The label applies to profiles featuring completely AI-generated people
Photo Credit: Unsplash/Shutter Speed
বর্তমানে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে এমন সব ছবি বা ভিডিও ফিডে চলে আসে, যেগুলি প্রথমে আসল এবং বাস্তব বলেই মনে হয়। কিন্তু পরে বোঝা যায়, সেই মানুষটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই। AI প্রযুক্তি যত উন্নত হচ্ছে, ততই কোনটা মানুষের তৈরি আর কোনটা কৃত্রিম বুদ্ধিমত্তার, তা আলাদা করে বোঝা কঠিন হয়ে উঠছে। এই বিভ্রান্তি কিছুটা কমাতে পদক্ষেপ নিয়েছে ইনস্টাগ্রাম (Instagram)। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি তাদের "AI Creator" লেবেলের নাম পাল্টে "AI-Generated Profile" রাখার ঘোষণা করেছে। ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তৈরি প্রোফাইলগুলিকে স্পষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে।
বিভিন্ন এআই টুলস দিয়ে আজকাল অত্যন্ত বাস্তবসম্মত ছবি ও ভিডিয়ো তৈরি করা যাচ্ছে। প্রথম ঝলকে আসল মানুষ থেকে আলাদা করা খুব কঠিন। কিন্তু অভিজ্ঞ চোখ খুঁটিয়ে দেখলে কৃত্রিমতা ধরা পড়ে যায়। তবে সবার পক্ষে আসল বা নকল চেনা সম্ভব নয়। তাই ইনস্টাগ্রাম তাদের ব্লগ পোস্টে লিখেছে, ইউজারদের কাছে বিষয়টি আরও স্পষ্ট করতে "এআই ক্রিয়েটর" লেবেলের নাম বদলে "এআই-জেনারেটেড প্রোফাইল" করা হয়েছে।
এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল যোগ না করে যে সমস্ত প্রোফাইল থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো চরিত্রের কনটেন্ট আপলোড করা হবে, সেগুলির রিচ কমিয়ে দেওয়া হবে। লেবেল যুক্ত করা না থাকলে এই ধরনের প্রোফাইল মানুষের কাছে কাছে বন্ধ হয়ে যাবে।
ইনস্টাগ্রাম আরও বলেছে যে, প্রথমে রক্তমাংসের মানুষ বলে মনে হওয়া প্রোফাইল যে আসলে কৃত্রিম মেধার সৃষ্টি, তা পরে জানতে পারাটা বিরক্তিকর। তাই সংস্থা আগে থেকেই ব্যবহারকারীদের জানিয়ে দিতে চায়, সেই ব্যক্তির বাস্তবে অস্তিত্ব আছে কিনা। তবে এআই দিয়ে কনটেন্ট তৈরি বা এডিট এবং সম্পূর্ণ একটি এআই-নির্মিত ব্যক্তিকে মূল চরিত্র হিসেবে ব্যবহার — বিষয় দুটিকে আলাদাভাবে দেখছে ইনস্টাগ্রাম।
যদি কোনও ক্রিয়েটর এআই ব্যবহার করে ফটো এডিট করেন, ক্যাপশন আরও ভাল করে সাজান, গ্রাফিক্স তৈরি করেন বা ক্রিয়েটিভ প্রসেসে কোনও পরিবর্তন করেন, তাহলে নতুন লেবেল প্রোফাইল যোগ করতে হবে না। এটি প্রধানত সেইসব ক্রিয়েটরদের জন্য, যেখানে প্রোফাইলে থাকা ব্যক্তিটি সম্পূর্ণরূপে এআই দিয়ে বানানো।
যদি ইনস্টাগ্রাম কোনও প্রোফাইল এআই নির্মিত বলে শনাক্ত করে ও সেখানে এআই-জেনারেটেড প্রোফাইল লেবেল না থাকে, তাহলে রিচ কমিয়ে দেওয়া হবে। কিছু ক্ষেত্রে ইনস্টাগ্রামের রেকমেন্ডেশনে আসারও যোগ্যতা হারাবে। রিচ কমে গেলে নয় এআই-জেনারেটেড লেবেল যোগ করতে হবে, নয়তো ইনস্টাগ্রামের সিদ্ধান্ত ভুল মনে হলে অ্যাকাউন্ট স্টেটাসে গিয়ে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.