ফোনে 5G, সিমও 5G, কিন্তু বারবার 4G আসছে, নেটওয়ার্কের লুকোচুরি কীভাবে বন্ধ করবেন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 29 নভেম্বর 2026 10:00 IST
হাইলাইট
  • স্মার্টফোনে 5G নেটওয়ার্ক না এলে সেটিংস পাল্টাতে হবে
  • ফোনে 5G সাপোর্ট থাকলেও সেটি 4G ব্যবহারের জন্য সেট করা থাকতে পারে
  • Android ও iPhone-এ 5G চালু করার পদ্ধতি জেনে নিন

Resetting network settings can help resolve 5G issues

Photo Credit: Pexels/Z z

ফোনে 5G সাপোর্ট, সিমও 5G, এমনকি যেখানে বাড়ি, সেখানেও 5G নেটওয়ার্কের পুরো কভারেজ আছে। কিন্তু তারপরেও সবসময় ফোনে 5G আসে না। এই সমস্যা শুধু হাতে গোনা কয়েকজনের নয়, অজস্র স্মার্টফোন ইউজার নেটওয়ার্কে এমন গন্ডগোলের সম্মুখীন হচ্ছেন। কখনও 4G দেখাচ্ছে, কিছুক্ষণের জন্য 5G, আবার নিজে নিজে নেটওয়ার্ক 4G ও 5G-এর মধ্যে লুকোচুরি খেলছে। এই সমস্যা একাধিক কারণে হতে পারে। সব দোষ আপনার টেলিকম অপারেটরের নয়। ফোনের সেটিংস, সিম কার্ড, এবং পাওয়ার সেভিং মোড 5G অচল হওয়ার পিছনে ভূমিকা রাখতে পারে। আজকের প্রতিবেদনে ফোনে 5G কাজ না করার সমাধান দেওয়া থাকল।

Android ও iPhone-এ 5G চালু করার পদ্ধতি

ফোনে 5G সাপোর্ট থাকলেও সেটি ডিফল্টভাবে 4G নেটওয়ার্ক ব্যবহারের জন্য সেট করা থাকতে পারে। সে ক্ষেত্রে মোবাইলের নেটওয়ার্ক সেটিংস পাল্টালে সমস্যা হওয়ার কথা নয়। তবে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনে পৃথক সেটিংস অপশন থাকে। তাই পরিবর্তনের পদ্ধতি কিছুটা আলাদা। স্যামসাং এবং আইফোনের কোথায় অপশন পাবেন, জেনে নিন।

Samsung-এর 5G স্মার্টফোনে প্রথমে Settings খুলে Connections অপশনে যেতে হবে। সেখানে Mobile Networks বিকল্পে সিম কার্ডের নেটওয়ার্ক সংক্রান্ত সেটিংস দেখতে পাবেন। তারপর নেটওয়ার্ক অপশন দেখতে Network Mode সিলেক্ট করতে হবে। এবার সেখানে 5G/LTE/3G/2G অটো কানেক্টের মধ্যে 5G অপশন বেছে নিন।

iPhone 12 বা তার পরবর্তী মডেল থাকলে Settings খুলে Mobile Data ট্যাপ করুন। নেটওয়ার্ক সেটিংসে যেতে হলে Mobile Data Options ক্লিক করুন। এবার Voice & Data সিলেক্ট করুন। এখানেই 5G সংক্রান্ত সেটিংস পাবেন। তারপর 5G Auto বা 5G On-এর মধ্যে যে কোনও একটি বেছে নিন।

Vivo, Oppo, Realme বা অন্য ব্র্যান্ডের Android ফোন ব্যবহারকারীরা সাধারণত মোবাইল নেটওয়ার্ক অথবা সেটিংসের মধ্যে 5G সিলেক্টের অপশন পাবেন। বিভিন্ন কোম্পানির ফোনে সেটিংস আলাদা হতে পারে। তবে এমন কোনও অপশন খুঁজুন, যেখান থেকে পছন্দের নেটওয়ার্ক হিসেবে 5G বেছে নেওয়া যায়।

Advertisement

এছাড়াও, ফোন যে সংস্থার হোক না কেন, 5G নেটওয়ার্ক না পেলে বেশ কিছু টোটকা দেখতে পারেন। সাময়িক নেটওয়ার্ক সমস্যার সমাধানে ফোন রিস্টার্ট কার্যকরী পদ্ধতি। এতেও কাজ না হলে কিছুক্ষণের জন্য এয়ারপ্লেন মোড চালু করুন। তাহলে ফোনটি মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। প্রায় 10 সেকেন্ড চালু রেখে বন্ধ করে দিন। এরপর ফোনটি নতুন করে নেটওয়ার্ক খুঁজবে। ফলে 5G চালু হয়ে যেতে পারে।

Android ফোনে ব্যাটারি সেভার ফিচার চালু থাকলে নেটওয়ার্ক 5G থেকে 4G হয়ে যেতে পারে। অন্য দিকে, আইফোনে লো পাওয়ার মোড অন থাকলে নেটওয়ার্ক LTE-তে সুইচ হতে পারে। তাই প্রয়োজন ফুরিয়ে গেলে ব্যাটারি সেভার ফিচার বন্ধ রাখুন।

কোনও কিছুতেই কাজ না হলে নেটওয়ার্ক সেটিংস রিসেট করা একমাত্র সমাধান। তবে এটি সেভ করে রাখা WiFi নেটওয়ার্ক ও পাসওয়ার্ড, ব্লুটুথ পেয়ারিং, এবং অন্যান্য নেটওয়ার্ক প্রেফারেন্স মুছে দেবে। অ্যান্ড্রয়েডে সাধারণত সেটিংসের সিস্টেম বা জেনারেল ম্যানেজমেন্ট বিভাগে নেটওয়ার্ক সেটিংস রিসেট অপশন থাকে।

Advertisement

মনে রাখবেন, শহরের সর্বত্র 5G নেটওয়ার্কের কভারেজ সমান থাকে না। আপনার এলাকায় 5G পরিষেবা উপলব্ধ থাকলেও বাড়ি কিংবা অফিসের ভিতরে নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হতে পারে। তাই আপনার এলাকায় 5G কভারেজ কতটা ভালো, তা জানতে টেলিকম সংস্থার কভারেজ ম্যাপ দেখতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: 5G, 5G Network, 5G Connectivity, Android, iPhone
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A38 ও Galaxy A58 দেখা গেল Geekbench-এ, থাকবে ভিন্ন প্রসেসর
  2. iPhone 16 মাত্র 45,490 টাকায়, বাম্পার অফার Croma Black Friday সেলে
  3. সন্তানের X অ্যাকাউন্টের রাশ মা-বাবার হাতে আসছে, জানা যাবে কার সঙ্গে চ্যাট, কত সময় ব্যয়
  4. SAP Layoff: খরচ কমিয়ে AI-তে জোর, 10,000 চাকরি ছাঁটাই করছে এই সংস্থা
  5. বিদেশে গিয়ে সিমের খোঁজে ছোটাছুটির দিন শেষ, WhatsApp থেকে কেনা যাবে আন্তর্জাতিক eSIM
  6. সস্তায় 9,000mAh ব্যাটারির সঙ্গে দেশে আসছে OnePlus-এর নতুন Nord ফোন
  7. Realme 16 Pro-র ছবি ফাঁস হল, ব্যাটারি 10,000mAh, ওয়ানপ্লাসের মতো ক্যামেরা
  8. HMD Rise স্মার্টফোন 10,000 টাকার কমে লঞ্চ হয়েছে, ডিটেলস জেনে নিন
  9. Cluade Duet ভারতে চলে এল, অফিস ও ব্যবসার কাজ সামলে চাপমুক্ত রাখবে AI
  10. Vivo Watch GT 2: কার্ভড AMOLED স্ক্রিনের সঙ্গে ভিভোর প্রথম স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.