ভারতে পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে দারুন ক্যাশব্যাক অফার দিচ্ছে Amazon

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 6 জুন 2018 14:30 IST
হাইলাইট
  • ভারতে কোম্পানির পঞ্চম বর্ষপূর্তি পালন করছে অ্যামাজন
  • এই উপলক্ষ্যে 250 টাকা ক্যাশব্যাক দিচ্ছে কোম্পানি
  • অ্যামাজনে 1000 টাকা বা তার বেশী কেনাকাটায় এই ক্যাশব্যাক পাওয়া যাবে

ভারতে কোম্পানির পঞ্চম বর্ষপূর্তিতে একাধিক ক্যাশব্যাক অফার দিচ্ছে অ্যামাজন। Amazon Pay ব্যাবহার করে 1000 টাকা বা তার বেশি কেনাকাটায় 250 টাকা ক্যাশব্যাক দেবে অ্যামাজন। 2013 সালে ভারতে ব্যাবসা শুরু করে সিয়াটেলের এই কোম্পানিটি। শুরুতেই এদেশে দারুন জনপ্রিয়তা পেয়েছিল এই ই কমার্স ওয়েবসাইট। এরপরে কোম্পানি লঞ্চ করে Amazon Prime পেইড সাবস্ক্রিপশান সার্ভিস। এর সাথেই ভারতেই বাজারে লঞ্চ হয়েছে কোম্পানির  Amazon Prime Video, Alexa ভয়েস অ্যাসিসটেন্ট ও Amazon Music এর মতো সার্ভিসগুলি। ভারতের ই কমার্স বাজারে প্রায় 30% শেয়ার রয়েছে অ্যামাজনের।
 
Amazon Pay থেকে 1000 টাকা বা তার বেশী কেনাকাটা করলে গ্রাহকরা 250 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্ডার শিপ হওয়ার তিন দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে এই ক্যাশব্যাক পৌঁছে যাবে। একজন গ্রাহক একবারই এই ক্যাশব্যাকের সুবিধা নিতে পারবেন।
 
এখন দেশের 13 টি রাজ্যের 50 টি ফুলফিলমেন্ট সেন্টার থেকে নিজেদের প্রোডাক্ট শিপ করে অ্যামাজন। এছাড়াও কোম্পানির সিইও জানিয়েছেন এই মুহুর্তে 5টি ভারতীয় ভাষায় Kindle বুক স্টোরে ই বুক পাওয়া যাচ্ছে। এর মধ্যেই রয়েছে হিন্দি, গুজরাটি, মারাঠী, মালায়ালাম ও তামিল। এছাড়াও তিনি জানিয়েছেন ভারতীয়দের সাথে হাত মিলিয়ে একাধিক অরিজিনাল প্রাইম কনটেন্ট নিয়ে আসবে অ্যামাজন।
 
“গত দুই বছর অ্যামাজন ইন্ডিয়াকে ভারতের সবথেকে বেশি ভিসিট হওয়া শপিং ওয়েবসাইটের মর্যাদা দেওয়ার জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানাই।” বলে জানিয়েছেন অ্যামাজনের সিইও জেফ বেজস। তিনি আরও বলেন “ভারতের প্রত্যেক পিন কোডেই ডেলিভারী করেছে অ্যামাজন। কয়েক হাজার ভারতীয় ব্যাবসায়ী এখন অ্যামাজনের মাধ্যমে ব্যাবসা করেন।”
 
“আমাদের যাত্রার প্রথম 5 বছর পূর্ণ হল।” এছাড়াও অ্যামাজন ইন্ডিয়াকে ‘ভারতের নিজের দোকান’ বলে মন্তব্য করেছে তিনি।
 
প্রসঙ্গত ভারতে অ্যামাজনের প্রধান প্রতিদ্বন্দী ফ্লিপরকার্ট। সম্প্রতি ফ্লিপকার্টের 77% মালিকানা কিনে নিয়েছে মার্কিন রিটেল জায়েন্ট ওয়ালমার্ট। প্রায় 16 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 1,07,000 কোটি টাকা) দামে এই কোম্পানি কিনেছে ওয়ালমার্ট। এক রিপোর্টে জানানো হয়েছে 2027 সালে 11 বিলিয়ান মার্কিন ডলার (প্রায় 74,000 কোটি টাকা) ব্যাবসা করবে অ্যামাজন।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon India, Amazon, Jeff Bezos
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Mivi One 5G: স্বদেশি 5G ফোন মাত্র 15 হাজারে, দুর্দান্ত ফিচার্স নিয়ে এল বাজারে
  2. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  3. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  4. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  5. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  6. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  7. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  8. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  9. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  10. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.