AC কেনার আগে এই 5 বিষয় না জানলে বিপদ নিশ্চিত, ভুল সিদ্ধান্তে বাড়বে খরচ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 17 মার্চ 2026 12:24 IST
হাইলাইট
  • নতুন AC কেনার আগে স্টার রেটিং দেখে নিন
  • 120 বর্গফুটের বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগবে
  • AC-এর ব্র্যান্ড ও আফটার সেলস সাপোর্ট ভাল করে চেক করবেন

কোন ধরনের এসি কিনবেন, তা আপনার ঘর ও বাজেটের উপর নির্ভর করছে।

Photo Credit: Samsung

AC Buying Tips: বৈশাখ গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। মেঘলা আকাশ গরমের অস্বস্তি কিছুটা কমিয়েছে। কিন্তু আবহবিদদের সতর্কবার্তা, এ বছর চরম গ্রীষ্মে পুড়তে পারে ভারতবর্ষ। শক্তিশালী সুপার এল নিনোর প্রভাবে বিশ্বের বহু দেশে অস্বাভাবিক হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ভারতের ক্ষেত্রে পরিস্থিতি অসহনীয় হওয়ার সম্ভাবনা। গরম শুরু হলেই শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র বা এসি (AC)-এর হাহাকার শুরু হয়। তাই চলতি বছর এসি নেওয়ার মনস্থির করলে আগেভাগেই দোকানে গিয়ে বুক করা বুদ্ধিমানের কাজ। এসি অনলাইনে কিনুন বা অফলাইনে, পরিশ্রমের টাকা খরচের আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। না হলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন।

AC কেনার আগে মাথায় রাখুন এই 5 বিষয়

1. বাজারে মূলত দুই ধরনের AC পাওয়া যায়। উইন্ডো এসি সাধারণত ঘরের জানলায় লাগিয়ে রাখতে হয়। স্প্লিট এসি ঘরের দেওয়ালের যে কোনও অংশে ড্রিল করে বসানো যায়। ঘর ঠান্ডা করার ক্ষেত্রে স্প্লিট এবং উইন্ডো এসির কুলিং এর মধ্যে খুব বেশি তারতম্য নেই। তবে স্প্লিট এসির ক্ষেত্রে কমপ্রেসর ঘরের বাইরে লাগানো থাকে। ফলে যন্ত্র বেশি আওয়াজ সৃষ্টি করা না। তবে স্প্লিট এসির তুলনায় উইন্ডো এসির দাম কম হয়। তাই কোন ধরনের এসি কিনবেন, তা আপনার ঘর ও বাজেটের উপর নির্ভর করছে।

Advertisement

2. ফ্রিজ ও এসির গায়ে দেখবেন, এক থেকে পাঁচ পর্যন্ত রেটিং আছে। স্টারের সংখ্যা যত বেশি হয়, বিদ্যুৎ খরচ তত কমতে থাকে। ফাইভ স্টার এসিগুলির দাম কিছুটা বেশি, কিন্তু বিদ্যুতের বিল অনেক কম আসে। তাই প্রাথমিক দাম বেশি হলেও, ফোর বা ফাইভ স্টার AC কেনা বুদ্ধিমানের কাজ।

3. AC কোথায় ইনস্টল করার কথা ভাবছেন, সেই বুঝে মেশিন নেওয়া জরুরি। সাধারণত 120 বর্গফুট এরিয়ার ঘরের জন্য 1 টন এসি যথেষ্ট। কিন্তু তার থেকে বড় ঘর হলে 1.5 টন বা 2 টন এসি লাগালে দ্রুত ঠান্ডা হবে। তাই নতুন এসি কেনার আগে ঘরের মাপ নিন।

4. এসির দোকানের চৌকাঠ পেরোনোর আগে অনলাইনে মডেলের দাম দেখে নিতে ভুলবেন না। সেলসম্যান বা দোকানের মালিক যদি বেশি দাম বলে ফেলে, তাহলে অনলাইনের দাম বলতে পারেন। অনেক ক্ষেত্রে তারা আপনাকে আরও কম দাম অফার করতে পারে।

Advertisement

5. AC-এর ব্র্যান্ড ও আফটার সেলস সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাপানি এবং কোরিয়ান সংস্থাদের এসি সাধারণত বেশি টকসই ও ভাল গুণমানের হয়। যন্ত্র দেশি হোক বা বিদেশি, কেনার আগে রিভিউ পড়ে নিন। বাড়ি এসি আছে এমন পরিচিত ব্যক্তিদের কাছেও পরামর্শ নিতে পারেন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: AC, Air Conditioner, Summer, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  2. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  3. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  4. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  5. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  6. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  7. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  8. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  9. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
  10. iPhone 17 Pro মাত্র 56,900 টাকায়, অবিশ্বাস্য অফার দিচ্ছে Reliance
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.