দেশের ইন্টারনেট পরিষেবাকে সুস্থ রাখতে স্ট্রিমিংয়ে লাগাম টানল Facebook, Instagram

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 25 মার্চ 2020 12:38 IST
হাইলাইট
  • Facebook জানিয়েছে নেটওয়ার্কের উপরে চাপ কমাতে এই সিদ্ধান্ত
  • ভিডিওর বিট রেট কমবে
  • মঙ্গলবার একই সিদ্ধান্ত নিয়েছিল Netflix

ভারত ছাড়াও ইউরোপ ও লাতিন আমেরিকায় ভিডিও স্ট্রিমিং বিট রেট কমিয়েছে Facebook

ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন দেশের ইন্টারনেট পরিষেবা চাঙ্গা রাখতে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমাল Facebook। সম্প্রতি ভারতে ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল Netflix। এছাড়াও ইউরোপে স্ট্রিমিং কোয়ালিটি কমিয়েছে YouTube ও Amazon। একই পথে হেঁটে এবার Facebook ও Instagram -এর ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কম করেছে মার্কিন কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ভিডিও কোয়ালিটি কমানোর কারণে গোটা বিশ্বের ইন্টারনেট পরিষেবার উপরে চাপ কমবে।

ভার, ইউরোপ ও লাতিন আমেরিকার স্ট্রিমিং বিট রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে Facebook ও Instagram। করোনাভাইরাসের কারণে ঘরে বসে ভারত সহ বিশ্বের বহু দেশের নাগরিকরা। ঘরে বসে বিপুল পরিমাণে ভিডিও স্ট্রিম করছেন প্রায় সব গ্রাহক। ইন্টারনেট পরিষেবা থেকে চাপ কমাতে বিভিন্ন স্ট্রিমিং কোম্পানি ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

দেশে লকডাউন, অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দিতে কালঘাম ছুটছে ই-কমার্স কোম্পানিগুলির

এই কারণেই Facebook ও Instagram -এ ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্ক জাকারবার্গ। কোম্পানির মুখপাত্র জানিয়েছেন,

নেটওয়ার্কের উপর চাপ কমাতে ভারতে সাময়িকভাবে Facebook ও Instagram ভিডিও স্ট্রিমের বিট রেট কমানো হয়েছে। ব্যান্ডউইথের বিপুল চাহিদা থাকার কারণে আমরা এই ব্যবস্থা নিয়েছি। এছাড়াও করোনাভাইরাস অতিমারির সময় গ্রাহকরা যেন ফেসবুক ব্যবহার করে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন তা নিশ্চিত করছি।

Advertisement

মঙ্গলবার ভিডিও স্ট্রিমিং বিট রেট কমিয়েছিল Netflix। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছিল ভিডিও স্ট্রিমিং কোয়ালিটি কমানোর জন্য গোটা দেশে আগামী 30 দিনে 25 শতাংশ কম ব্যান্ডউইথ ব্যবহার হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Facebook, Instagram, Coronavirus
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.