পুজোর ছবি-ভিডিওতে ফোনে জায়গা শেষ? 2TB স্টোরেজ মাত্র 11 টাকায় দিচ্ছে Google

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 16 অক্টোবর 2025 14:43 IST
হাইলাইট
  • Google One স্টোরেজ প্ল্যান প্রতি মাসে মাত্র 11 টাকা থেকে শুরু
  • 30 জিবি থেকে 2 টেরাবাইট পর্যন্ত প্ল্যানে ছাড় মিলছে
  • ফেস্টিভ অফার শেষ হলে মূল দামে চার্জ করা হবে

Google One স্টোরেজ প্ল্যানের দাম মাত্র 11 টাকা থেকে শুরু

Photo Credit: Unsplash/Đức Trịnh

দুর্গাপুজোর পর্ব শেষ৷ এবার পালা কালীপুজোর। সঙ্গে দীপাবলি উৎসব তো আছেই। পালা-পার্বণে ঘুরেছেন, আনন্দ করেছেন জমিয়ে, ছবি-ভিডিও তুলেছেন চুটিয়ে। কিন্তু এখন গুগল ড্রাইভে স্টোরেজ চেক করতে গিয়ে দেখলেন, ফাইল ও ছবিতে পুরো ভরে গিয়েছে। 15 জিবি ডেটা রাখার যে সর্বোচ্চ সীমা থাকে, তা প্রায় ছুঁইছুই। এত সুন্দর সব ছবি ও ভিডিও উঠেছে যে সেগুলো মুছে স্পেস খালি করার উপায় নেই। তখন গুগল ড্রাইভে জায়গা বৃদ্ধি করার জন্য টাকা দিয়ে প্ল্যান কেনাই একমাত্র বিকল্প। তবে শুনলে খুশি হবেন, আপনি এখন নামমাত্র খরচে গুগলের ক্লাউড স্টোরেজে অতিরিক্ত জায়গা কিনতে পারবেন।

Google দীপাবলি উপলক্ষে এক বিশেষ অফার নিয়ে এসেছে, যেখানে আপনি চা-বিস্কুটের থেকেও কম দামে অতিরিক্ত স্টোরেজ কিনতে পারবেন। অর্থাৎ ড্রাইভ, গুগল ফটোস, ও জিমেলের স্টোরেজ কমে গিয়েছে বলে আর চিন্তা করতে হবে না। এই অফার সীমিত সময়ের জন্য ও অক্টোবর 31-এর পর আর পাওয়া যাবে না।

Google মাত্র 11 টাকায় ক্লাউড স্টোরেজ বৃদ্ধির অফার আনল

দীপাবলি অফারের অধীনে, গুগল লাইট প্ল্যান প্রথম তিন মাসের জন্য মাত্র 11 টাকা খরচ করে কিনতে পারবেন আপনি। অর্থাৎ 3 মাসের জন্য 33 টাকা দিতে হবে। 3 মাস পেরিয়ে গেলে গ্রাহককে 59 টাকা চার্জ করা হবে। এই লাইট প্ল্যানে 30 জিবি স্টোরেজ পাওয়া যাবে। পরবর্তী প্ল্যান হল বেসিক, যা 100 জিবি স্টোরেজ অফার করে। এটি নিলে প্রথম 3 মাসের জন্য 33 টাকা খরচ হবে। এখানেও প্রতি মাসে 11 টাকা৷ 3 মাস শেষ হলে গ্রাহকের কাছ থেকে প্রতি মাসে 130 টাকা নেওয়া হবে।

গুগলের স্ট্যান্ডার্ড 200 জিবি প্ল্যান নিতে চাইলে প্রথম 3 মাসের জন্য প্রতি মাসে মাত্র 11 টাকা গুনতে হবে। অফার শেষ হলে প্ল্যান চালানোর জন্য 210 টাকা খরচ করতে হবে। যাদের বেশি স্টোরেজ প্রয়োজন, তাদের জন্য গুগল 2 টেরাবাইট স্টোরেজের একটি প্ল্যান চালু করেছে। যা কিনতে মাত্র 11 টাকা লাগবে। এটি প্রথম 3 মাসের জন্য। তারপর মাসে মাসে 650 টাকা চার্জ নেওয়া হবে। অর্থাৎ সমস্ত ক্লাউড স্টোরেজ প্ল্যানের দাম 11 টাকা রেখেছে মার্কিন টেক জায়ান্টটি।

বার্ষিক প্ল্যানেও বিরাট ছাড় দিচ্ছে গুগল। 30 জিবির Lite প্ল্যান মাত্র 479 টাকায় 1 বছরের জন্য কেনা যাবে। অন্য দিকে, 100 জিবি স্টোরেজের Basic প্ল্যান 1,560 টাকার বদলে বার্ষিক 1,000 টাকায় কেনা যাবে। একইভাবে, 200 জিবি স্টোরেজের Standard প্ল্যান আগের 2,520 টাকার পরিবর্তে 1,600 টাকায় পাওয়া যাচ্ছে। সবশেষে, 2 টিবি Premum প্ল্যান কিনতে পারবেন 4,900 টাকায়। যা অন্য সময় কিনতে 7,800 টাকা লাগে। মনে রাখবেন, এই ছাড় শুধুমাত্র এক বছরের জন্য প্রযোজ্য। সাবস্ক্রিপশন কেনার এক বছর পর থেকে ব্যবহারকারীদের মূল দাম অনুযায়ী চার্জ করা হবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Google Drive, Google, India
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vivo Y600 Pro আগামী সপ্তাহে ব্র্যান্ডের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী 10,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে
  2. মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
  3. Android ফোন স্লো হওয়ার অসুখ সারাতে নতুন ওষুধ আনছে Vivo, Oppo, Xiaomi
  4. Air Cooler Tips: এসির মতো ঠান্ডা হাওয়া দেবে কুলার, শুধু এই 5 বিষয় মাথায় রাখলে মিলবে সেরা কুলিং
  5. ভারতের প্রথম ডুয়াল 200MP ক্যামেরা ফোন Vivo X300 Ultra লঞ্চের তারিখ ঘোষণা হল, DSLR-কে দেবে টক্কর
  6. Motorola Edge 70 Pro ভারতে 90W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  7. Oppo আনল ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার সবচেয়ে সস্তা ফোন Find X9s Pro
  8. Oppo Find X9 Ultra: এক ফোনে দুটো 200MP ক্যামেরা, DSLR-কে টক্কর দিতে হাজির ওপ্পোর আল্ট্রা স্মার্টফোন
  9. Redmi K90 Max: ফোনের ভিতরে ফ্যান, গরম হলেই ঠান্ডা করবে রেডমির নতুন লঞ্চ করা স্মার্টফোন
  10. 2,000 টাকা ডিসকাউন্টে 9,020mAh ব্যাটারির একমাত্র Vivo 5G ফোনের সেল শুরু হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.