Flipkart Big Billion Days সেল: রেকর্ড পরিমান স্মার্টফোন বিক্রি হল প্রথম দিনে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 অক্টোবর 2018 13:40 IST
হাইলাইট
  • বুধবার শুরু হয়েছে Flipkart Big Billion Days সেল
  • প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে
  • প্রথম দিনের শেষে বিক্রি হয়েছে 30 লক্ষ স্মার্টফোন

Big Billion Day সেলে প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছে Flipkart

 

বুধবার শুরু হয়েছে Flipkart Big Billion Days সেল। বৃহস্পতিবার থেকে মোবাই ও ইলেকট্রনিক প্রোডাক্টে ডিসকাউন্ট শুরু করেছে ই-কমার্স ওয়াবসাইট। ১১ অক্টোবর মোট কত স্মার্টফোন বিক্রি হয়েছে সেই প্রসংখ্যান প্রকাশ্যে Flipkart।

Advertisement

Gadgets360 কে এক বিবৃতিতে Flipkart জানিয়েছে এই বছর সেল শুরুতে রেকর্ড পরিমান বিক্রি করেছে কোম্পানি। গত বছর পাঁচ দিনে যে ব্যবসা হয়েছিল এই বছর প্রথম 26 ঘন্টায় সেই পরিমান ব্যবসা করেছে Flipkart। কোম্পানি জানিয়েছে সেল শুরুর প্রথম ঘন্টায় 10 লক্ষ স্মার্টফোন বিক্রি হয়েছে। আর প্রথম দিনের শেষে বিক্রি হয়েছে 30 লক্ষ স্মার্টফোন। কোম্পানি জানিয়েছে এই বিপুল পরিমান স্মার্টফোন বিক্রি ভারতে এক রেকর্ড।

কোম্পানি জানিয়েছে 30 টি আলাদা মডেল যেগুলি শুধুমাত্র Flipkart এই পাওয়া যায় সেই ফোনগুলি এই সেলের সময় বিক্রি হয়েছে। Samsung, Honor, Xiaomi, Asus, Nokia, Infinix ও Realme র মতো নামজাদা সব ব্র্যান্ডের মোবাইল রয়েছে এই তালিকায়। কোম্পানি জানিয়েছে এই সেল চলাকালীন যে কোন মুহুর্তে দশ লক্ষ গ্রাহক মোবাইল অ্যাপ থেকে  Flipkart ব্যবহার করছিলেন।

কোম্পানি জানিয়েছে সম্প্রতি স্মার্ট স্পিকারের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। Google Home ও Amazon Alexa বিক্রিতেতার প্রভাব দেখা গিয়েছে। এখনো পর্যন্ত এই সেলের প্রতি 2 সেকেন্ডে 3টি করে হেডফোন বিক্রি হয়েছে।

Advertisement

গ্যাজেট ছারাও এই সেলে বই কেনায় আগ্রহ দেখিয়েছে ভারতবাসী। Flipkart জানিয়েছে এই বছর Big Billion Days সেলের সময় প্রতি মিনিটে 100 টি বই বিক্রি হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক ব্র্যান্ডের পার্ফিউম প্রতি মিনিটে বিক্রি হয়েছে 500 টি। সম্প্রতি পুরনো জিনিস বিক্রির জন্য 2GUD ওয়েবসাইট লঞ্চ করেছে Flipkart। এই ওয়েবসাইটে গত 24 ঘন্টায় 35 গুন ট্রাফিক বৃদ্ধি হয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 10,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে 200MP ক্যামেরার Vivo স্মার্টফোন, অফার কোথায় দেখুন
  2. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  3. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  4. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  5. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  6. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  7. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  8. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  9. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  10. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.