Zoom ব্যবহারে সরকারী কর্মীদের সতর্ক করল স্বরাষ্ট্র মন্ত্রক

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 16 এপ্রিল 2020 17:21 IST

লকডাউনের কারণে বিপুল জনপ্রিয়তা পেয়েছে Zoom

Photo Credit: Olivier Douliery/ AFP

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে সরকারী কর্মীদের Zoom ব্যবহারে সতর্ক করা হয়েছে। স্বারাষ্ট্র মন্ত্রকের সাইবার কো-অর্ডিনেশন সেন্টার সরকারী কর্মচারীদের এই উপদেশ পাঠিয়েছে। করোনাভাইরাসের জন্য ঘর বন্দি কর্মীরা অনলাইনে কাজ করতে Zoom অ্যাপ ব্যবহার করে ভিডিও কনফারেন্স কল করছিলেন। সেই বিষয়েই এই সতর্কবার্তা পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।

12 এপ্রিল এক উপদেষ্টায় সাইবার কো-অর্ডিনেশন সেন্টার Zoom অ্যাপ ব্যবহারে উদ্বেগ প্রকাশ করেছে। করোনাভাইরাস লকডাউনের কারণে বিশ্বব্যাপী 20 কোটি গ্রাহক প্রতিদিন এই অ্যাপ ব্যবহার করছেন। যে কোন ধরনের সরকারী কাজে Zoom অ্যাপ ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ব্যক্তিগত কাজে সরকারী কর্মীদের এই অ্যাপ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে সাইবার কো-অর্ডিনেশন সেন্টার।

কবে শুরু হচ্ছে ই-কমার্স পরিষেবা? জানিয়ে দিল কেন্দ্র

সম্প্রতি ডার্ক ওয়েবে কয়েক লক্ষ Zoom গ্রাহকের ব্যক্তি গত তথ্য ও কনফারেন্স কলের আইডি ও পাসওয়ার্ড বিক্রি হচ্ছিল। হঠাৎ বিপুল জনপ্রিয়তা পাওয়ায় এই মুহূর্তে হ্যাকারদের অন্যতম পছন্দের জায়গা এই ভিডিও কনফারেন্সিং অ্যাপ। ইতিমধ্যেই কোম্পানির সিইও অ্যাপের সুরক্ষায় গাফিলতির কথা স্বীকার করেছেন। কোম্পানির তরফ থেকে শীঘ্রই সুরক্ষায় গাফিলতি ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Zoom app, Zoom, CyCord, Cyber Coordination Centre
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16 লঞ্চ হল, চোখ কপালে তোলার মতো ফিচার্স নিয়ে বাজারে নয়া ফ্ল্যাগশিপ
  2. MRP-র এবার আসল দাম ফাঁস, দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 কিনতে কত খরচ
  3. 39,999 টাকায় Google Pixel স্মার্টফোন, Flipkart বিগ বিলিয়ন ডেজে বেস্ট অফার
  4. Lava Shark 2 Pro 5G সস্তায় 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল
  5. Oppo K14 Plus 5G ভারতে 8,000mAh ব্যাটারি, 144Hz অ্যামোলেড স্ক্রিন, 50MP OIS ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  6. 13,999 টাকা থেকে Motorola-র ফোন, Flipkart Big Billion Days-এ বড় ছাড়
  7. OnePlus 16 ঝড় তুলবে, 185Hz ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা-সহ এই দিন লঞ্চ
  8. 6 অক্টোবর ভারতে আসতে পারে Vivo X Fold 6, থাকবে 200MP Zeiss ক্যামেরা
  9. Oppo F35 সিরিজ লঞ্চ হচ্ছে 5 অক্টোবর, থাকবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  10. পয়লা অক্টোবর থেকে বড় ধাক্কা, পুজোর আগে টিভি, ফ্রিজ, ও এসির দাম বাড়ছে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.