2 নভেম্বর শুরু হচ্ছে Amazon Great Indian Festival Sale: সব অফারের খবর সবার আগে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অক্টোবর 2018 15:24 IST
হাইলাইট
  • 2 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত চলবে Amazon Great Indian Festival Sale
  • HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন
  • নো কস্ট ইএমআই আর বিনামূল্যে ডেলিভারির সুবিধা দেবে Amazon

Amazon সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন

1 নভেম্বর শুরু হবে Flipkart Diwali Sale। পিছিয়ে নেই Amazon। আগামী 2 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত চলবে Amazon Great Indian Festival Sale। এই সেলে HDFC ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। থাকছে অতিরিক্ত 5 শতাংশ ছাড়ের সুযোগ। এই ক্যাশব্যাক Amazon Pay ব্যালেন্সে যোগ হবে। এই সেলে প্রথম বিক্রি শুরু হবে Oneplus 6T। মঙ্গলবার ভারতে লঞ্চ হবে এই স্মার্টফোন। আগামী 1 নভেম্বর প্রাইম গ্রাহকদের জন্য OnePlus 6T বিক্রি শুরু হবে। 2 নভেম্বর থেকে সব গ্রাহক লেটেস্ট এই স্মার্টফোন কিনতে পারবেন।

আগামী সেলে গ্রাহকদের নো কস্ট ইএমআই আর বিনামূল্যে ডেলিভারির সুবিধা দেবে Amazon। 500 টাকার বেশি কেনাকাটায় পাওয়া যাবে BookMyShow আর Swiggy ভাউচার। জনপ্রিয় Redmi 6 Pro, Samsung Galaxy A8+, Realme 1 এর মতো ফোনে থাকবে বিশাল ছাড়। ল্যাপটপে 25,000 টাকা, ক্যামেরা ও অডিও প্রোডাক্টে 70 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। মাত্র 249 টাকা থেকে পাওয়া যাবে হেডফোন। এছাড়াও 3,299 টাকায় কেনা যাবে 1TB হার্ড ড্রাইভ।

2-5 নভেম্বর রোজ সকাল 11 টায় Mi TV 49-ইঞ্চি পাওয়া যাবে। বড় অ্যাপলায়েন্সে পাওয়া যাবে 22,000 টাকা পর্যন্ত ছাড় আর সহজ ইএমআই এর সুযোগ। এছাড়াও Echo স্মার্ট স্পিকার, Fire TV stick আর Kindle ই-রিডারে পাওয়া যাবে 3,500 টাকা পর্যন্ত ছাড়।

Amazon Great Indian Festival Sale এ OnePlus, Honor, Xiaomi, Samsung, Realme, Huawei, Vivo, Motorola সহ সব জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ডে পাওয়া যাবে আকর্ষনীয় ছাড়। এছাড়াও Amazon Basics প্রোডাক্টে 65 শতাংশ ছাড় পাওয়া যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.