Redmi Turbo 5 Max বিশাল 9000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ চিপসেটের সাথে লঞ্চ হচ্ছে

Redmi Turbo 5 Max মডেলের ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি চিপসেটের নাম ও ডিজাইন প্রকাশ হয়েছে।

Redmi Turbo 5 Max বিশাল 9000mAh ব্যাটারি ও দুর্ধর্ষ চিপসেটের সাথে লঞ্চ হচ্ছে

Photo Credit: Redmi

Redmi Turbo 5 Max is confirmed to feature a 9,000mAh battery

হাইলাইট
  • Redmi Turbo 5 Max শাওমির সবথেকে বড় ব্যাটারির সাথে আসছে
  • এটি MediaTek-এর নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরে রান করবে
  • Redmi Turbo 5 Max লঞ্চের তারিখ এখনও ঘোষণা হয়নি
বিজ্ঞাপন

Redmi Turbo 5 Max লঞ্চ হচ্ছে জানুয়ারির শেষে৷ 2025 সালে স্মার্টফোনে বড় ব্যাটারি দেওয়ার যে ট্রেন্ড শুরু হয়েছিল, তা চলতি বছর আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। রেডমির ওই নতুন ফোনে 9,000mAh ব্যাটারি থাকার কথা আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেছে সংস্থা। আশা করা হচ্ছে, এমন ক্ষমতার ব্যাটারি একবার চার্জ দিলে টানা দুই দিন আরামসে ব্যবহার করা যাবে। Redmi Turbo 5 Max মডেলের ব্যাটারি ক্যাপাসিটির পাশাপাশি চিপসেট বিষয়ক তথ্য প্রকাশ হয়েছে। এতে MediaTek এর নতুন ফ্ল্যাগশিপ স্তরের প্রসেসর থাকবে। একইসাথে রেডমি তাদের আসন্ন ফোনের অফিসিয়াল ডিজাইন সামনে এনেছে।

Redmi Turbo 5 Max আসছে 9,000mAh ব্যাটারির সাথে

শাওমির সহযোগী সংস্থাটি রেডমি টার্বো 5 ম্যাক্স ফোনে অসাধারণ 9,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি থাকবে বলে ঘোষণা করেছে। একটি বিষয় স্পষ্ট যে, নতুন ফোনটির ব্যবহারকারীরা ব্যাটারি অ্যানজাইটি চিরকালের জন্য ভুলে যাবেন। এটি Redmi Turbo 4 মডেলের 7,550mAh ব্যাটারিকে ছাপিয়ে শাওমি গোষ্ঠীর (শাওমি + রেডমি + পোকো) যে কোনও ফোনে ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী ব্যাটারি হতে চলেছে।

Redmi Turbo 5 Max রান করবে নতুন MediaTek Dimensity 9500s চিপসেটে। এই ফ্ল্যাগশিপ-গ্রেড প্রসেসর গত সপ্তাহে লঞ্চ হয়েছে। এটি 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রসেসে নির্মিত ও পিক ক্লক স্পিড 3.73 গিগাহার্টজ। এমন হাই-পারফরম্যান্স চিপ থাকার ফলে ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে 3.29 মিলিয়ন স্কোর করেছে। গিকবেঞ্চ থেকে জানা গিয়েছে, এতে 16 জিবি র‍্যাম ও Android 16 OS থাকবে।

অফিসিয়াল টিজারে Redmi Turbo 5 Max ফোনে iPhone 16 এর মতো ভার্টিক্যাল (লম্বালম্বি) ডুয়েল ক্যামেরা দেখা গিয়েছে। স্মার্টফোনটির ডিজাইন বেশ প্রিমিয়াম ও স্লিক। সামনে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OISl) সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।

রেডমির এই ফোন জানুয়ারির শেষে চীনে লঞ্চ হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, এটি কি ভারতে আসবে? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, হ্যান্ডসেটটি ভিন্ন নামে গ্লোবাল মার্কেটে রিলিজ হতে পারে। সম্প্রতি 2602BPC18I মডেল নম্বরের সাথে Poco ব্র্যান্ডের একটি ফোনকে ব্লুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে দেখা গিয়েছে।

বিশেষজ্ঞদের দাবি, মডেল নম্বরটি আপকামিং Redmi Turbo 5 Max এর সাথে সম্পর্কিত। এটি রিব্র্যান্ড হয়ে চীনের বাইরে Poco X8 Pro বা Poco X8 Pro Max নামে আত্মপ্রকাশ করতে পারে। যদিও সংস্থা এই বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক
#সর্বশেষ খবর
  1. iQOO Z11i সস্তায় শক্তিশালী 6,500mAh ব্যাটারি ও 120Hz গেমিং ডিসপ্লে-সহ লঞ্চ হল
  2. কোহলি ভক্তদের জন্য সুখবর, Nothing Phone 4b RCB Edition আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে, প্রকাশ্যে ফার্স্ট লুক
  3. Redmi Note 17 সিরিজের লঞ্চ জুলাইতে, 200MP ক্যামেরা ও 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  4. Samsung Galaxy Jump 5 ট্রিপল ব্যাক ক্যামেরা, 6 বছর OS আপডেট, ও 120Hz AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল
  5. ফোনের পিঠে আটকে গিয়ে তুলবে সেলফি, অভিনব Oppo Bubble স্ক্রিন ও Enco Air 5 লঞ্চ হল ভারতে
  6. Oppo Reno 16 ও Reno 16c ভারতে লঞ্চ হল, ফিচারে 50MP সেলফি ক্যামেরা, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি
  7. WhatsApp-এর ইউজারনেম ফিচার বন্ধের নির্দেশ দিল কেন্দ্র, ফোন নম্বর লুকিয়ে চ্যাট করা যাবে না?
  8. Vivo মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ প্রসেসর, 12.1 ইঞ্চি ডিসপ্লে, 10,200mAh ব্যাটারির সঙ্গে দুর্দান্ত ট্যাব লঞ্চ করল
  9. Amazon দিচ্ছে আকর্ষণীয় অফার, 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছে ক্রেতারা
  10. Lenovo Tab Plus Gen 2 একসঙ্গে নয়টি JBL স্পিকার-সহ ভারতে লঞ্চ হল, ট্যাবই এবার হোম থিয়েটার!
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »