প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে অনলাইনে প্রতারণার ফাঁদ, জানাল সাইবার পুলিশ

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 6 এপ্রিল 2020 15:50 IST
হাইলাইট
  • PM CARES তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • এই সুযোগে অনলাইনে তৎপর হয়েছে প্রতারকরা
  • এই তহবিলের নামে ভুয়ো লিঙ্ক ছড়িয়ে পড়েছে

সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই তীব্র করতে PM CARES তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠিন সময়ে দেশের মানুষ এই তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই সুযোগে অনলাইনে তৎপর হয়েছে প্রতারকরা। বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর তহবিলের নামে ভুয়ো লিঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই কথা জানিয়েছেন মহারাষ্ট্রের সাইবার পুলিশ আধিকারিক। 

ইতিমধ্যেই ভুয়ো PM CARES লিঙ্ক খুঁজে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সঠিক অ্যাকাউন্টে দান করার অনুরোধ জানানো হয়েছে। pmcares@sbi ইউপিআই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে করোনাভাইরাস মোকাবিলায় সাহায্য করতে পারবেন দেশবাসী।

করোনাভাইরাসের কারণে ঘর বন্দি গোটা দেশ। এই অবস্থায় মোট 78টা প্রতারণার অভিযোগ পেয়েছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় ‘আরোগ্য সেতু' অ্যাপ নিয়ে এল কেন্দ্র

মুম্বাইতে আটটা, পুনে ও সাতারা জেলায় ছ'টা, বিড ও নাসিক জেলায় পাঁচটা, নাগপুর, নাসিক শহর, থানে ও কোলাপুরে চারটে অভিযোগ নথিভুক্ত হয়েছে।

Advertisement

এছাড়াও নাসিকের মালেগাঁওতে করোনাভাইরাস সংক্রমণকে ধার্মিক রূপ দিয়ে TikTok ভিডিও বানানোর কারণে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ফেসবুকে ধার্মিক পোস্ট করার জন্য মুম্বাই থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: PM CARES, Cyber Fraud
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. itel Tough: পড়ে গেলেও ভাঙবে না, মাত্র 1,499 টাকায় হাজির আইটেলের টেকসই ফিচার ফোন
  2. লঞ্চের এক মাসের মধ্যেই 6,000 টাকার উপরে দাম কমল Google Pixel 11-এর
  3. Samsung-এর ফেস্টিভ অফারে 12.4 ইঞ্চি ডিসপ্লে ও 10,090mAh ব্যাটারির ট্যাবে বড় ডিসকাউন্ট
  4. Redmi Note 17 Pro সিরিজ ভারতে 15 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে, থাকবে 10,000mAh ব্যাটারি
  5. 8 সেপ্টেম্বরের নতুন BGMI রিডিম কোড প্রকাশ হল, জিতুন লাক্সারি Lincoln গাড়ি
  6. Vivo V80 পুজোর আগেই ভারতে আসছে, থাকবে অসাধারণ ক্যামেরা ও সিনেমাটিক ভিডিও রেকর্ডিং ফিচার
  7. Xiaomi 18 Fold লঞ্চ হল 200MP Leica ক্যামেরা ও 7.58 ইঞ্চি ফোল্ডেবল ডিসপ্লের সঙ্গে
  8. সেপ্টেম্বরে ভারতে আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা ফোন OnePlus N6 Lite
  9. ভারতে 10,000mAh ব্যাটারির সঙ্গে Oppo F35 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে
  10. Motorola Edge 70 Neo ভারতে লঞ্চের ঘোষণা হল, ছোট ফোনে মিলতে পারে বড় ফিচার
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.