Apple এর বিরুদ্ধে 7,000 কোটি টাকার মানহানি মামলা করল 18 বছরের ছাত্র

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 23 এপ্রিল 2019 15:31 IST
হাইলাইট
  • Apple এর বিরুদ্ধে 1 বিলিয়ান মার্কিন ডলারের মানহানি মামলা দায়ের হল
  • 18 বছরের এক ছাত্র এই মামলা করেছেন
  • একাধিক ভুয়ো মামলার উত্তর দিতে বাধ্য করা হয়েছে তাকে

Apple এর বিরুদ্ধে 1 বিলিয়ান মার্কিন ডলারের (প্রায় 7,000 কোটি টাকা) মানহানি মামলা দায়ের হল। নিউ ইউয়র্কের বাসিন্দা 18 বছরের এক ছাত্র এই মামলা করেছেন। কোম্পানির ফেসিয়াল রিকগনিশান সফটওয়্যার ভুল করে তাকে চোর বলে  দাবি করেছিল। অ্যাপেল স্টোর থেকে একাধিক চুরির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত বছর নভেম্বর মাসে নিউ ইয়র্কের বাড়ি থেকে গ্রেপ্তার হয়েছিলেন 18 বছরের ওসমানী বাহ। অ্যাপেল স্টোর থেকে একের পর এক চুরির অভিযোগে তাকে গ্রাপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারি পরোয়ানায় তার নাম থাকলে ছবির সাথে তার মুখ মেলেনি। তার বিরুদ্ধে বস্টনে অ্যাপেল স্টোর থেকে 2018 সালে জুন মাসে চুরি করার অভিযোগ ওঠে। কিন্তু সেই সময় তিনি নিউ  ইউয়র্কের ম্যান হ্যাটনে ক্লাস করছিলেন। সোমমার অ্যাপেল এর বিরুদ্ধে মামলা করার সময় এই কথা জানিয়েছেন ওসমানী।

Advertisement

তিনি বলেন, আগে তিনি একটি ছবি ছাড়া লার্নার পার্মিট হারিয়ে ফেলেছিলেন। সেই নথি ব্যবহার করে অ্যাপেল স্টোরে প্রবেশ করেছিল ঐ চোর। এর ফলে তার নাম ভুল করে অ্যাপেল স্টোরে সম্ভাব্য চোরের তালিকায় ঢুকে গিয়েছে। কোম্পানির ফেসিয়াল রিকগনিশান সিস্টেমের পৌঁছে যায় তার ব্যক্তিগত তথ্য।

“আমার বিরুদ্ধে থাকা একাধিক ভুয়ো মামলার উত্তর দিতে বাধ্য করা হয়। এর ফলে হয়রানির স্বীকার হতে হয় আমাকে।” জানিয়েছেন ওসমানী।

যদিও এই মামলার পরিপ্রেক্ষিতে কোন মন্তব্য করতে চায়নি Apple। নিউ ইয়র্কে (ম্যানহাট্টান) দক্ষিণ জেলা আদালতে Apple এর বিরুদ্ধে মামলা করেছেন 18 বছরের ঐ ছাত্র।

Advertisement

© 2019 Bloomberg LP

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, US, NYPD
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 15 অক্টোবর থেকে UPI পেমেন্টে চালু হবে মাশুল, 2,000 টাকার বেশি লেনদেনে কত টাকা জানাল কেন্দ্র
  2. Vivo V80 দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে ভারতে আসছে, আজ প্রথম টিজার প্রকাশ হল
  3. 15 সেপ্টেম্বরের 50টি নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন Dr. Quirk সেট
  4. OnePlus N6 Lite: ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন 22 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হচ্ছে
  5. Airtel গ্রাহকদের জন্য সুখবর, 150 জিবি অতিরিক্ত ডেটা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে
  6. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  7. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  8. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  9. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  10. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.