাবে। এটি চালু হলে চ্যাট লিস্টে ফাঁকা বা ডিফল্ট আইকন আর দেখা যাবে না। আপনার ফোনের কনট্যাক্টে সেভ করা ছবি হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারের জায়গায় দেখানো হবে। শুধু ইউজারের নিজের ডিভাইসে সেই ছবি দেখা যাবে। প্রোফাইলে ডিপি দেওয়া থাকলে, তা পরিবর্তন হবে না।

5. হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচারের উপর কাজ করছে, যা হেডফোন ছাড়াই ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কমাবে। অ্যাপে নয়েজ ক্যান্সেলেশন ফিচার আসছে, যা অডিও ও ভিডিও কলে কথা বলার সময় স্বয়ংক্রিয়ভাবে আশেপাশের কোলাহল ও অবাঞ্ছিত আওয়াজ কমিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে যখন কল করা হবে, তখন সঙ্গে সঙ্গে নিজে থেকেই ফিচারটি চালু হবে। ফলে শুরু থেকেই পরিষ্কার ও স্পষ্ট অডিও শোনা যাবে। হোয়াটসঅ্যাপের নয়েজ ক্যান্সেলিং ফিচার যে কোনও সময় চালু ও বন্ধ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. XChat: হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে লঞ্চ হল ইলন মাস্কের এক্সচ্যাট মেসেজিং অ্যাপ, কি কি ফিচার দেখুন
  2. নতুন Redmi ফোনের সেল শুরু, 120Hz ডিসপ্লে ও 6300mAh ব্যাটারি মাত্র 10499 টাকায়
  3. Meta লঞ্চ করল নতুন সোশ্যাল মিডিয়া অ্যাপ Instants, ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে কতটা আলাদা
  4. Redmi Note 17 Pro Max অসাধারণ 200MP ক্যামেরা ও বিশাল 10000mAh+ ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে
  5. Google-এর এক আপডেটে বদলে গেল Android স্মার্টফোন, আর লাগবে বা OTP
  6. Vivo Y6 5G বিশাল 7200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা নিয়ে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  7. 12,000 টাকার মধ্যে 6 জিবি র‍্যামের Bold স্মার্টফোন আনল দেশীয় কোম্পানি Lava
  8. Gas Battery: দূষিত বাতাস থেকেই তৈরি হবে বিদ্যুৎ, নতুন প্রযুক্তিতে বিশ্বজুড়ে চর্চা
  9. AC Cooling Tips: এসি চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? এই 5 কারণ জানলেই ফিরবে কুলিং
  10. OnePlus Nord CE6-এর আরও ফিচার্স প্রকাশ্যে, বিশাল 8,000mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.