সন্ধ্যা 6টার পর কর্মীদের অফিসের কাজ করতে নিষেধ করলেন Amazon প্রধান

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 20 অগাস্ট 2018 15:26 IST

Photo Credit: Bloomberg

কাজ বন্ধ করে Amazon কর্মীদের জীবনকে উপভোগ করার পরামর্শ দিচ্ছেন ভারতে Amazon প্রধান আমিত আগ্রবাল।

সম্প্রতি তাঁর দলের সদস্যদের সন্ধ্যা 6টা থেকে সকাত 8টা পর্যন্ত অফিসের সব ইমেল ও ফোন কলের উত্তর না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কর্মীদের কাজে আরও ভালো ভাবে মন বসাতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কাজে নিয়মানুবর্তীতা ও কখন কাজ শেষ করা প্রয়োজন সেই বিষয়েও পরামর্শ দিয়েছেন অমিত।

বিভিন্ন WhatsApp গ্রুপে সম্প্রতি একটি কোম্পানির ফাঁস হওয়া চিঠি প্রচারিত হচ্ছে। সেই চিঠিতেই এই কথা বলতে দেখা গিয়েছে আমিতকে। আগে কোম্পানির Amazon সিইও জেফ বেজোসের এক্সিকিউটিভ অ্যাসিস্টতান্টের দায়িত্বভার সামলেছেন এই ভারতীয়। এই বিষয়ে প্রশ্ন করা হলে ভারতে Amazon কর্মীরা মন্তব্যে বিরত থেকেছেন।

ভারতের বিশাল জনসংখ্যার জন্য Amazon-এর অন্যতম প্রধান বাজার এই দেশ। 38,400 কোটি টাকা খরচ করে এই দেশে পরিকাঠামো তৈরী করছে মার্কিন ই-কমার্স জায়েন্ট। সম্প্রতি Wallmart ভারতে Flipkart কিনে নেওয়ার পরে ভারতে ই-কমার্স বাজার জমিয়ে দিয়েছে দুই মার্কিন জায়েন্ট।

আধিক যুগে কাজের চাপে ঘুম কম বা মানসিক রোগ এক সমস্যা রূপে দেখা গিয়েছে। এই বিষয়ে চিন্তা প্রকাশ করেছেন সারা বিশ্বের মনোবিদরা। বেঙ্গালুরুর জনপ্রিয় এক মনোবিদ জানিয়েছেন “আজকাল 25-28 বছরের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হতে দেখা যাচ্ছে। যা আজ থেকে দশ বছর আগেও বিরল ঘটনা ছিল।”

তিনি আরও বলেন শনিবার তাঁর কাছে অনেক তথ্য-প্রযুক্তি কর্মীরা পরামর্শ করতে আসেন। এর জন্য তাঁরা কয়েক মাস আগে অ্যাপয়েনমেন্ট বুক করে রাখেন।

তাই ভারতে Amazon প্রধানের এই সিদ্ধান্ত দেশের অন্য তথ্য-প্রযুক্তি কর্মীদের অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Amazon, India, Amit Agarwal
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর অ্যামোলেড ডিসপ্লে ও চার ক্যামেরার 5G স্মার্টফোন 8,400 টাকা সস্তা হয়ে গেল
  2. 96 জিবি র‍্যাম, 6 টেরাবাইট স্টোরেজ, ও টাচস্ক্রিনের সাথে লঞ্চ হল Asus-এর দুর্ধর্ষ ল্যাপটপ
  3. Realme 15 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোনের দাম লঞ্চের আগেই ফাঁস হল, সঙ্গে দুর্দান্ত অফার
  4. 10,000 টাকা ছাড় Motorola-এর 50MP সেলফি ক্যামেরা ও 125W ফাস্ট চার্জের দুর্দান্ত ফোনে
  5. Vivo T5 Pro: ভিভোর প্রথম 9,020mAh ব্যাটারির ফোনের দাম কত হবে, কবে আসবে ভারতে, জানা গেল অবশেষে
  6. 6,300mAh ব্যাটারি সহ Redmi 15A 5G সস্তায় ভারতে লঞ্চ হল, 6 বছর সফটওয়্যার আপডেট পাবে
  7. আইফোনে প্রথমবার 200 মেগাপিক্সেল ক্যামেরা! কবে লঞ্চ করবে Apple, কী বলছে রিপোর্ট
  8. iQOO Z11 লঞ্চ হল 9,020mAh ব্যাটারি, 16GB র‍্যাম, ও 165Hz গেমিং স্ক্রিনের সাথে
  9. Oppo K15 Pro সিরিজ পয়লা এপ্রিল লঞ্চ হচ্ছে, ফোনের ভিতরে থাকবে আস্ত ফ্যান ও 8,000mAh ব্যাটারি
  10. 200MP ক্যামেরার সাথে Vivo V70 FE আগামী সপ্তাহে ভারতে আসছে, অন্ধকারে জ্বলে উঠবে ফোন!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.