বৃহস্পতিবার শুরু হচ্ছে Flipkart Diwali Sale: সব অফারের খবর সবার আগে

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 29 অক্টোবর 2018 16:40 IST
হাইলাইট
  • অক্টোবর মাসে দুই বার সেল চলেছে Flipkart এ
  • 1-5 নভেম্বর পর্যন্ত চলবে Flipkart Diwali Sale
  • দীপাবলী সেলে SBI এর সাথে হাত মিলিয়েছে Flipkart

1-5 নভেম্বর পর্যন্ত চলবে Flipkart Diwali Sale

ইতিমধ্যেই অক্টোবর মাসে দুই বার সেল চলেছে Flipkart এ। সময় নষ্ট না করে 1 নভেম্বর তৃতীয় ধাপে সেল শুরু করছে Flipkart। আগামী 1-5 নভেম্বর পর্যন্ত চলবে Flipkart Diwali Sale। এই সেলে Realme 2 Pro, Redmi Note 5 Pro, Honor 9N সহ একাধিক জনপ্রতি ফোনে পাওয়া যাবে বিশাল ছাড়। এছাড়াও ফ্লিপকার্ট দীপাবলী সেলে বিক্রি শুরু হবে Lenovo A5 আর Lenovo K9। দীপাবলী সেলে SBI এর সাথে হাত মিলিয়েছে Flipkart। কোম্পানির ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা দীপাবলী সেলে পাবেন বিশেষ ছাড়।

দীপাবলী সেলে ‘বাইব্যাক গ্যারান্টি' দিচ্ছে Flipkart। এছাড়াও নির্বাচিত কিছু মোবাইলে ‘কমপ্লিট প্রোটেকশান' এর সুবিধা পাওয়া যাবে। দীপাবলী সেলে Flipkart থেকে মাত্র 13,990 টাকায় কেনা যাবে Realme 2 Pro। এছাড়াও 12,999 টাকায় পাওয়া যাবে Redmi Note 5 Pro। 13,999 টাকা থেকে দাম কমে মাত্র 9,999 টাকায় পাওয়া যাবে Honor 9N, আর 10,999 টাকা থেকে দাম কমে মাত্র 10,4999 টাকায় পাওয়া যাবে Nokia 5.1 Plus।

এই সেলে বিক্রি শুরু হবে Lenovo K9 আর Lenovo A5। ভারতে Lenovo K9 এর দাম 8,999 টাকা। কালো ও নীন রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। Lenovo A5 এর দাম শুরু হচ্ছে 5,999 টাকা থেকে। 2GB RAM+16GB স্টোরেজ কিনতে এই টাকা খরচ হবে। 3GBRAM+32GB স্টোরেজের Lenovo A5 এর দাম 6,999 টাকা।

স্মার্টফোন ছাড়াও টিভি ও অন্যান্য অ্যাপলায়েন্সে পাওয়া যাবে 70% ছাড়। এছাড়াও এক্সচেঞ্জ অফার ও নো কস্ট ইএমআই এর মাধ্যমে সহজেই কেনাকাটা করা যাবে দীপাবলী সেলে। JBL, Sennheiser আর Audio Technica হেডফোনে পাওয়া যাবে 40 থেকে 70 শতাংশ ছাড়। নির্বাচিত Nikon ক্যামেরায় পাওয়া যাবে 15,000 টাকা পর্যন্ত ছাড়। Flipkart Diwali Sale এ মাত্র 51,000 টাকা থেকে গেমিং ল্যাপটপ কেনা যাবে।

 

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Flipkart, Flipkart Diwali SAle
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.